মোহাম্মদ তোয়াহা আকবর এর লেখা কে উনি বই ৷ এই বইতে সুদৃঢ়, সুপ্রতিষ্ঠিত ইতিহাস থেকেই একের পর এক প্রমাণ করা হবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন নবি ছিলেন। সত্য নবি। সত্যের দিকে আহ্বানকারী আল্লাহর সত্যিকারের একজন বার্তাবাহক, মেসেঞ্জার। একজন ট্রু প্রফেট। জানতে পড়ুন কে উনি বই PDF অথবা হার্ডকপি ৷ অমুসলিমকে উপহার দেওয়ার বই অর্থাৎ আপনার যদি কোনো অমুসলিম বন্ধু থাকে তাকে বইটি গিফট দিতে পারেন ৷
বন্ধুমহলে অনেকেই রয়েছে ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন মতাদর্শের। প্রায়ই তাদের সাথে প্রাসঙ্গিক বহু বিষয়ে আলাপচারিতার সুযোগ হয়। মাঝে মাঝে আলাপ আলোচনার বিষয় থাকে ইসলামি ইতিহাস, নবির সীরাহ ইত্যাদি। ‘নবি কেন সত্য নবি?’- তার সত্যতা সত্যায়নের সাথে সম্পৃক্ত জ্ঞানের পরিধি বাড়ানোর লক্ষেই বইটি সংগ্রহ করা।
বই বিবরণ
- বইয়ের নামঃ কে উনি?
- লেখকঃ মোহাম্মদ তোয়াহা আকবর ৷
- প্রকাশনীঃ সমকালীন প্রকাশন ৷
- পেইজ সংখ্যাঃ ১২৮টি ৷
- ক্যাটাগরিঃ সীরাতে রাসূল সাঃ বই ৷
কে উনি বই রিভিউ
বিশ্বাসীদের জন্য ইসলামের মৌলিক বিষয়বস্তু সম্পর্কে জ্ঞানার্জন করা অত্যাবশ্যক। কারণ ‘চৌদ্দশত বছর আগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এক সত্য নবির আগমন ঘটেছিল’ এই ব্যাপারটি ইসলামের মৌলিক বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। এসকল বিষয়ে জ্ঞানের ঘাটতি অথবা জ্ঞানার্জনে অনীহা থাকলে প্রকৃত বিশ্বাসী হয়ে উঠা যায় না। কেউ কেউ প্রশ্ন উত্থাপন করে থাকে নবির সত্যতার ব্যাপারে, হয়ে থাকে সন্দিহান কিংবা জেনেশুনেই সত্যকে অস্বীকার করে। সকল প্রশ্নের যথোপযুক্ত উত্তর দেয়া, সকল সন্দেহ দূরীকরণ এবং যারা সত্যকে জেনেবুঝে গ্রহণ করতে আগ্রহী তাদের জন্যই মূলত ‘কে উনি?’ বইটি।
বিশ্বাসী কিংবা অবিশ্বাসী নয় বরঞ্চ একেবারে নিরপেক্ষ অবস্থান হতে নবিকে সত্য নবি হিসেবে উপলব্ধি করতে হলে ইতিহাস অধ্যয়ন হলো পূর্বশর্ত। আর তার জন্য প্রয়োজন নির্ভরযোগ্য ইতিহাসবেত্তা কর্তৃক নথিবদ্ধ বা বিশ্লেষিত ইতিহাসের শরণাপন্ন হওয়া। আর ইতিহাস সাক্ষ্য দিয়েছে, দিচ্ছে এবং দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্-র প্রেরিত সত্য নবি ছিলেন এবং তার প্রচারকৃত সকল বাণী সত্য।
উত্থাপিত কিছু প্রশ্ন যেগুলোর উত্তর খুঁজে পাওয়া খুবই জরুরি। যেমন- সত্যিই কি তার দাবি অনুযায়ী তিনি একজন নবি ছিলেন? একমাত্র স্রষ্টার নির্বাচিত বার্তাবাহক ছিলেন? কিভাবে এই দেড় হাজার বছর পরেও আমি নির্দ্বিধায় বুঝে নিতে পারব যে, তিনি মিথ্যে বলেননি? অথবা মস্তিষ্কের কোনো সমস্যার কারণে তিনি নিজেই বিভ্রান্ত ছিলেন না? এখন মুখ্য হচ্ছে ইতিহাস কি বলে।
বইটিতে ইতিহাস থেকে বিভিন্ন ঘটনা ও প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে এবং প্রমাণ করা হয়েছে, তিনি মিথ্যাবাদী ছিলেন না কারণ একজন মিথ্যাবাদী কখনও বিশ্বস্ত হতে পারে না, কিন্তু তৎকালে আরবে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে বিশ্বস্ত আর কেউ ছিল না। আবার তিনি মানসিকভাবে বিভ্রান্তও ছিলেন না কারণ মানসিকভাবে বিভ্রান্ত কোনো ব্যক্তির পক্ষে পুরো একটা জাতিকে সুনিপুণভাবে নেতৃত্ব দেয়া এবং সকল প্রতিকূলতার বিপরীতে বিজয়ী করা কখনো সম্ভব নয়। তাহলে ইতিহাস তো আঙুল তুলে সাক্ষ্য দেয়, তিনি মিথ্যাবাদী ছিলেন না এবং তিনি মানসিকভাবে বিভ্রান্তও ছিলেন না। তাহলে তিনি কি ছিলেন? অবশ্যই সত্যবাদী ছিলেন, সঠিক ছিলেন। এতদসত্বেও সত্য নবির সত্যতার ব্যাপারে সন্দিহান থাকা সমীচীন নয়।
কে উনি বই PDF (অমুসলিমকে উপহার দেওয়ার বই) | মোহাম্মদ তোয়াহা আকবর বই
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

