পিডিএফ পড়.কম

মালাবুদ্দা মিনহু বাংলা PDF ডাউনলোড | কাজী ছানাউল্লাহ পানিপথী রহঃ

লেখার সাইজA
A
Rate this post

মালাবুদ্দা মিনহু কিতাবটি আজ হতে পৌনে দুই শত বছর পূর্বে পাক-ভারত উপ মহাদেশের প্রখ্যাত মুফাসীর আল্লামা কাজী ছানাউল্লাহ পানিপথী (রহ:) লিপিবদ্ধ করেন। ইলম ও আমলের উচু স্তরে সমাসীন হওয়ার ফলে আল্লাহ তা’য়ালা তার গ্রন্থরাজীকে মকবুলিয়‍্যাত দান করেছেন। এ গ্রন্থটি তিনি রচনা করেছেন মানুষের জীবনের যাবতীয় দ্বীনী প্রয়োজন মিটানোর উদ্দেশ্যে। আকাঈদ, ইবাদত, লেনদেন, সামাজীকতা, নীতি-নৈতিকতা তথা যাবতীয় জরুরী বিষয় তিনি এ গ্রন্থে সহজ-সরল ভাষায় তুলে ধরেছেন।

আল্লামা কাজী ছানাউল্লাহ পানিপথী (রহঃ)। ওলীউল্লাহী উদ্যানের সুশোভিত একটি ফুল। ভারতীয় উপমহাদেশের সুপ্রসিদ্ধ বুযুর্গ, আলিম, মুফাস্স্সির ও ফকীহ। দশ খন্ডে সমাপ্ত আরবী ভাষায় রচিত তাঁর তাফসীরে মাজহারী দুনিয়া ব্যাপী সুপ্রসিদ্ধ। ইলম ও আমলের উঁচু স্তরে সমাসীন হওয়ার ফলে আল্লাহ তা’আলা তাঁর গ্রন্থরাজিকে মকবুলিয়্যত দান করেছেন। মা-লা-বুদ্দা মিনহুও এরই একটি উজ্জল দৃষ্টান্ত। এ গ্রন্থটি তিনি রচনা করেছিলেন জন সাধারণের জন্য, মানুষের জীবনের যাবতীয় দীনী প্রয়োজন মিটানোর উদ্দেশ্যে। আকাইদ, ইবাদত, লেনদেন, সামাজিকতা, নীতি-নৈতিকতা তথা যাবতীয় জরুরী বিষয় তিনি এ গ্রন্থে সহজ-সরল ভাষায় তুলে ধরেছেন।

এ গ্রন্থের বৈশিষ্ট্য হল, এতে মূল কিতাবের ভাবানুবাদ করা হয়েছে, প্রশ্নোত্তরে আকারে পেশ করা হয়েছে, সহজ-সরলভাবে উপস্থাপন করা হয়েছে ও সংক্ষিপ্ত শব্দার্থ দেয়া হয়েছে কয়েক টুকরো ইবারতের পর পর। বইটি ছাত্রদের উপযোগী করে প্রশ্নোত্তর আকারে তৈরী করা হল। আশা করি ছাত্রদের জন্য গ্রন্থটি উপকারী হবে।

মালাবুদ্দা মিনহু বাংলা বই বিবরণ

  • বইঃ মা-লা-বুদ্দা মিনহু ৷
  • লেখকঃ কাজী ছানাউল্লাহ পানিপথী রহঃ ৷
  • অনুবাদকঃ মাওলানা আনোয়ার হোসাইন ৷
  • প্রকাশনীঃ আনোয়ার লাইব্রেরী ৷
  • ক্যাটাগরিঃ ইসলামি মাসআলা মাসায়েল বই ৷

📑 সূচিপত্র

সূচিপত্র || মালাবুদ্দা মিনহু বাংলা কিতাব
বিষয়
প্রথম অধ্যায়: ঈমান..
প্রথম পরিচ্ছেদ : আল্লাহর প্রশংসা
দ্বিতীয় পরিচ্ছেদ : নামাযের গুরুত্ব সম্পর্কে
দ্বিতীয় অধ্যায়: পবিত্রতার বর্ণনা
প্রথম পরিচ্ছেদ: উজুর বিবরণ
দ্বিতীয় পরিচ্ছেদ : উজু ভঙ্গের কারণসমূহ.
তৃতীয় পরিচ্ছেদ: গোসলের বিবরণ
চতুর্থ পরিচ্ছেদ: গোসল ওয়াজিব হওয়ার বর্ণনা…
পঞ্চম পরিচ্ছেদ: নাপাকীর বিবরণ
৬ষ্ঠ পরিচ্ছেদ: নাপাকী থেকে পবিত্র হওয়ার বিবরণ,
সপ্তম পরিচ্ছেদ: তায়াম্মুমের বিবরণ…
তৃতীয় অধ্যায় : নামায
প্রথম পরিচ্ছেদ: নামায ফরয হওয়ার বর্ণনা.
দ্বিতীয় পরিচ্ছেদ: নামাযের ওয়াক্তের বর্ণনা
তৃতীয় পরিচ্ছেদ : আযান ও ইকামতের বর্ণনা..
চতুর্থ পরিচ্ছেদ: নামাযের শর্তের বিবরণ,
পঞ্চম পরিচ্ছেদ : নামাযের ওয়াজিব সমূহের বর্ণনা.
৬ষ্ঠ পরিচ্ছেদ : নামাযের ওয়াজিব সমূহের বিবরণ..
সপ্তম পরিচ্ছেদ : সুন্নত তরীকায় নামায পড়ার বর্ণনা.
অষ্টম পরিচ্ছেদ : নামাযের ভিতর উজু নষ্ট হওয়ার বর্ণনা
নবম পরিচ্ছেদ : ক্বাযা নামাযের বর্ণনা….
দশম পরিচ্ছেদ : নামায ভঙ্গ ও মাকরূহ হওয়ার কারণ সমূহ…
একাদশ পরিচ্ছেদ: রোগীর নামাযের বর্ণনা
দ্বাদশ পরিচ্ছেদ: মুসাফিরের নামাযের বর্ণনা.
ত্রয়োদশ পরিচ্ছেদ: জুম’আর নামাযের বর্ণনা.
চতুর্দশ পরিচ্ছেদ: ওয়াজিব নামাযের বর্ণনা
ঈদের নামাযের বর্ণনা….
পঞ্চদশ পরিচ্ছেদ: সুন্নত ও নফল নামাযের বর্ণনা
তাহাজ্জুদের নামায
ইশরাকের নামায
চাশতের নামায
তারাবীহের নামায
নামাযে ইস্তিখারা.
নামাযে তওবা.
হাজতের নামায,
সালাতুত তাসবীহ.
সূর্য গ্রহণের নামায..
বৃষ্টির জন্য প্রার্থনা
ষষ্ঠদশ পরিচ্ছেদ: সিজদায়ে তিলাওয়াতের বর্ণনা
চতুর্থ অধ্যায়: জানাযা.
প্রথম পরিচ্ছেদ
কাফনের বর্ণনা
দাফনের বর্ণনা
দ্বিতীয় পরিচ্ছেদ: শহীদের বর্ণনা
হাক্বীক্বী বা প্রকৃত শহীদ
হুকমী শহীদ.
তৃতীয় পরিচ্ছেদ : শোক পালনের বর্ণনা.
চতুর্থ পরিচ্ছেদ : কবর যিয়ারতের বর্ণনা,
পঞ্চম অধ্যায়: যাকাত….
প্রথম পরিচ্ছেদ: যাকাত ফরয হওয়ার বর্ণনা..
দ্বিতীয় পরিচ্ছেদ: বর্ধনশীল মাল যার উপর যাকাত ওয়াজিব হয়.
তৃতীয় পরিচ্ছেদ : মাসরাফে যাকাতের বিবরণ
চতুর্থ পরিচ্ছেদ: সাদকায়ে ফিতরের বর্ণনা..
পঞ্চম পরিচ্ছেদ: নফল সদ্‌স্কার বিবরণ.
. ষষ্ঠ অধ্যায়: রোযা.
প্রথম পরিচ্ছেদ: রোযা ফরয হওয়ার বিবরণ.
দ্বিতীয় পরিচ্ছেদ : কাযা ও কাফফারার বিবরণ,
তৃতীয় পরিচ্ছেদ : নফল রোযার বর্ণনা
চতুর্থ পরিচ্ছেদ : ই’তিকাফের বিবরণ
সপ্তম অধ্যায় : কিতাবুল হজ্জ
অষ্টম অধ্যায় : তাকওয়ার বর্ণনা.
প্রথম পরিচ্ছেদ: পানাহার প্রসঙ্গে.
দ্বিতীয় পরিচ্ছেদ: পোশাকের বিবরণ.
তৃতীয় পরিচ্ছেদ : সহবাস ও কামোত্তেজক কার্যকলাপ
চতুর্থ পরিচ্ছেদ : উপার্জন, ব্যবসা ও ইজারা
সুদের বর্ণনা
সামাজিক আচরণ, মানুষের হক ও বিভিন্ন পাপাচার প্রসঙ্গে বর্ণনা.
নবম অধ্যায়: ইহসান
দশম অধ্যায় :
ফাতাওয়া বুরহানীতে বর্ণিত কুফরী কালাম অধ্যায়ের তরজমা কাজী ছানাউল্লাহ পানিপথী রহ.-এর ওসিয়তনামা,
পরিশিষ্ট: কুরবানী সংক্রান্ত
অংশ সংক্রান্ত কয়েকটি মাসআলা, বন্টনের নিয়ম,
কুরবানীর সময়
আকীকার বিবরণ
ভালো লাগলে বইটি অর্ডার করুন

কাজী সানাউল্লাহ পানিপথী জীবনী সংক্ষেপে

জন্ম ও বংশ পরিচয়: গ্রন্থকার আল্লামা কাজী ছানাউল্লাহ পানিপতী (রহঃ) যুগশ্রেষ্ঠ অলী হযরত শায়খ জালালুদ্দীন (রহঃ) এর বংশে আনুমানিক ১১৪৩ হিঃ সনে জন্মলাভ করেন। কারো কারো বর্ণনামতে তাঁর বংশধারা হযরত উসমান (রাঃ) পর্যন্ত পৌঁছে। স্বয়ং লেখকের ভাষ্যমতে এ বংশ যুগ যুগ ধরে ইল্ম ও ফযলে অতুলনীয় ছিল। পর্যায়ক্রমে বহু মনীষী এ বংশে জন্ম নিয়ে কাজীর পদ অলংকৃত করেন এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার অনুপম খিদমত আঞ্জাম দেন।

শিক্ষা জীবন: কাজী ছানাউল্লাহ পানিপতী (রহঃ) শৈশব হতেই পড়া-লেখার প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। মাত্র সাত বছর বয়সে পবিত্র কুরআন হিফ্য করেন এবং আঠারো বছর বয়সে কুরআন, হাদীস, তাফসীর, ফিকাহ ইত্যাদী জাহেরী ইলমে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। এ সময়ে তিনি পাঠ্যপুস্তক ছাড়াও প্রায় সাড়ে আট হাজার কিতাবাদি অধ্যায়ন করেন। হযরত শাহ অলিউল্লাহ (রহঃ) এর নিকট ও হাদীসের দরস গ্রহণ করেন।

ইলমে বাতেনী চর্চা: ইলমে জাহেরী হতে ফারেগ হওয়ার পর ইলমে বাতেনী হাসিলের জন্য বিশিষ্ট বুযুর্গ হযরত আবেদ সেনানী (রহঃ) এর হাতে বায়আত হন। তাঁর ওফাতের পর হযরত মির্যা মাযহার জানে জানাঁ (রহঃ) এর খিদমতে গিয়ে বাতেনী কামালিয়াত হাসিল করেন। তিনি তাঁকে “আলামুল হুদা” উপাধীতে ভূষীত করেন। তিনি বলতেন- আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করেন যে, মাযহাব! তুমি আমার জন্য কি তোহফা এনেছ? তাহলে আমি ছানাউল্লাহকে পেশ করব। শাহ্ আব্দুল আজিজ দেহলভী (রঃ) তাকে তদানিন্তন কালের “বায়হাকী” আখ্যায়িত করেছিলেন।

কর্মজীবন: পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, তাঁর বংশ পরম্পরায় কাজীর দায়িত্ব আঞ্জাম দেন। লেখক নিজেও এ পদে দীর্ঘকাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। সাথে সাথে তিনি রুদ ও সুলুকের কাজ করতেন। বিশেষতঃ জাতির হিদায়াতের লক্ষ্যে যথেষ্ঠ লিখনীর খেদমতও আঞ্জাম দেন। দৈনিক একশত রাকাত নফল নামায আদায় করতেন। তাহাজ্জুদে এক মন্যিল কুরআন শরীফ তিলাওয়াত করতেন।

ওফাত: আশি বছর বয়সে ১২২৫ হিঃ সনে তাঁর রূহ এ নশ্বর দুনিয়া হতে পরম বন্ধুর সান্নিধ্যে গমন করে। আর শরীর চির দিনের তরে ভারতের ‘পানিপত’ এর মৃত্তিকাতলে সোপর্দকৃত হন।

রচনাবলী: লেখকের ছোট বড় প্রায় আশিটি কিতাবের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে তাফসীরে “মাযহারী (৮ খণ্ডে সমাপ্ত) ২। এরশাদুত তালেবীন ৩। আস্সায়ফুল মাসলূল। ৪। তাযকিরাতুল মাওতা ওয়াল কুবুর ৫। মা লা বুদ্দা মিনহু প্রভৃতি উল্লেখযোগ্য।

মালাবুদ্দা মিনহু বাংলা PDF ডাউনলোড | কাজী ছানাউল্লাহ পানিপথী রহঃ

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ