পিডিএফ পড়.কম

সোফির জগৎ বই PDF ইয়স্তাইন গোর্ডার | Sofir Jogot Bangla

লেখার সাইজA
A
Rate this post

সোফির জগৎ বইটির লেখক নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার এবং বাংলা অনুবাদক জি এইচ হাবীব। বইটি প্রকাশ করেছে সংহতি প্রকাশন। এটি মূলত পাশ্চাত্য দর্শনের ইতিহাসকে একটি রহস্যময় উপন্যাসের ছলে তুলে ধরেছে। চৌদ্দ বছর বয়সী সোফি অ্যামুন্ডসেনকে কেন্দ্র করে প্রাক-সক্রেটিস যুগ থেকে সার্ত্রে পর্যন্ত দর্শনের এক অসাধারণ অভিযাত্রা তৈরি হয়েছে। দর্শনের সব কঠিন বিষয়গুলোকে সহজ ও প্রাঞ্জলভাবে তুলে ধরার কারণে সোফির জগৎ বই পাঠকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বিশ্বজুড়ে বিপুলসংখ্যক কপি বিক্রি হয়েছে। সোফির জগৎ বই PDF অনেক পাঠক খুঁজে থাকেন ৷

আপনি কি কখনো ভেবেছেন, “তুমি কে?” আপনি কি জানতে চেয়েছেন, “পৃথিবীটা কোথা থেকে এলো?” দর্শনের জটিল প্রশ্নগুলোকে যদি গল্পের ছলে জানা যায়, কেমন হবে? আর একজন রহস্যময় দার্শনিক যদি আপনাকে একের পর এক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে নিজের অস্তিত্ব নিয়েই ভাবতে বাধ্য করেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে পড়ুন ইয়স্তাইন গোর্ডার লেখা সোফির জগৎ বইটি ৷

সোফির জগৎ বই বিবরণ

  • বইঃ সোফির জগৎ ৷
  • লেখকঃ ইয়স্তেন গার্ডার ৷
  • অনুবাদকঃ জি এইচ হাবীব ৷
  • প্রকাশনীঃ সংহতি প্রকাশন ৷
  • পেইজ সংখ্যাঃ ৪৮৪টি ৷
  • ক্যাটাগরিঃ অনুবাদ উপন্যাস বই ৷

সোফির জগৎ রিভিউ

দর্শন বিষয়টা বরাবরই অনেকের কাছে দুর্বোধ্য। কিন্তু সোফির জগৎ সেই দুর্বোধ্য দর্শনকে পাঠকের কাছে একটা গল্পের মোড়কে উপস্থাপন করেছে। দার্শনিক টার্মগুলো সহজ উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। গল্পের সঙ্গে সঙ্গে এসেছে ইতিহাস, ধর্ম এবং দার্শনিক চিন্তার খোরাক। ফলে বইটি শুধু দর্শনের ইতিহাস নয়, চিন্তা করারও এক অসাধারণ সুযোগ তৈরি করে।

বইটি শুরু হয় গ্যেটের একটি উক্তি দিয়ে— “তিন হাজার বছর যে কাজে লাগাতে পারে না তার জীবন অর্থহীন।” এই তিন হাজার বছরের দার্শনিক চিন্তার ইতিহাসকে গল্পে গল্পে তুলে ধরেছেন ইয়স্তেন গার্ডার। ডেমোক্রিটাস, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, হেলেনিজমসহ অনেক দার্শনিক ও তাঁদের চিন্তা-চেতনা পর্যায়ক্রমে এসেছে। প্রাক-সক্রেটীয় যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত দর্শনের অভিযাত্রা এখানে একটি কিশোরীর চিন্তার মধ্য দিয়ে এগিয়ে যায়।

সোফির জগৎ বই শুধু গো থ্রো করে যাওয়ার বই নয়। প্রত্যেকটি অধ্যায় এবং প্রত্যেকটি দার্শনিক টার্ম বুঝতে পারলে আলাদা একটা রোমাঞ্চ অনুভব করা যায়। মাঝেমধ্যে মাথায় গিট্টু লাগতে পারে। কিন্তু সেই গিট্টু ছাড়াতে পারলে অন্যরকম আনন্দ পাওয়া যায়। প্রতিটি লাইন ভাবায়। কখনো ধাক্কা দেয়। আবার কখনো অদ্ভুতরকম প্রশান্তি দেয়। রহস্য আর দর্শনের মিশেলে বইটি আপনাকে শেষ করতে বাধ্য করবেই ৷

জি এইচ হাবীবের অনুবাদও বইটির অন্যতম আকর্ষণ। শব্দচয়ন ও বাক্যগঠন সহজ এবং সাবলীল। কঠিন একটি সাহিত্যকর্মকে অনেকটা সহজ ভাষায় পাঠকের সামনে তুলে ধরা হয়েছে। দর্শনের জটিল বিষয়গুলোকে গল্পের সঙ্গে মিলিয়ে দেওয়ার কারণে বইটি শুধু দর্শনপ্রেমীদের জন্য নয়, সাধারণ পাঠকের কাছেও চিন্তার খোরাক হয়ে উঠেছে। দর্শন ও মেটাফিকশনের এমন সমন্বয় বইটিকে আরও চমৎকার করে তুলেছেন ৷

সোফির জগৎ বইয়ের বিষয়বস্তু ও কাহিনী

কাহিনীর শুরু নরওয়ের চৌদ্দ বছর বয়সী কিশোরী সোফি অ্যামুন্ডসেনকে নিয়ে। একদিন স্কুল থেকে ফেরার পর নিজের ডাকবাক্সে সে দুটি চিঠি দেখতে পায়। চিঠি দুটির একটিতে লেখা— “তুমি কে?” আর অন্যটিতে— “পৃথিবীটা কোথা থেকে এলো?”

সহজ দুটি প্রশ্ন। কিন্তু সোফির মনে এগুলো গভীর ভাবনার জন্ম দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকেই প্রশ্ন করে, সে কে। পৃথিবী কোথা থেকে এলো—এই প্রশ্নও তাকে ভাবিয়ে তোলে। আর এই কৌতূহল থেকেই শুরু হয় তার দর্শনের পাঠ।

চিঠিগুলো আসে অ্যালবার্টো নক্স নামের এক রহস্যময় দার্শনিকের কাছ থেকে। চিঠি, ভিডিও এবং পরে সশরীরে সাক্ষাতের মাধ্যমে অ্যালবার্টো নক্স সোফিকে দর্শনের ইতিহাস শেখাতে থাকেন। প্রকৃতিবাদী দার্শনিকদের কথা, ডেমোক্রিটাস, সক্রেটিস, প্লেটো থেকে শুরু করে পাশ্চাত্য দর্শনের নানা অধ্যায় একে একে সোফির সামনে খুলে যায়।

কিন্তু দর্শনের পাঠ যত এগোয়, রহস্যও তত গভীর হতে থাকে। সোফির গোপন গুহায় চিঠি আসতে শুরু করে। চিঠিগুলোর প্রান্ত ভেজা এবং তাতে দুটো ফুটো। একদিন একটি ল্যাব্রাডার কুকুরকে মুখে খাম নিয়ে আসতে দেখে সোফি। কুকুরটির নাম হার্মেস। তার অনুসরণ করতে গিয়ে সোফি পৌঁছে যায় একটি লেকের কাছে। সেখানে একটি ঘর, একটি পেতলের আয়না এবং নিজের নাম লেখা একটি খাম তাকে আরও রহস্যের মধ্যে ফেলে দেয়।

এরপর আসে হিল্ডা মোল্যার ন্যাগ এবং তার বাবা মেজর আলবার্টো ন্যাগের প্রসঙ্গ। সোফি বুঝতে পারে, তার দর্শন শিক্ষার পাশাপাশি অন্য একটি রহস্যও তাকে অনুসরণ করছে। কে এই আলবার্টো ন্যাগ? হিল্ডাই বা কে? কেন তার বাবার পাঠানো পোস্টকার্ড ও অন্যান্য ঘটনা সোফির জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে? আর অ্যালবার্টো নক্সই বা আসলে কে?

সোফি ও অ্যালবার্টো নক্স দর্শনের ইতিহাসে অভিযান চালানোর পাশাপাশি নিজেদের অস্তিত্ব খুঁজে পেতে চেষ্টা করে। এখানেই সোফির জগৎ কেবল দর্শনের একটি পাঠ্যবই হয়ে থাকে না। রহস্য, সাসপেন্স, দর্শন এবং মেটাফিকশনের মাধ্যমে কাহিনী এগিয়ে যায়। পাঠকও ধীরে ধীরে সেই চিন্তার খেলায় শামিল হয়ে পড়েন।

কেন পড়বেন বইটি?

সোফির জগৎ পড়লে পাশ্চাত্য দর্শনের তিন হাজার বছরের চিন্তার ইতিহাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত কিন্তু প্রাঞ্জল ধারণা পাওয়া যায়। সক্রেটিস থেকে প্লেটো, এরিস্টটল থেকে আধুনিক দর্শন—বিভিন্ন দার্শনিক ও তাঁদের চিন্তা-চেতনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব কঠিন দর্শন গল্পের ছলে সহজভাবে বোঝানো হয়েছে।

কাদের জন্য বইটি?

  • দর্শন সম্পর্কে জানতে আগ্রহী পাঠক।
  • পাশ্চাত্য দর্শনের ইতিহাস জানতে চান যারা।
  • ডেমোক্রিটাস, সক্রেটিস, প্লেটো ও এরিস্টটলের চিন্তা সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য।
  • দর্শনের জটিল বিষয়গুলো সহজভাবে বুঝতে চান যারা।
  • রহস্য, থ্রিলার ও সাসপেন্স পছন্দ করেন এমন পাঠক।
  • মেটাফিকশনধর্মী উপন্যাস পড়তে আগ্রহীদের জন্য।
  • যারা গল্পের ছলে দর্শন শিখতে চান।
  • ইতিহাস, ধর্ম ও দার্শনিক চিন্তার খোরাক খুঁজছেন এমন পাঠক।

সোফির জগৎ বই PDF ইয়স্তাইন গোর্ডার | Sofir Jogot Bangla

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ