বিশ্বনন্দিত গবেষক, ইতিহাসবিদ ও আলোচক ড. রাগিব সারজানির আরবি গ্রন্থ “উসওয়াতুল লিল আলামিন” যার বাংলা অনুবাদ নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী” নামক সীরাত গ্রন্থটি। ড রাগিব সারজানি বইটি বাংলায় অনুবাদ করেন মাওলানা মোহাম্মাদ আব্দুন নূর সিরাজী, আম্মার মাহমুদ, আম্মার মাহমুদ, মুহাম্মদ রোকন উদ্দিন ৷ নবিজি যার আদর্শে বিমোহিত পৃথিবী PDF পাঠক খুঁজে থাকেন ৷ বিশ্বনবী (স.) এর জীবনীগ্রন্থ সবারই পড়া উচিত। বইটি নির্ভরযোগ্য সূত্র বর্ণিত হাওয়ায় সবারই পড়া উচিৎ বলে মনে করি ৷
গ্রন্থটি তিনটি অধ্যায়ে সাজানো। অধ্যায়গুলো আবার বেশ কয়েকটি পরিচ্ছেদে ভাগ করে আলাদা আলাদা বিষয় দিয়ে সজ্জিত। প্রথম অধ্যায়ে মানুষ হিসাব নবিজি (সঃ) কেমন এবং তার চারিত্রিক মাধুর্যের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে নবিজির (সঃ) নবুওয়্যাতের দলিলসমূহ। তৃতীয় অধ্যায়ে অমুসলিমদের সাথে নবিজির (সঃ) আচরণ কেমন ছিলো। এবং বইটির শেষাংশে রয়েছে নবিজি (সঃ) সম্পর্কে বিভিন্ন ধর্মের মনীষীদের মতামত। নবী সাঃ এর জীবনীমূলক বই পেতে চোখ রাখুন পিডিএফপড়.কম ৷
নবিজি যার আদর্শে বিমোহিত পৃথিবী বই বিবরণ
- বইয়ের নামঃ নবিজি: যার আদর্শে বিমোহিত পৃথিবী ৷
- লেখকঃ ড. রাগিব সারজানি ৷
- অনুবাদকঃ মাওলানা মোহাম্মাদ আব্দুন নূর সিরাজী, আম্মার মাহমুদ, আম্মার মাহমুদ, মুহাম্মদ রোকন উদ্দিন ৷
- সম্পাদকঃ নেসারুদ্দীন রুম্মান ৷
- প্রকাশনীঃ মুহাম্মদ পাবলিকেশন ৷
- পেইজ সংখ্যাঃ ৬০৮টি ৷
- ক্যাটাগরিঃ সীরাতে রাসূল সাঃ বই ৷
📑 সূচিপত্র
নবিজি যার আদর্শে বিমোহিত পৃথিবী বইটি কেন পড়বেন?
মানবতার ইতিহাসে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানব দরদি আর নেই। এই যুগের মতো সমস্যায় জর্জরিত অশান্ত ও অসভ্য পৃথিবীতে শান্তি ও সভ্যতা প্রতিষ্ঠা করতে হলে মুসলিম কিংবা অমুসলিম সবাইকে এই সিরাত গ্রন্থটি পাঠ করতে হবে। আল্লাহ চাইলে বইটি পাঠ করার পর আমাদের হৃদয়ে, আচরণে ঈমানি পরিবর্তন আসবে।
বইটি সিরাতবিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী। অসংখ্য গবেষণাগ্রন্থের মাঝে শ্রেষ্ঠ হওয়ায় গ্রন্থটি ব্যাপক প্রসিদ্ধি অর্জন করে। ড. রাগিব সারজানির আরবি গ্রন্থ ‘উসওয়াতুল লিল আলামিন’ যার বাংলা অনুবাদ ‘নবিজি সা. : যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী’।
নবিজি যার আদর্শে বিমোহিত পৃথিবী বই রিভিউ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আঁধারে আলোর মশাল, বিশ্ব মানবতার মহান শিক্ষক, যার পবিত্র জীবনের প্রতিটি অধ্যায় আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, যে মহানবীর পদচারণায় সিক্ত হয়েছে বিশ্বসভ্যতা, ধরনীতল আলোকিত হয়েছে তৌহিদের আভায়। সত্য ও ন্যায় এর ওপর যিনি ছিলেন অবিচল।
তমসাপূর্ণ, বিশ্রী-অন্ধকার সমাজে আবির্ভূত হয়ে সম্পূর্ণ অন্ধকার সমূলে উচ্ছেদ করে সত্য তৌহিদ প্রতিষ্ঠা করেন। সেই মানুষের হাত ধরে পাল্টে গিয়েছিল সমগ্র পৃথিবীর ইতিহাস। সভ্যতা পেয়েছিল নতুন এক মাত্রা। সেই মানুষের হাত ধরে পৃথিবীতে আবার নেমে এলো হিদায়েতের ফাল্গুধারা। তিনি কে? সেই মহামানবের নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
যে মানুষটা চোদ্দশো বছর পূর্বে আমাদের মত অধম উম্মতের সাথে সাক্ষাত লাভের জন্য ছিলেন ব্যাকুল। যাঁর জাগতিক চিন্তা ছিলো শুধু তাঁর উম্মতকে ঘিরে শুধু আমাদের মাগফিরাতের উদ্দেশ্য জন্য যে মানুষটা ব্যাকুল হৃদয়ে কাঁদতেন মহান রাব্বুল আলামীনের কাছে সেই প্রিয় মানুষটাকে কি না ভালোবেসে থাকা যায়?
হাশরের ভয়াবহ দিনে যখন সমস্ত নবী রাসূল নিজ নিজ চিন্তায় ব্যাকুল থাকবে কিন্তু যে মানুষটার আজহারি থাকবে শুধু তাঁর প্রিয় উম্মতকে ঘিরে, সেই মানুষটার সম্পর্কে আমরা কতটুকু জানি?
কাফেরদের শত অত্যাচার যে মানুষটাকে থামাতে পারেনি, মাইলের পর মাইল উত্তপ্ত মরু প্রান্তর হেঁটে গেছেন তায়েফ অবধি যাতে তৌহিদের বাণী থেমে না যায়, আমাদের কানে পৌঁছে যায় আল কুরআন সেই প্রিয় রাসূলকে ভালোবাসার মৌখিক দাবি যতটুকু জানায় তার কতটুকু আমাদের কাজে প্রকাশ পায়?
মানুষ তো সেই ব্যক্তিকে বেশি ভালবাসে যার সম্পর্কে সে অধিক জ্ঞাত। প্রিয় নবীজিকে জানার জন্য সীরাতের বিকল্প কিছু নেই। নবীজিকে আমরা চোখে দেখি নি। কিন্তু তাঁর জীবনী নিয়ে অসংখ্য সীরাত রচিত হয়েছে। সেই নবীজি )ﷺ( এর জীবনীকে নতুন ছন্দে উপস্থাপন করেছেন আরববিশ্বের প্রসিদ্ধ লেখক আলেম ও ইসলামিক গবেষক ড. রাগিব সারজানি তাঁর রচিত বিখ্যাত সিরাত গ্রন্থ “উসওয়াতুল্লিল আলামিন” নামক সীরাত গ্রন্থে। এই নাম সকলের কাছে সুপরিচিত।
মুহাম্মদ পাবলিকেশন সম্প্রতি এই বিশ্ব বরেণ্য লেখকের প্রসিদ্ধ গ্রন্থটি বাংলা ভাষায় অনূদিত করেছে “নবিজি: যাঁর আদর্শে বিমোহিত পৃথিবী” নামে। বইটির বিশেষত্ব হলো, এটি সিরাতবিষয়ক একটি আন্তর্জাতিক এ প্রথম স্থান অর্জনকারী। ড রাগিব সারজানি বই নবিজি যার আদর্শে বিমোহিত পৃথিবী PDF ও হার্ডকপি নিচে দেখুন ৷
নবিজি যার আদর্শে বিমোহিত পৃথিবী PDF (ড রাগিব সারজানি বই)
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

