সীরাতে ইবনে হিশাম ইসলামিক ফাউন্ডেশন বাংলা ভাষায় প্রকাশিত সবচেয়ে প্রামাণ্য ও নির্ভরযোগ্য সীরাত গ্রন্থগুলোর একটি। যারা রাসূলুল্লাহ ﷺ-এর জীবন, দাওয়াত, সংগ্রাম এবং ইসলামের প্রাথমিক ইতিহাস নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে চান, তাদের জন্য চার খণ্ডে প্রকাশিত এই গ্রন্থটি ভালো হবে। অনেক পাঠক সীরাতে ইবনে হিশাম ইসলামিক ফাউন্ডেশন PDF খুঁজে থাকেন ৷ চারখন্ডের এই সীরাত গ্রন্থ আপনাদের পড়ার সুবিধার্থে সংগ্রহ করা হয়েছে ৷ ভালো লাগলে হার্ডকপি কিনতে ভুলবেন না ৷
সীরাতে ইবনে হিশাম মূলত আল্লামা ইবনে ইসহাক (রাহিমাহুল্লাহ)-এর সর্বাধিক প্রামাণ্য ও নির্ভরযোগ্য গ্রন্থ ‘সীরাত ইবনে ইসহাক’-এর সংক্ষিপ্ত রূপ। মূল গ্রন্থের যে অংশ সিরাতের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না, তা ইবনে হিশাম (রাহিমাহুল্লাহ) ত্যাগ করেছেন। কঠিন শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন এবং কিছু ঘটনা নিজের থেকে যুক্ত করেছেন। ফলে সীরাতে ইবনে হিশাম এমন গ্রহণযোগ্যতা লাভ করে যে মানুষ মূল সীরাত ইবনে ইসহাক-কেই প্রায় ভুলে গেছে।
বই বিবরণ
- বইয়ের নামঃ সীরাতুন নবী (সা.) ৷
- লেখকঃ ইবনে হিশাম ৷
- প্রকাশনীঃ ইসলামিক ফাউন্ডেশন ৷
- খন্ডসংখ্যাঃ চারখন্ড ৷
- ক্যাটাগরিঃ সীরাতে রাসূল সাঃ বই ৷
সীরাতে ইবনে হিশাম ইসলামিক ফাউন্ডেশন
সীরাতে ইবনে হিশাম। যার আসল নাম ❝আস-সিরাতুন নববিয়্যাহ❞ (السیرۃ النبویۃ)। বইটির লেখক আবু মুহাম্মদ আব্দুল মালিক ইবনে হিশাম ইবনে আইয়ুব হুমায়রি (রাহিমাহুল্লাহ), যিনি ইবনে হিশাম নামে বেশি পরিচিত। সীরাতে ইবনে হিশাম মূলত আল্লামা ইবনে ইসহাকের সর্বাধিক প্রামাণ্য ও নির্ভরযোগ্য গ্রন্থ ❝সীরাত ইবনে ইসহাক❞-এর সংক্ষিপ্ত রূপ। আল্লামা ইবনে ইসহাক এই গ্রন্থটি প্রণয়ন করেন আব্বাসী খলিফা মামুনের শাসন আমলে। মূল গ্রন্থের যে অংশ সিরাতের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না, তা ইবনে হিশাম ত্যাগ করেছেন। কঠিন শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন এবং কিছু ঘটনা নিজের থেকে যুক্ত করেছেন।
❝সীরাত ইবনে ইসহাক❞-কে ইবনে হিশাম (রাহিমাহুল্লাহ) এমনভাবে উপস্থাপন করেছেন, যা এতটাই জনপ্রিয় হয়েছে যে মানুষ মূল বই সীরাত ইবনে ইসহাক-কে প্রায় ভুলেই গেছে। আজও সীরাতে ইবনে হিশাম তার জনপ্রিয়তা ধরে রেখেছে। আবূ-মুহাম্মদ আব্দুল মালিক ইবন হিশাম মুআফিরী (র.) (মৃত্যু ২১৮ হি.) সীরাত শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ। তাঁর সংকলিত ‘সীরাতুন নববিয়্যাহ’, সংক্ষেপে ‘সীরাতে ইবন হিশাম’, সুপ্রাচীন, মৌলিক, নির্ভরযোগ্য ও বিশ্বখ্যাত গ্রন্থ, যার ঐতিহাসিক মূল্য অপরিসীম।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বাংলাভাষীদের সামনে এই অমূল্য গ্রন্থের তরজমা পেশ করা হয়েছে। এতে হযরত আদম (আ.) থেকে শেষনবী হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত বিস্তারিত বর্ণনা থাকলেও ইবনে হিশাম তাঁর গ্রন্থে হযরত ইসমাঈল (আ.) থেকে হযরত মুহাম্মদ (সা.) পর্যন্ত ঘটনাবলি সংকলন করেছেন। চার খণ্ডে সমাপ্ত এই প্রাচীনতম সীরাত গ্রন্থটি ১৯৯৪ সালে প্রথম প্রকাশিত হয়। পরে ব্যাপক পাঠক চাহিদার কারণে সংশোধিত ও পুনঃসম্পাদিত দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হয়।
সীরাতে ইবনে হিশাম ইসলামিক ফাউন্ডেশন PDF (১ম-৪র্থ খন্ড)
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

