প্রশংসিত বই লেখক মুহাম্মদ সৈয়দুল হক ৷ এই সীরাত গ্রন্থের উপজীব্য বিষয় হলো প্রিয়নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তা’আলা আলাইহি ওয়াসাল্লামের বৈচিত্র্যময় জীবন। এটি গতানুগতিক সিরাতগ্রন্থ নয়; উপন্যাস ধাঁচের ব্যতিক্রমধর্মী সিরাত। কেন ব্যতিক্রম, তা জানতে অবশ্য বইটি পড়তে হবে। অনেক পাঠক প্রশংসিত বই PDF খুঁজে থাকেন, এমনকি উপন্যাস আকারে রচিত সীরাত গ্রন্থ খুঁজে থাকেন ৷ আপনারা এই বইটি পড়তে পারেন ৷
পৃথিবী যার আগমনে চুড়ান্ত স্বার্থকতা পেল, মানব জাতি পেলো নতুন আলোর দিশা, মুক্তির পাথেয়। পাপীতাপী পেলো নাজাতের অবলম্বন। যার আগমনে হিল্লোল উঠেছিলো আকাশ বাতাস। তিনি আর কেউ নন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাঃ। তিনি কেবল নবী ছিলেন না, ছিলেন শেষ রাসূলও। তাঁর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। তিনি প্রেরিত হয়েছেন পুরো মানবজাতির জন্য। স্বয়ং আল্লাহ বলেন-“আমি আপনাকে প্রেরণ করেছি মানবজাতির জন্য রহমতস্বরূপ।”
সৃষ্টিকর্তা পরম মমতায় তাঁর নাম রেখেছেন মুহাম্মদ অর্থাৎ প্রশংসিত। সৃষ্টির পরপরই আল্লাহর প্রশংসা করে সিজদাবনত হন বিধায় তাঁর নাম হয় আহমদ অর্থাৎ সর্বাধিক প্রশংসাকারী।
প্রশংসিত বইটা আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য। লেখক খুব সুচারুরূপে সাবলীল ভাষায় প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুলে ধরছেন এই বইটিতে।
পুরো বইটিকে মোট ৬৩টি পরিচ্ছদে লেখক বিভক্ত করেছেন। প্রত্যেকটা পরিচ্ছদেই নবী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা বা ঘটনাগুচ্ছকে চিত্রায়িত করা হয়েছে অত্যন্ত সাবলিল ও প্রাঞ্জল ভাষায়। ক্ষেত্র বিশেষে ব্যাখ্যা, ফুটনোট রয়েছে। বইয়ের সবশেষে যোগ করে রয়েছে তথ্যসূত্র। সব মিলিয়ে বইটির পুরো অংশ জুরে ছিলো দক্ষ হাত ও শ্রমের বহিঃপ্রকাশ। প্রত্যেকটা বিভাগ তাদের সর্বোচ্চটা দিয়েছে।
প্রশংসিত বই বিবরণ
- বইয়ের নামঃ প্রশংসিত ৷
- লেখকঃ মুহাম্মদ সৈয়দুল হক ৷
- প্রকাশনীঃ দাঁড়িকমা প্রকাশনী ৷
- প্রথম প্রকাশঃ ২০২২
- পেইজ সংখ্যাঃ ৩০৪টি
- ক্যাটাগরিঃ সীরাতে রাসূল বই ৷
কেন পড়বেন প্রশংসিত বইটি?
মূলত বইটি মহানবি হজরত মুহাম্মদ সা: এর জীবনের ঘটনাবলিকে উপজীব্য করে লেখা হয়েছে। তবে এটি কোন গতানুগতিক ধারার জীবনীগ্রন্থ নয়। এটি মূলত উপন্যাস আকারে রচিত একটি সিরাতগ্রন্থ। যেখানে লেখক গতানুগতিক ধারার বাইরে গিয়ে নবী-জীবনের ঘটনাগুলো উপন্যাসের ধাঁচে ধারাবাহিকভাবে বর্ণনা করে গেছেন।
লেখক তার ভীষণ সহজ ও সাবলিল উপস্থাপনের মাধ্যমে প্রতিটি ঘটনাবলিকে যেন, জীবন্ত রূপ দিয়েছেন। যার প্রতিটি পাতায় ভেসে উঠেছে ইতিহাসের সমস্ত সত্য ঘটনা। ভেসে উঠেছে সময়ের আবহ ও গুরুত্ব। ঘটনার প্রয়োজনে তিনি কখনো নাটকীয় সংলাপের সাহায্য নিলেও, কোন কাল্পনিক তথ্য উপস্থাপন করেননি। বরং প্রতিটি চরিত্র ও ঘটনাকে বেশ তাৎপর্যপূর্ণভাবে উপস্থাপন করেছেন।
বইটি পড়ার মাধ্যমে প্রতি মুহুর্তেই আপনি আন্দোলিত হবেন। জানা-অজানা আরও সকল তথ্যের দুয়ার আপনার সামনে খুলে যাবে। নতুন করে ধরা দেবে, এই মহাবিশ্বের সবচেয়ে আদর্শ মানুষের জীবনাচরণ। যা জাগ্রত করবে আপনার স্বীয় জীবনবোধ।
নবী জীবন সম্পর্কে তাই ভিন্ন ধাঁচে আরেকটু বিস্তারিত জানতে চাইলে, এই সিরাতগ্রন্থটি হতে পারে চমৎকার একটি মাধ্যম।
প্রশংসিত বই রিভিউ
আমরা অনেক উপন্যাসই পড়েছি। কিন্তু কখনো কি নবীজি সাঃ এর জীবনী নিয়ে রচিত উপন্যাস পড়েছি। হয়তো ভাবছেন নবীজি সাঃ এর জীবনী নিয়েও কি উপন্যাস রচনা করা যায়। হ্যা করা যায় ৷
প্রিয় লেখক মোহাম্মদ সৈয়দুল হক বইটি এমন এমন শব্দ মালা দিয়ে বইটা সাজিয়েছেন যে, বইটি যেই কোনো বই পোকাকেই এই অনুভূতি জাগাতে বাধ্য করাবে যে এই পৃষ্ঠা পড়েছ এই বার পরের পৃষ্ঠা উল্টাও পরের পৃষ্ঠায় আরো ইন্টারেস্টিং কিছু আছে। সেই ইন্টারেস্টিং কিছু যদি হয় প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) সীরাহ তাহলে নিশ্চয়ই চোখ দিয়ে অশ্রু চলে আসতে বাধ্য মদিনা পাগলদের।
বাংলা ভাষায় লিখিত অন্যান্য সিরাতসমূহের সাথে প্রিয় মুহাম্মদ সৈয়দুল হক ভাইয়ের লিখা প্রকাশিত এই সীরাত গ্রন্থ একটি বিশেষ পার্থক্য হলো এটি একটি ইতিহাস আশ্রিত উপন্যাস। আবার শুধু উপন্যাস বললেও ভুল হবে। কেননা, পবিত্র এই সিরাতে কাল্পনিক কোনো ঘটনা বা উপাখ্যান নাই। নিজস্ব মায়া, আবেগ আর শব্দচয়নে সিরাতের সত্য এবং দালিলিক ঘটনাসমূহকেই ভিন্ন আঙ্গিকে প্রকাশ করা হয়েছে।বর্ণনা,রূপক এবং অলঙ্কারের ব্যবহার এত নান্দনিক হয়েছে যে পড়ার সময় একটুও দুর্বোধ্য মনে হয়নি ৷
কোনো পাঠক যদি বই পড়তে শুরু করেন। শেষ না করে উঠতে মন চাইবে না। কারণ প্রতিটা লাইন শেষে রয়েছে আকাঙ্ক্ষা। মনটা অধীর যায় এর পরের লাইনে কি লিখেছেন!
লেখকের লিখনির কৌশল খুবই চমৎকার। উপন্যাস বাক্যে তুলে ধরেছেন ইতিহাস, যুদ্ধের কাহিনী এবং আদর্শ সমাজ গড়ার এক নতুন দৃষ্টান্ত।
প্রশংসিত উপন্যাসে প্রতিটি ইতিহাসের রয়েছে সঠিক তথ্য চিত্র। তথ্যের জন্য বাইরে কোথাও যেতে হবে না। কারণ লেখক সকল তথ্যের প্রমাণ বইটির ভিতরেই গচ্ছিত রেখেছেন।
সবশেষে বলবো, উপন্যাস প্রিয় পাঠকদের জন্য প্রশংসিত খুবই চমৎকার এবং প্রয়োজনীয় একটি গ্রন্থ। নবীজি সাঃ এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ঘটনার তথ্য সহ বর্ণনা দিয়েছেন লেখক।
প্রশংসিত বই PDF (উপন্যাস আকারে রচিত সীরাত গ্রন্থ)
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

