পিডিএফ পড়.কম

বন্ধন নোমান আলী খান বই PDF | পারিবারিক জীবনে দায়িত্ব ও কর্তব্য

লেখার সাইজA
A
4.5/5 - (11 votes)

বন্ধন নোমান আলী খান বিভিন্ন লেকচার অবলম্বনে সংকলিত এই বইটি প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন। এটি NAK বাংলা সিরিজের প্রথম পরিবেশনা। পারিবারিক জীবন, দাম্পত্য, সন্তান পালন এবং পিতা-মাতার প্রতি দায়িত্ব-কর্তব্য নিয়ে বইটি। পারিবারিক বন্ধন কিভাবে অটুট থাকবে, কী করলে পারিবারিক ভাঙ্গন সৃষ্টি হয়, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব—এসব বিষয় নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে।

আপনি কি দাম্পত্য জীবনে হ্যাপি থাকার জন্য গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় জানতে চান? আপনি কি সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান? বাবা-মায়ের প্রতি নিজের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আর সচেতন হতে চান? পারিবারিক বন্ধনগুলোকে কীভাবে আরও সুদৃঢ় বন্ধনে বেঁধে রাখা যায়, তা জানতে চান? তাহলে পড়ুন ওস্তাদ নোমান আলী খানের বন্ধন পিডিএফ ৷

বই বিবরণ

বই:বন্ধন
লেখক:নোমান আলী খান
প্রকাশনী:গার্ডিয়ান পাবলিকেশনস
ফরম্যাট:পিডিএফ ফাইল
ক্যাটাগরি:ব্যক্তিগত ও পারিবারিক জীবনবিধান বই ৷

আরও পড়ুন, “লাভ ক্যান্ডি” জাফর বিপি বই পিডিএফ ৷

বন্ধন নোমান আলী খান বই রিভিউ

পরিবার মানেই কতক হৃদয়ের সামষ্টিক মেলবন্ধন, আত্মিক টানে একত্রে বসবাস। এখানেই আমাদের বেড়ে ওঠা শুরু। কখনো আমরা কারও সন্তান, কখনো কারও জীবনসঙ্গী, আবার কেউ আমাদেরই সন্তান। পারিবারিক, সামাজিক, এমনকি আধ্যাত্মিক পরিমণ্ডলে এই বন্ধনগুলোই আমাদের নানান পরিচয়ে পরিচিত করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পারিবারিক সম্পর্কগুলোতে ভাঙন ধরছে। স্বামী-স্ত্রীর মধ্যে অধিকার নিয়ে লড়াই, বাবা-মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব এবং সন্তান প্রতিপালনে নানা ব্যর্থতা পরিবারকে অশান্ত করে তুলছে। পারিবারিক এই বন্ধনগুলোকে কীভাবে আরও সুদৃঢ় করা যায়, তারই সুন্দর বিশ্লেষণ রয়েছে উস্তাদ নোমান আলী খানের বন্ধন নোমান আলী খান বইটিতে।

পারিবারিক এই বন্ধনগুলো ক্রমশই হ্রাস পেয়ে পরিবার ভেঙে পড়ছে। পারিবারিক নানা সম্পর্কে মাঝেমধ্যে ভাঙন ধরে। সন্তানের সাথে পিতা-মাতার সম্পর্ক একসময় এমন পর্যায়ে পৌঁছায়, যেখানে সম্পর্কের ইতি টানা ছাড়া উপায় থাকে না। স্বামী-স্ত্রীর সম্পর্কেও নানা সমস্যা তৈরি হয়। অথচ একজন আরেকজনের ঢাল স্বরূপ হওয়া প্রয়োজন।

‘বন্ধন’ বইটিতে মূলত পারিবারিক বন্ধন কিভাবে অটুট থাকবে, কি করলে পারিবারিক ভাঙ্গন সৃষ্টি হয়, স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব আবার স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব—এসব বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। এর একটা বিষয় খুব ভালো লেগেছে যে, স্বামী তার স্ত্রীর উপর নিজের অধিকার না খুঁজে তার উপরে কি কর্তব্য, সে দিকটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অধিকার নিয়ে লড়াই করা ব্যক্তিদেরকে তাদের দায়িত্ব কর্তব্যের দিকে মনোনিবেশ করার কিছু সুন্দর কথা লিখেছেন।

একটি সুখী দাম্পত্য জীবনের জন্য দুজনকে সময়, শ্রদ্ধা, ভালোবাসা, দায়িত্ব ইনভেস্ট করতে হয়। একজন এক্সপেকটেশন নিয়ে বসে না থেকে নিজে এগিয়ে গিয়ে সম্পর্ক দৃঢ় করায় মনোনিবেশ করবে। আগে নিজে দায়িত্ববান হই, তাহলে আশেপাশটা একটু একটু করে সুন্দর হয়ে উঠবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক আরো গভীর ভালোবাসাময় করতে কৌশলতার অবলম্বন করতে শিখিয়েছেন, যাতে শয়তানের ফাঁদগুলোর নিঃশেষ করা যায়।

সন্তান প্রতিপালন নিয়েও বইটিতে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। কিভাবে সন্তানের সুরক্ষার কথা চিন্তা করতে হবে, কিভাবে তাকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, নামাজের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে, কিভাবে শত ব্যস্ততায় তাদেরকে সময় দিতে হবে—তা জানিয়েছেন। শিশুদের সাথে শৈশবেই বন্ধন তৈরি করতে না পারলে কৈশোরে তারা পিতা-মাতার হাতছাড়া হয়ে যায়, বিষয়টি খুব গভীরভাবে বিশ্লেষণ করেছেন। পিতা-পুত্রের সম্পর্ক কেমন হওয়া উচিত তা ব্যাখ্যা করতে গিয়ে হযরত ইউসুফ (আ.)-এর সাথে পিতা হযরত ইয়াকুব (আ.)-এর হৃদ্যতার যে উদাহরণ উল্লেখ করেছেন, তা অধিকাংশ পাঠকের কাছে নতুন এবং ভাবনার খোরাক জাগানোর মতো।

বন্ধন নোমান আলী খান বই PDF | পারিবারিক জীবনে দায়িত্ব ও কর্তব্য

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

FAQ

1. বইটির লেখক?

নোমান আলী খান

2. বইটির প্রকাশনী?

গার্ডিয়ান পাবলিকেশনস

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ