পিডিএফ পড়.কম

নবি জীবনের গল্প বই PDF — রিভিউ (আরিফ আজাদ)

লেখার সাইজA
A
5/5 - (1 vote)

আরিফ আজাদ রচিত “নবি জীবনের গল্প” বইটিতে ২১টি গল্পের মাধ্যমে নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবনী তুলে ধরেছেন। নবী-জীবনের প্রতিটি পঙক্তি মধুময় হয়ে আছে নানা ঘটনার মাধুর্যে। যারা সংক্ষেপে সীরাত গ্রন্থ খুঁজে থাকেন তারা পড়তে পারেন নবি জীবনের গল্প বই PDF অথবা হার্ডকপি ৷

তিনি তার নিপুণ গল্পশৈলির মাধ্যমে দেখিয়েছেন—ঘরে-বাইরে, মসজিদ-মজলিসে, সাহাবিদের সঙ্গে, মক্কা-মদিনার অলিগলিতে, প্রিয়তমা স্ত্রীদের সঙ্গে, নিশি জাগরণে রবের সামনে কেমন ছিলেন মুসলিম উম্মাহর নয়নের মনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম থেকে শুরু করে শারীরিক গড়ন, জীবন গঠনের দিকনির্দেশনাবলি—সবকিছুই স্বমহিমায় আমাদের সামনে তুলে ধরেছেন প্রিয় লেখক।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) শুধু একজন নবি ও রাসূল নন; তিনি ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক, সেনাপতি, শিক্ষক, হাস্যমুখর স্বামী, স্নেহময় পিতা এবং দরদী বন্ধু। তাঁর জীবন ছিল মানবতার জন্য এক অনন্য আদর্শ। এই বইয়ের প্রতিটি গল্প সেই আদর্শেরই জীবন্ত প্রতিচ্ছবি, যা পাঠকের হৃদয়ে ভালোবাসা, শ্রদ্ধা ও অনুসরণের পথ রয়েছে।

নবি জীবনের গল্প এই সীরাত গ্রন্থটি কেন পড়বেন?

মুসলিম হয়েও আজকাল জনপ্রিয় সেলিব্রিটিদের অনুসরণ করা একপ্রকার ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা যার অনুসারী হিসেবে নিজেদের দাবি করি, তাঁর জীবন কতটা অনুসরণীয়, তা কি আমরা জানি? কী ছিল তাঁর গুণাবলি? কেমন ছিল তাঁর জীবনযাপন? কেমন ছিল তাঁর আদর্শ? এসব প্রশ্নের সহজ ও হৃদয়ছোঁয়া উত্তর পাওয়া যাবে এই বইটির প্রতিটি গল্পে।

অথচ প্রতিটি মুসলিমের উচিত রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবনী বারবার পড়া। দুনিয়ার জীবনে উন্নতির লক্ষ্যে, একটি সুন্দর, নির্ঝঞ্ঝাট ও স্বপ্নময় জীবনের প্রত্যাশা করি আমরা। এমন জীবন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেই পাওয়া সম্ভব। মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেন, “যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, নিঃসন্দেহে তাদের জন্যে রাসূলুল্লাহ (সাঃ)-এর মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে।” — (সূরা আল আহযাব, আয়াত ২১)। তাই দুনিয়া ও আখিরাতে সফলতা ও শান্তি লাভ করতে হলে রাসূল (সা.)-এর আদর্শে আদর্শিত হওয়ার বিকল্প নেই।

বই বিবরন

  • বইয়ের নামঃ নবি জীবনের গল্প
  • লেখকঃ আরিফ আজাদ ৷
  • প্রকাশনীঃ সমকালীন প্রকাশন ৷
  • পেইজ সংখ্যাঃ ১৪৪টি ৷
  • ক্যাটাগরিঃ সীরাত বিষয়ক বই

📑 সূচিপত্র

সূচিপত্র
এইসব ভালোবাসা মিছে নয়
ঘরের নবি, পরের নবি
কাবার চাবি
সংসারের স্বরলিপি
তার জন্যেও দুআ
আপসহীন
মানুষের জন্য ভালোবাসা
নিজের খাবার বিলিয়ে দেবো
ইকরিমার জন্যে
সম্ভাবনার খোঁজে
স্বীকৃতির আনন্দে
যা কিছু আছে, সবই…
সংশোধনের সারকথা
বিপর্যয়ের দিনে
ভৃত্যের সাথে আলাপন
তিনি এক অনুপম স্বামী
শোকের সাগরে দাঁড়িয়ে
আপন করিতে কাঁদিয়া বেড়াই
অপমানের জবাবে
শুভ্র আলোর প্রথম প্রহর
ফাতিমার জন্যে ভালোবাসা
ভালো লাগলে বইটি অর্ডার করুন

নবি জীবনের গল্প বই রিভিউ

শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সবাইকে মন উজাড় করে ভালোবাসতেন আমাদের প্রিয় নবীজি (সা.)। সাংসারিক জীবন হোক কিংবা কর্মজীবন, স্ত্রীদের সঙ্গে শলাপরামর্শ করার ক্ষেত্রেও তিনি ছিলেন নিঃসংকোচ। দ্বীন পালনে ছিলেন আপসহীন। নিজের খাবার অন্যকে বিলিয়ে দিতে একটিবারও ভাবতেন না। অথচ সেই মানুষটির ঘরেই মাঝে মাঝে খাওয়ার মতো কিছুই থাকত না।

একদিন ফজরের সালাত পড়ে আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর কাছে নবীজি জানতে চাইলেন, “ঘরে খাওয়ার মতো কি কিছু আছে?” আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বললেন, “না, আজকে ঘরে খাওয়ার মতো কিছু নেই।” তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত না হয়ে বললেন, “ও, তাই? আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে আজ আমি সিয়াম রেখে দিলাম।”

একটি শক্তিধর রাষ্ট্রের অধিপতি, একটি শক্তিশালী বাহিনীর সর্বাধিনায়ক—তবুও তাঁর ঘরে অনেক সময় খাবার থাকত না। তিনি গরিব-দুঃখী, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের জন্য নিজের সম্পদ অকাতরে ব্যয় করতেন। প্রিয় কন্যা ফাতিমা (রাযিয়াল্লাহু আনহা)-র কাজ করতে কষ্ট হচ্ছে জেনেও তাঁকে একটি দাসী না দিয়ে রবকে পাওয়ার আমল শিখিয়ে দিয়েছেন। দুনিয়ার কোনো কিছুর মোহ তাঁকে আকৃষ্ট করতে পারেনি। ধুলোর এই সাধারণ ধরণি ধারণ করেছিল অসাধারণ এক মানবচরিত্র।

এই বইটিতে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো গল্পের মতো করে বর্ণনা করা হয়েছে, যাতে সাধারণ পাঠকরাও সহজে তা বুঝতে পারেন। লেখক নবিজির জীবনের বিভিন্ন দিক যেমন—শৈশব, নবুওয়াতপ্রাপ্তি, মক্কী ও মাদানী জীবন, যুদ্ধ, দাওয়াতি কার্যক্রম এবং মানবতার প্রতি তাঁর ভালোবাসার দিকগুলো অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন।

লেখক গল্পের ধাচে বইটি লিখেছেন যেন সাধারন পাঠক সহজে বুজতে পারেন এবং নবি জীবনী থেকে শিক্ষা নিতে পারেন ৷ এধরনের ইসলামিক বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম

নবি জীবনের গল্প বই PDF (হার্ডকপিসহ) | আরিফ আজাদ

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ