সে আসে ধীরে হুমায়ূন আহমেদ এর লেখা হিমু সিরিজের দ্বাদশ উপন্যাস। এর আগের বইগুলার মতোই এতেও হিমুসুলভ কার্যকলাপ রয়েছে। সাথে রয়েছে অসম্ভব চমৎকার সাইড ক্যারেক্টারগুলা। মাজেদা খালা, খালু আর ইমরুলের কান্ডকারখানাই পড়ে পাঠক না হেসে পারবেন না ৷ তেমনই , ফরিদা কেমন জানি বিষাদেও ফেলে দিয়েছিলো। আপনারা অনেকেই সে আসে ধীরে উপন্যাস পিডিএফ খুঁজে থাকেন ৷ আপনাদের পড়ার সুবিধার্থে হুমায়ূন আহমেদ এর বইটি সংগ্রহ করা হয়েছে ৷
হিমু বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় ও কাল্পনিক। নব্বই দশকে হিমুর প্রথম উপন্যাস ময়ূরাক্ষী প্রকাশিত হয়। প্রাথমিক সাফল্যের পর হিমু চরিত্র বিচ্ছিন্নভাবে হুমায়ুন আহমেদের বিভিন্ন উপন্যাসে প্রকাশিত হতে থাকে। হিমু ও মিসির আলি হুমায়ুন আহমেদ সৃষ্ট সর্বাধিক জনপ্রিয় দু’টি কাল্পনিক চরিত্র। উদাসীন হিমু একবিংশ শতাব্দীর প্রথম দশকের বাঙালি তরুণদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল।
সে আসে ধীরে উপন্যাস বিবরণ
- বইঃ সে আসে ধীরে ৷
- লেখকঃ হুমায়ূন আহমেদ ৷
- প্রকাশনীঃ অন্যপ্রকাশ ৷
- পৃষ্ঠা সংখ্যাঃ ৮৮টি ৷
- ক্যাটাগরিঃ উপন্যাস বই ৷
সে আসে ধীরে উপন্যাস রিভিউ
হিমু বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো এই মানুষটি প্রচলিত জীবনের নিয়মকানুনকে খুব একটা পাত্তা দেয় না। তার কোনো লোভ-লালসা, হিংসা কিংবা ভয় নেই। সে বেশ বুদ্ধিমান ও রসবোধসম্পন্ন। বাউন্ডুলে জীবনযাপন করেও মানুষের উপকারে এগিয়ে আসে। হিমুর এই অদ্ভুত বৈশিষ্ট্যই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
সে আসে ধীরে উপন্যাসে হিমুর সেই পরিচিত রূপই দেখা যায়। তবে গল্পের আকর্ষণ শুধু হিমুকে ঘিরে নয়। মাজেদা খালা, খালু, ইমরুল ও তার মা ফরিদার মতো চরিত্রগুলোও গল্পটিকে অন্য মাত্রা দিয়েছে। মাজেদা খালা ও খালুর কাণ্ডকারখানিতে যেমন হেসে ওঠার মতো ঘটনা রয়েছে, তেমনি ফরিদার জীবনের কিছু ঘটনা মনে বিষাদও তৈরি করে। হুমায়ূন আহমেদ খুব সহজভাবে চরিত্রগুলোর জীবন ও মানসিকতা তুলে ধরেছেন। ফলে গল্পের মানুষগুলোকে অনেকটা চেনা মানুষের মতো মনে হয়।
সে আসে ধীরে উপন্যাসের কাহিনী সংক্ষেপ
গল্পের শুরু মাজেদা খালাকে ঘিরে। তাঁর এক নিঃসন্তান বান্ধবী আসমা অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি একটি ছেলে দত্তক নিতে চান। তবে যেকোনো ছেলে হলেই চলবে না। ছেলেটির মধ্যে থাকতে হবে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য। এই দায়িত্ব এসে পড়ে হিমুর কাঁধে।
হিমু তার পরিচিত একটি পরিবারের ছেলে ইমরুলকে বেছে নেয়। কিন্তু ইমরুলের পরিবারে তখন চলছে অন্যরকম সংকট। ইমরুলের মা ফরিদা বেশ অসুস্থ। তাঁকে সুস্থ করে তুলতে অনেক টাকার প্রয়োজন। অথচ নিম্নবিত্ত পরিবারের ইমরুলের বাবার পক্ষে চিকিৎসার খরচ জোগানো সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে ইমরুলকে দত্তক দেওয়ার শর্তে হিমু আগাম টাকা এনে দেয়, যাতে তার মায়ের চিকিৎসা শুরু করা যায়।
ইমরুলকে দেখার পর আসমার প্রথমে তাকে পছন্দ হয় না। কিন্তু কিছুক্ষণ কাছে রাখার পর তিনি ছেলেটির মায়ায় জড়িয়ে পড়েন। এদিকে হাসপাতালে ফরিদার জীবনে আবির্ভাব ঘটে তাঁর প্রথম প্রেমিকের। তিনি ফরিদাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চান। প্রয়োজনে তাঁকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থাও করতে রাজি হন। অন্যদিকে ফরিদার স্বামী পড়ে যান এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে। সব মিলিয়ে পরিবারটির জীবনে তৈরি হয় নানা জটিলতা।
এদিকে মাজেদা খালার স্বামীও এক অদ্ভুত সমস্যায় ভুগছেন। তাঁর গলা দিয়ে কথা বের হয় না। একের পর এক বিচিত্র ঘটনা ঘটতে থাকে। মানুষের পেরেশানি যেন চারপাশে ছড়িয়ে পড়ে। কিন্তু এসব ঘটনা হিমু ও ইমরুলকে খুব একটা বিচলিত করতে পারে না। তারা নিজেদের মতো করে চলতে থাকে। হিমু কখনো তার নিজস্ব মনস্তত্ত্ব দিয়ে, কখনোবা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে ঘটনাগুলোকে সহজ কিংবা জটিল করে তোলে।
গল্পের একপর্যায়ে আসমা জানতে পারেন, তিনি নিজেই মা হতে পারবেন। এরপর তিনি হিমুকে উপহার দিতে চান। কিন্তু হিমুর চাওয়া অন্যরকম। সে চায়, ইমরুলের মা ফরিদাকে সুস্থ করার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক।
এভাবেই সে আসে ধীরে উপন্যাসে দত্তক নেওয়ার ঘটনা থেকে শুরু করে একটি পরিবারের অসহায়ত্ব, পুরোনো প্রেমের স্মৃতি, দাম্পত্য জীবনের দ্বন্দ্ব এবং মানুষের প্রতি মমতার নানা দিক উঠে এসেছে। গল্পের প্রতিটি চরিত্র নিজের মতো করে পরিস্থিতির মুখোমুখি হয়। আর হিমু? সে তার চিরচেনা ভঙ্গিতে চারপাশের মানুষের জীবনে জড়িয়ে পড়ে। কখনো হাসায়, কখনো ভাবায়। তার আচরণে যুক্তি খুঁজে পাওয়া কঠিন হলেও মানুষের প্রতি তার মমতা অনুভব করা যায়।
সে আসে ধীরে হুমায়ূন আহমেদ PDF | She Ashe Dhire Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...


