মুহাম্মাদ সা দ্যা আল্টিমেট লিডার বই লেখক ড. দাউদ বাচলার এবং বাংলায় অনুবাদ করেছেন সিদ্দিক স্বপন, ওয়াহিদুল হাদী ৷ নবিজি হলেন সর্বজনীন ‘আল্টিমেট লিডার’। মুহাম্মাদ (সা.) দ্যা আল্টিমেট লিডার বইটি আল্লাহর রাসূল (সা.)-এর ‘আল্টিমেট লিডার’ হয়ে ওঠার এক অনন্য জীবনচিত্র ৷ পাঠকরা মুহাম্মাদ সা দ্যা আল্টিমেট লিডার বই PDF খুঁজে থাকেন ৷ আশা করি বইটি পেয়ে উপকৃত হবেন ৷
মানবজাতির ইতিহাসে মহানবী মুহাম্মাদ (সা.) এমন এক ব্যক্তিত্ব, যাঁর চরিত্র, প্রজ্ঞা ও নেতৃত্ব যুগে যুগে মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে এবং থাকবে। তাঁর নেতৃত্বে আরবের বিভক্ত ও জাহেলিয়াতপূর্ণ সমাজে গড়ে উঠে আমূল পরিবর্তন ৷
রাষ্ট্র পরিচালনা, সমাজ গঠন, প্রশাসনিক দক্ষতা কিংবা যুদ্ধক্ষেত্রে কৌশলগত নেতৃত্ব—প্রতিটি ক্ষেত্রেই তিনি রাখছেন অনন্য দৃষ্টান্ত। ন্যায়বিচার, দূরদর্শিতা, মানবিকতা ও প্রজ্ঞার সমন্বয়ে গড়ে ওঠা তাঁর নেতৃত্ব আজও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দ্যা আল্টিমেট লিডার হিসেবেই পরিচিত ৷ হযরত মুহাম্মদ সাঃ জীবনীমূলক সীরাত গ্রন্থগুলো দেখুন এবং সবসময় ফলো রাখুন পিডিএফপড়.কম ৷
মুহাম্মাদ সা দ্যা আল্টিমেট লিডার বই বিবরণ
- বইয়ের নামঃ মুহাম্মাদ সা. দ্যা আল্টিমেট লিডার ৷
- লেখকঃ ড. দাউদ বাচলার ৷
- অনুবাদকঃ সিদ্দিক স্বপন, ওয়াহিদুল হাদী ৷
- প্রকাশনীঃ গার্ডিয়ান পাবলিকেশনস ৷
- পেইজ সংখ্যাঃ ১৪৪টি ৷
- ক্যাটাগরিঃ সীরাতে রাসূল ﷺ বই ৷
📑 সূচিপত্র
দুনিয়ার বুকে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি
খালিদ ইয়াসিন এমন পাঁচজন অমুসলিম জীবনীকার সম্পর্কে বলেন, ইতিহাসের পাতায় যারা শ্রেষ্ঠ নেতাদের খুঁজে বেড়িয়েছেন, তাদের মধ্যে তিনজন এই সিদ্ধান্তে পৌছান-মানবেতিহাসের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি মুহাম্মাদ (সা.) ছাড়া আর কেউ নন।
এই জীবনীকারদের একজন মাইকেল এইচ হার্ট; যিনি ছিলেন খ্রিষ্টধর্মের অনুসারী। তিনি অভিমত দেন-
‘যিশুখ্রিষ্ট কারও পিতা ও স্বামী ছিলেন না। ছিলেন না কোনো শাসক, মিলিটারি কমান্ডার; এমনকি রাষ্ট্রনায়কও। তাই তিনি আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ হতে পারেন না। অন্যদিকে, মুহাম্মাদ আধ্যাত্মিক দিক থেকে যিশুখ্রিষ্টের মতোই প্রভাবশালী হওয়ার পাশাপাশি রাজনৈতিক নেতা হিসেবেও সর্বকালের সবচেয়ে প্রভাবশালী নেতাদের তালিকায় স্থান পাওয়ার যোগ্যতা রাখেন।’
রাসূলুল্লাহ (সা.) পার্থিব ও আধ্যাত্মিক; উভয়ক্ষেত্রেই নেতা ছিলেন। এটাই আমাদের মূল চাবিকাঠি। এ দুইয়ের সমন্বিত নেতৃত্বই পৃথিবীতে আজ বড়ো বেশি প্রয়োজন। যদিও খ্রিষ্টানরা হার্টের পছন্দের তালিকার প্রথমেই মুহাম্মাদ (সা.)-এর নাম দেখে অবাক হতে পারেন। কিন্তু তিনি তার পছন্দের কারণ দেখিয়েছেন-
‘মুহাম্মাদকে যিশুখ্রিষ্টের ওপর স্থান দেওয়া হয়েছে দেখে অবাক হতে পারেন। কিন্তু স্থান দেওয়ার দুটি প্রধান কারণ আছে। প্রথমত, খ্রিষ্টধর্মের বিকাশে যিশুর চেয়ে ইসলামের বিকাশে মুহাম্মাদ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও খ্রিষ্টধর্মের নৈতিক দৃষ্টিভঙ্গি শেখানোর দায়িত্বে ছিলেন (যা ইহুদি ধর্ম থেকে ভিন্ন) সেইন্ট পল। তিনি ছিলেন খ্রিষ্ট ধর্মতত্ত্বের বিকাশকারী, প্রধান ধর্মপ্রচারক এবং নিউ টেস্টিমনের বড়ো অংশের লেখক। অথচ সেখানে মুহাম্মাদ (সা.) নিজেই ইসলামের নৈতিকতা, নৈতিকতার মান এবং ইসলামি ধর্মতত্ত্ব প্রচার করেছিলেন। মূলত তিনি ইসলামের বিকাশের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন।’
আয়িশা (রা.)-কে একবার রাসূলুল্লাহ (সা.)-এর বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন- ‘রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্র ছিল কুরআন।’
তাঁর জীবনের প্রতিটি কর্মকাণ্ডই ছিল পবিত্র কুরআনের বাস্তবিক প্রতিচ্ছবি। কালামে পাকে বর্ণিত গুণাবলির তিনি ছিলেন মূর্তপ্রতীক। ইবনে কাসির (রহ.) এ ব্যাপারে মন্তব্য করেন- ‘কুরআনে যা করতে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি তা করেছেন এবং যা করতে নিষেধ করা হয়েছে, সেগুলো এড়িয়ে গেছেন।’
রাসূলুল্লাহ (সা.)-এর সম্মোহনী নেতৃত্ব বিশ্ব অসীম বিস্ময়ে প্রত্যক্ষ করেছে। মাত্র ২৩ বছরে তিনি ইতিহাসের গতিপথ বদলে দিয়েছেন। পবিত্র আলোর বার্তা ছড়িয়ে দিয়েছেন বিশ্বময়। সত্যিই! তাঁর নেতৃত্ব আপাদমস্তক পরিবর্তন করে দিয়েছিল ব্যক্তি থেকে সমাজ, রান্নাঘর থেকে রাষ্ট্রব্যবস্থা।
মুহাম্মাদ সা দ্যা আল্টিমেট লিডার বই PDF ও হার্ডকপিসহ
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

