সে আমার সন্ধ্যাপ্রদীপ বই — রিভিউ, হার্ডকপি ও পিডিএফ | নুসরাত সুলতানা সেঁজুতি

5/5 - (1 vote)

সে আমার সন্ধ্যাপ্রদীপ বই PDF অনলাইনে অনেক পাঠক খুজে থাকেন, বিশেষ করে যারা নুসরাত সুলতানা সেঁজুতি এর লেখা পছন্দ করে থাকেন ৷ নুসরাত সুলতানা সেঁজুতি-এর অসাধারণ লেখনীতে সাজানো এই উপন্যাসটি না পড়লে কিছুতেই বুজতে পারবেন না ৷ বইটির রিভিউ, কেন বইটি পড়বেন, কাদের জন্য বইটি এবং সবশেষে বইটির হার্ডকপি কিভাবে অর্ডার দিবেন সব জানতে পারবেন ৷

সে আমার সন্ধ্যাপ্রদীপ উপন্যাস বর্তমান সময়ের বাংলা রোমান্টিক উপন্যাসপ্রেমীদের কাছে বেশ আলোচিত একটি নাম। ফেসবুক ধারাবাহিক হিসেবে পাঠকদের মন জয় করার পর বই আকারে প্রকাশিত হয়ে এটি আরও বেশি জনপ্রিয়তা পেয়েছে। আপনি যদি বাংলা প্রেমের উপন্যাস, emotional love story বা relationship-based fiction পড়তে পছন্দ করেন, তাহলে বইটি আপনার জন্য ৷

সে আমার সন্ধ্যাপ্রদীপ বই PDF (রিভিউ) | নুসরাত সুলতানা সেঁজুতি বই

বই বিবরণ

  • বইয়ের নামঃ সে আমার সন্ধ্যাপ্রদীপ
  • লেখকঃ নুসরাত সুলতানা সেঁজুতি ৷
  • প্রকাশনীঃ নবকথন প্রকাশনী ৷
  • পেইজ সংখ্যাঃ ৪৩২ টি ৷
  • দামঃ ৬০০ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ রোমান্টিক উপন্যাস বই ৷

লেখিকার আরেকটি জনপ্রিয় উপন্যাস পড়তে পারেন—এক সমুদ্র প্রেম বই (পিডিএফ/হার্ডকপি)

সে আমার সন্ধ্যাপ্রদীপ বই রিভিউ

সে আমার সন্ধ্যাপ্রদীপ বইটি এক কথায় বলতে গেলে চমৎকার। লেখিকা নুসরাত সুলতানা সেঁজুতি এমনভাবে গল্পটি সাজিয়েছেন যে শুরু করার পর শেষ না করে ওঠা সত্যিই কঠিন। অনেক দিন পর এমন একটা গল্প পড়লাম ৷

এখানে বিশেষ ভাবে আমার মন ছুঁয়েছে তীব্র রেজা তালুকদারের চরিত্রটা। সত্যি বলতে, তীব্রকে যত পড়েছি ততই মুগ্ধ হয়েছি। পুষ্পিতার প্রতি তার ভালোবাসা, ওকে পাওয়ার জন্য তার ধৈর্য, এফোর্ট, স্যাক্রিফাইস—সবকিছু এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে মন ছুঁয়ে গেছে।

ভালোবাসা যে শুধু মুখের কথায় নয়, কাজের মধ্যেও প্রকাশ পায়, তীব্র যেন সেটারই এক দারুণ উদাহরণ। তীব্রর পুষ্পিতার প্রতি ভালোবাসা, ওকে ভালোবেসে যে এফোর্ট দিয়েছে, সেক্রিফাইস করেছে তা সত্যিই অসাধারণ, আপনার মন ছুঁয়ে যাবে ।

তীব্রর ভালোবাসা আর তীব্র-পুষ্পিতা জুটি এতো সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে যা সত্যিই আপনার কাছে ভালো লাগবে । তারপর নাহিদ নুহার জুটিটা অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছে ৷ তীব্রর বন্ধুমহলের মুহুর্তগুলোও আমার দারুণ লেগেছে আপনি উপন্যাসটি না পড়লে বুজবেন না ।

সেঁজুপুকে সত্যিই ধন্যবাদ এমন একটা ম্যাজিক্যাল বই উপহার দেওয়ার জন্য। তার লেখায় সত্যিই একটা আলাদা জাদু আছে। প্রিয় পাঠক আপনি যদি উপন্যান পড়তে ভালো বাসেন বইটি পড়তে পারেন ৷

পাঠকের উদ্দেশ্যে কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরো বইটি পড়ে দেখুন। এছাড়া, এখানে অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে; ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

কারা পড়বে এই বইটি?

এই বইটি বিশেষভাবে উপযোগী—

  • রোমান্টিক উপন্যাসপ্রেমীদের জন্য
  • যারা slow-burn love story পছন্দ করেন
  • তীব্র আবেগ আর character development যাদের ভালো লাগে
  • ফেসবুক ধারাবাহিক গল্পের পাঠকদের জন্য
  • যারা সম্পর্কভিত্তিক realistic বাংলা উপন্যাস খুঁজছেন
  • যারা emotional yet satisfying ending পছন্দ করেন

সে আমার সন্ধ্যাপ্রদীপ বই PDF (হার্ডকপিসহ) | নুসরাত সুলতানা সেঁজুতি বই

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

প্রয়োজনে শেয়ার করুনঃ