পিডিএফ পড়.কম

যেমন ছিলেন তিনি সালেহ আল মুনাজ্জিদ PDF (১ম খন্ড ও ২য় খন্ড)

লেখার সাইজA
A
Rate this post

শাইখ সালিহ আল-মুনাজ্জিদ হাফিঃ এর অনবদ্য রচনা “কাইফা আ’মালাহুম”-এর সরল অনুবাদ “কেমন ছিলেন তিনি”। যেমন ছিলেন তিনি সালেহ আল মুনাজ্জিদ PDF খুঁজে থাকেন অনেক পাঠক ৷ বইটি পড়তে আগ্রহ দেখা যাচ্ছে পাঠকের মধ্যে ৷ বইটির বিবরণ, বিষয়বস্তু, কেন পড়বেন বইটি এবং পিডিএফ এর পাশাপাশি বইটির হার্ডকপি অর্ডার করতে পারবেন ৷

নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সমগ্র দুনিয়ার জন্য রহমতস্বরূপ। বইটি পড়লে এই আয়াতটি গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। নবিজীর আচার-ব্যবহার কেমন ছিল, কেমন ছিল তাঁর আদব-আখলাক, তিনি কোন কাজ কীভাবে করতেন, পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কেমন ছিলেন, কী কী পছন্দ কিংবা অপছন্দ করতেন, অমুসলিমদের সাথে কেমন ব্যবহার করতেন ইত্যাদি নানান বিষয়ের উপর রচিত সর্বশ্রেষ্ঠ বই এটি। সিরাত বিষয় বই পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম

যেমন ছিলেন তিনি বই বিবরণ

  • বইয়ের নামঃ যেমন ছিলেন তিনি
  • লেখকঃ শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ ৷
  • অনুবাদকঃ আব্দুল্লাহ ইউসুফ ৷
  • প্রকাশনীঃ রুহামা পাবলিকেশন ৷
  • পেইজ সংখ্যাঃ ১১৪৭টি ৷
  • ক্যাটাগরিঃ সীরাতে রাসূল সাঃ বই

বিষয়বস্তু

রাসুলুল্লাহ সাঃ-এর পবিত্র সিরাত মানবজীবনের সর্বোৎকৃষ্ট নমুনা-অনুকরণীয় জীবনাদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে অধিষ্ঠিত করেছেন সুমহান চরিত্রে। অনুপম শিষ্টাচারে সাজিয়েছেন তাঁর পবিত্র জীবনকে। তাঁর দেখানো পথেই রয়েছে জীবনের পরম সফলতা। যারা আল্লাহকে পেতে চায় আর সাফল্যের প্রত্যাশা রাখে অনন্ত জীবনে, তিনিই তাদের অদ্বিতীয় পথপ্রদর্শক-আসমানি রাহবার।

তাই বিস্তৃত পরিসরে রাসুলুল্লাহ সাঃ-এর সিরাত অধ্যয়ন এবং বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে তাঁর আচরণবিধি সম্পর্কে সম্যক জ্ঞানার্জন আমাদের জন্য আবশ্যক; যাতে সঠিকভাবে আমরা তাঁর অনুসরণ করতে পারি।

মুমিন মাত্রই রাসুলুল্লাহ-এর অনুসৃত পথে চলতে চায়। কিন্তু সঠিক জ্ঞান ও দিকনির্দেশনার অভাবে অনেকেই বিভ্রান্তির শিকার হয়। বক্ষ্যমাণ এই সিরাত গ্রন্থে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে রাসুলুল্লাহ-এর আচরণবিধি কেমন ছিল—তার ওপর প্রামাণ্য আলোচনা রয়েছে। বইটিতে পুরো বিষয়টিকে উপস্থাপন করা হয়েছে হাদিসের আলোকে, যাতে রাহে সুন্নাহর পথিকরা এটিকে গ্রহণ করতে পারে জীবনপথের দিশারিরূপে এবং আপন আমলসমূহকে বিন্যস্ত করতে পারে দলিলের আলোকে।

পাঠক কেন বইটি পড়বেন?

আমাদের না দেখেও যিনি আমাদের জন্য কেঁদেছেন। রক্তের সম্পর্ক না থাকলেও যিনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন। হাজার বছরের ব্যবধান হলেও যিনি আমাদের জন্য পেরেশান হয়েছেন। যিনি আমাদের মুক্তির পথ দেখিয়েছেন, দিশা দিয়েছেন চিরসাফল্যের এবং আমাদের জন্য দোয়া করে গেছেন—সেই মহান মানুষ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা কতটুকু চিনি? তাঁর জীবন, তাঁর চরিত্র, তাঁর আচরণ ও তাঁর ভালোবাসাকে জানার জন্য হলেও বইটি পড়া উচিৎ ৷

জানেন, কেমন ছিলেন তিনি? তিনি নিজের জামা নিজেই সেলাই করতেন, নিজের জুতা নিজেই মেরামত করতেন, ঘরের কাজ করতেন, স্ত্রীকে সহযোগিতা করতেন, মেহমানের আতিথেয়তা করতেন, ছোটদের স্নেহ করতেন, বড়দের সম্মান করতেন, দাস-দাসীদের সঙ্গে মিশতেন, কখনো উপোষ থাকতেন, আবার যা থাকত তাই খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এমন অসংখ্য বাস্তব চিত্র এই গ্রন্থে হাদিসের আলোকে উঠে এসেছে।

যেমন ছিলেন তিনি সালেহ আল মুনাজ্জিদ PDF (১ম খন্ড ও ২য় খন্ড)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ