পিডিএফ পড়.কম

উসুলুশ শাশী আরবি বাংলা PDF ডাউনলোড | Usulus Shashi Bangla

লেখার সাইজA
A
Rate this post

‘উসূলুশ শাশী’ কিতাবটি সর্বপ্রথম আরবি ভাষায় লিখেন আল্লামা নিযামুদ্দীন শাশী (র.)। এটি হানাফী ফিকহের একটি নির্ভরযোগ্য ও প্রামাণ্য গ্রন্থ, যা সমগ্র মুসলিম বিশ্বে ইসলামী শরীয়ার মানদণ্ড হিসেবে স্বীকৃত। এ ছাড়াও গ্রন্থটি উপমহাদেশে মাদারেসে কওমিয়ার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। উসুলুশ শাশী আরবি বাংলা PDF অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷

গ্রন্থটি আরবি ভাষায় লিখিত হওয়ার কারণে বাংলা ভাষী শিক্ষার্থীরা ফিকহের সঠিক মর্ম উদ্ধারে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছিল। তাই সেদিকে লক্ষ্য করেই কুরআন-হাদীসের আলোকে ফিকহের প্রতিটি বিষয়কে দলিল-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করে ‘নূরুল হাওয়াশী শরহে উসূলুশ শাশী’ নামে এর একটি অনন্য বাংলা ব্যাখ্যাগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে ইসলামিয়া কুতুবখানা, ঢাকা। আমাদের বিশ্বাস! ফিকহে হানাফী সম্পর্কে জানতে ও বুঝতে কিতাবটি বিশেষভাবে সহায়ক হবে। ইনশাআল্লাহ!

বই বিবরণ

  • বইঃ উসুলুশ শাশী – (আরবি-বাংলা) ৷
  • লেখকঃ আল্লামা নিযামুদ্দীন শাশী (র.) ৷
  • প্রকাশনীঃ ইসলামিয়া কুতুবখানা ৷
  • ক্যাটাগরিঃ ইসলামি মাসআলা মাসায়েল বই ৷

উসূলে ফিকহের সংক্ষিপ্ত ইতিহাস: ইসলামী আইনশাস্ত্র সম্পাদনার সাথে ইমাম আবু হানীফা (র.) ফিকহ-এর পারিভাষিক মানদণ্ড নির্ণয়ের নিমিত্তে কতটুকু অবদান রেখেছেন তা উদঘাটন করা সাধ্যাতীত। আল্লামা খিযরী (র.) লিখেছেন- ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ (র.) উসূলে ফিকহের কিতাব রচনা করেছেন, তবে তা বর্তমান বিশ্বের কোনো পাঠাগারে বিদ্যমান নেই।

ইমাম শাফেয়ী (র.)-এর ‘রিসালায়ে উসূলে ফিকহ’ যা কিতাবুল উম্ম- এর প্রারম্ভিক আকারে লিপিবদ্ধ হয়েছে, তা সর্বত্র পাওয়া যায়। সেটি ইলম বা শাস্ত্রের ভিত্তি হিসেবে পরিগণিত হয়। ইমাম শাফেয়ী (র.)-এর উসূলের উপাস্থাপনার পদ্ধতি কুরআন, সুন্নাহর নির্দেশাবলি, নিষেধসমূহ, হাদীসের অবস্থান, নসখ, খবরে ওয়াহেদ, ইজমা, কিয়াস, ইসতিহসান ইত্যাদির বিভিন্ন পরিচ্ছেদ পৃথক পৃথকভাবে ছিল।

অতঃপর ইসলামী আইন শাস্ত্রবিদদের একটি জামাত ইমাম শাফেয়ী (র.)-এর কিতাবকে পরিবর্তন-পরিবর্ধন, যাচাই-বাছাই ও সংশোধন করত সুন্দরভাবে উসূলে ফিকহ শাস্ত্রের অমূল্য কিতাবাদি সংকলন করেন। উসূলে ফিকহ গ্রন্থটি দু’টি পদ্ধতিতে প্রথমে লিপিবদ্ধ করা হয়- (১) দার্শনিক পদ্ধতি ও (২) ইসলামী আইনশাস্ত্রের পদ্ধতি।

উসুলুশ শাশী গ্রন্থের বৈশিষ্ট্যগুলো কী কী?

  • গ্রন্থকার পরিচিতি
  • সম্পর্কীয় মৌলিক আলোচনা
  • মূল মতনে বিশুদ্ধ হরকত প্রদান
  • সহজ সাবলীল ও বিশুদ্ধ অনুবাদ
  • শাব্দিক অনুবাদ
  • মূল বিষয়গুলোর পূর্ণাঙ্গ পরিচিতি
  • সংশ্লিষ্ট আলোচনা
  • দলিল-প্রমাণের আলোকে পূর্ণ মাসআলা উপস্থাপন
  • সম্পূর্ণ কিতাবটি পরিচ্ছেদ আকারে বিন্যস্ত
  • সম্পূর্ণ কিতাবটি শিরোনামের মাধ্যমে সাজানো
  • মতানৈক্যপূর্ণ মাসআলায় ইমামগণের মতামতসহ পূর্ণাঙ্গ আলোচনা
  • সম্পূর্ণ কিতাবটি আধুনিক পদ্ধতিতে দুই কালারে সাজানো

উসুলুশ শাশী বই সম্পর্কে

উসুলুশ শাশী হানাফি মাজহাবের উসুলে ফিকহবিষয়ক একটি প্রসিদ্ধ ও বুনিয়াদি কিতাব। উপমহাদেশের কওমি মাদ্রাসা ও বাংলাদেশের আলিয়া মাদ্রাসার পাঠ্যসূচিতে কিতাবটি অন্তর্ভুক্ত রয়েছে। উসুলে ফিকহ এমন একটি শাস্ত্র, যার মাধ্যমে শিক্ষার্থীরা শরিয়তের দলিল থেকে মাসয়ালা নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। দ্বীনি শিক্ষাব্যবস্থায় এই কিতাবের মাধ্যমে অনেক শিক্ষার্থীর উসুলে ফিকহের অধ্যয়ন শুরু হয়।

কিতাবটিতে ইসলামী শরিয়তের চারটি মূল দলিল—কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস নিয়ে আলোচনা করা হয়েছে। এর প্রথম অংশে কুরআনের নুসুস থেকে মাসয়ালা নির্ণয়ের পদ্ধতি এবং আরবি শব্দ ও বাক্যের অর্থের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী অংশে বাকি তিনটি দলিলের আলোচনা স্থান পেয়েছে। হানাফি ও শাফেয়ি মাজহাবের বিভিন্ন মতপার্থক্যও যুক্তির আলোকে পর্যালোচনা করা হয়েছে।

উসুলুশ শাশী কিতাবের লেখক সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। একটি বর্ণনা অনুযায়ী, লেখকের নাম নিজামুদ্দীন আবু আলী আহমদ ইবনে মুহাম্মাদ শাশী। অন্যদিকে, ঐতিহাসিকদের একটি মত অনুসারে, তিনি হিজরি সপ্তম শতাব্দীর ফকিহ নিজামুদ্দীন শাশী। কিতাবটিতে উসুলে ফিকহের মৌলিক বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা পরবর্তী সময়ে বিভিন্ন শরাহ ও ব্যাখ্যাগ্রন্থ অধ্যয়নের ভিত্তি হিসেবে কাজে আসে। আপনারা অনেকেই উসুলুশ শাশী আরবি বাংলা PDF ডাউনলোড করে অফলাইনে পড়তে চান ৷

উসুলুশ শাশী আরবি বাংলা PDF ডাউনলোড | Usulus Shashi Bangla

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ