হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.) লেখা প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া বই PDF অনেক পাঠক খুঁজ করে থাকেন ৷ বইটিতে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত অর্থাৎ জীবনীকে প্রশ্নোত্তর আকারে তুলে ধরেছেন ৷ পাঠক মনে যত প্রশ্ন রয়েছে যেমন, তাঁর নবুয়তের শুরু, পারিবারিক জীবন, মক্কা-মদিনার দাওয়াতি পর্যায়, যুদ্ধ-বিগ্রহ, সহানুভূতি ও চরিত্র—সেগুলোর প্রতি ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে সহজ, প্রাঞ্জল ও তথ্যসমৃদ্ধ উত্তর দেওয়া হয়েছে। বইটি লেখক এত সুন্দরভাবে সাজিয়েছেন যেন পাঠক জানতে পারেন কেবল ঘটনা নয়, বরং সেই ঘটনাগুলো থেকে কী শিক্ষা নেওয়া যায়।
“প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া ﷺ” — এমন একটি বই যা নবীজীর পবিত্র জীবনীকে সহজ প্রশ্ন-উত্তরের মাধ্যমে হৃদয়ছোঁয়া ভাষায় তুলে ধরে। যারা রাসূলুল্লাহ ﷺ-কে জানতে, বুঝতে ও ভালোবাসতে চান—তাদের জন্য এই বই এক অমূল্য রত্ন। সীরাতে রাসূল সকল বই পেতে আমাদের সাথেই থাকুন ৷
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া বই বিবরণ
- বইঃ প্রশ্নোত্তরে সিরাতে খাতামুল আম্বিয়া ৷
- লেখকঃ হযরত মাওলানা মুফতী মুহাম্মদ শফী (রহ.) ৷
- অনুবাদকঃ মাওলানা মহিউদ্দিন কাসেমী ৷
- প্রকাশনীঃ ইসলামিয়া কুতুবখানা ৷
- ক্যাটাগরিঃ ইসলামিক বই ৷
📑 সূচিপত্র
সৃষ্টিকুলের সরদার, বিশ্ব জগতের গর্ব, রাসূলে কারীম-এর জীবন চরিত পড়া ও অন্যকে পড়ানোর প্রয়োজনীয়তা এত বেশি যে, আলোচনা করার অবকাশ রাখে না। এ কারণেই উম্মতের মাঝে যখন থেকে সাহিত্য রচনা ও লেখালেখির ক্রমধারা শুরু হয়েছে, তখন থেকে আজ পর্যন্ত প্রত্যেক যুগে জমানার ওলামায়ে কেরাম স্ব স্ব ভঙ্গিতে নিজস্ব ভাষায় ও পদ্ধতিতে নবীজী -এর জীবন চরিত লিপিবদ্ধ করেছেন। এ অব্যাহত ধারায় আল্লাহই ভালো জানেন কত অগণিত গ্রন্থ লেখা হয়েছে এবং ভবিষ্যতে যে আরো কত লেখা হবে। কবির ভাষায়-
"যে ফুল বাগানে হাজারো বুলবুল গাইছে তোমার গান, সেখানে কি মোর সাধ্য আছে কিছু বলিবার।”
মুসলমান ছাড়াও হাজার হাজার কাফের রাসূলে কারীম-এর সীরাত লিখেছে। এ বিষয়ে ইউরোপীয় ঐতিহাসিকদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের লেখা নবী জীবন চরিতের মধ্যে বিশ-ত্রিশটি সম্পর্কে আমার সম্যক ধারণা রয়েছে। তবে সাধারণ ভাবে ঘটনাবলি বর্ণনা করতে গিয়ে তারা প্রবল পক্ষপাতিত্ব করেছে। তাই তাদের রচিত সেসব সীরাত গ্রন্থ অধ্যয়ন থেকে মুসলমানদেরকে বিরত থাকা জরুরি।
সারকথা, বিনাদ্বিধা-দ্বন্ধে এ কথা বলা যেতে পারে যে, আজ পর্যন্ত কোনো ব্যক্তির জীবন চরিত্রে এত গুরুত্ব দেওয়া হয়নি। যেমন দেওয়া হয়েছে রাসূল-এর জীবনী লেখা ও বর্ণনা করার ক্ষেত্রে।
পাশ্চাত্যের জনৈক সীরাত রচিতা লিখেন, মুহাম্মদ-এর জীবন রচিতাদের ধারা এত ব্যাপক ও বিস্তৃত যা শেষ হওয়া অসম্ভব, তবে এতে স্থান পাওয়া গৌরবের বিষয়।
আরও পড়ুন, সীরাতে খাতামুল আম্বিয়া বাংলা পিডিএফ ৷
প্রশ্নোত্তরে সীরাতে খাতামুল আম্বিয়া বই PDF | মুফতী মুহাম্মদ শফী রহ.
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

