দ্য সিক্রেট অফ সিক্রেটস —রিভিউ, PDF (ড্যান ব্রাউন) | The Secret of Secrets Book

5/5 - (1 vote)

দ্য সিক্রেট অফ সিক্রেটস বইটির লেখক ড্যান ব্রাউন এবং বাংলা অনুবাদক আব্দুল্লাহ ইবনে মাহমুদ ৷ বইটি প্রকাশিত হয়েছে জ্ঞানকোষ প্রকাশনী থেকে ৷ হার্ডকপি অথবা দ্য সিক্রেট অফ সিক্রেটস বই PDF, একবার হলেও প্রত্যেক থ্রিলার বা অ্যাডভেঞ্চার উপন্যাস প্রিও পাঠক বইটি পড়া উচিৎ ৷

বইটি মূলত মানুষের চেতনা, নোয়েটিক সায়েন্স, বিজ্ঞান ও গোপন জ্ঞানের রহস্যকে ঘিরে লেখা এবং লেখক দেখিয়েছেন আমাদের চিন্তাই কখনও কখনও সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় বিপদ।

দ্য সিক্রেট অফ সিক্রেটস —রিভিউ, PDF (ড্যান ব্রাউন) | The Secret of Secrets Book

বই বিবরণ

  • বইয়ের নামঃ দ্য সিক্রেট অফ সিক্রেটস
  • লেখকঃ ড্যান ব্রাউন ৷
  • অনুবাদকঃ আব্দুল্লাহ ইবনে মাহমুদ ৷
  • প্রকাশনীঃ জ্ঞানকোষ প্রকাশনী ৷
  • প্রকাশকালঃ ২০২৫ সাল ৷
  • পেইজ সংখ্যাঃ ৭২০টি ৷
  • দামঃ ৫৮৫ টাকা(রকমারি) ৷
  • ক্যাটাগরিঃ থ্রিলার ও অ্যাডভেঞ্চার উপন্যাস বই ৷

রিভিউ

দ্য সিক্রেট অফ সিক্রেটস (The Secret of Secrets) পড়তে বসে প্রথমেই যে অনুভূতিটা আসে, তা হলো—আমরা আসলে নিজের মাথার ভেতরটা কতটুকু চিনি? বইটা পড়ে শুধু রহস্যই পাবেন না, মানুষের চিন্তা আর বিশ্বাস কতটা শক্তিশালী হতে পারে, সে বিষয়টাও বুজতে পারবেন ৷

গল্পের শুরু প্রাগ শহরে। সিম্বোলজির প্রফেসর রবার্ট ল্যাংডন এসেছেন এক গুরুত্বপূর্ণ বক্তৃতায়। বক্তা নোয়েটিক বিজ্ঞানী ক্যাথারিন সলোমন। কিন্তু একটা নৃশংস ঘটনার পর সবকিছু ওলটপালট। পাণ্ডুলিপি গায়েব, মানুষ নিখোঁজ, আর ল্যাংডন জড়িয়ে পড়ে এমন এক দৌড়ে যেখানে শত্রু কে—তা স্পষ্ট না। কখনও মনে হয় সামনে কেউ আছে, আবার কখনও মনে হয় লড়াইটা নিজের ভেতরের বিশ্বাসের সাথেই।

বইয়ের যে দিকটা আমাকে বেশি টেনেছে, সেটা হলো নোয়েটিক সায়েন্সের ধারণা। মানুষের চেতনা, চিন্তার মনোভাব—এসব নিয়ে লেখক এমনভাবে কথা বলেছেন যে পড়তে পড়তে থেমে ভাবতে হয়। আসলেই কি আমাদের সব চিন্তা আমাদের নিজের? নাকি কোথাও অদৃশ্য কোনো কিছু কাজ করে?

ড্যান ব্রাউনের লেখার ধরন বরাবরের মতো আকর্ষনীয়। ছোট ছোট অধ্যায়, হঠাৎ মোড়, কোড আর ইতিহাসের ছোঁয়া—সব মিলিয়ে পড়তে অন্যরকম ফিলিং লাগে। তবে এই বইটা আগের কিছু কাজের চেয়ে একটু বেশি মাথা খাটাতে হয়। ধীরে পড়লে বেশি মজা পাওয়া যায়।

বাংলা ভাষান্তর করেছেন আবদুল্লাহ ইবনে মাহমুদ। তার সহজ ভাষা আর টীকা পড়তে সুবিধা করে দিয়েছে। শব্দ বাছাই স্বাভাবিক, কোথাও কেমন জানি কৃত্রিম লাগে না।
মোটামুটি বলতে গেলে, দ্য সিক্রেট অফ সিক্রেটস এমন একটা গল্প যা রহস্যের পাশাপাশি চিন্তার বিষয়টাও দেখিয়ে দিয়েছে । যারা রবার্ট ল্যাংডন সিরিজ পছন্দ করেন, তাদের কাছে এটা ভালো লাগারই কথা। পড়া শেষ হলেও মাথায় ঘুরতে থাকে—আমাদের চিন্তার আসল নিয়ন্ত্রণ আসলে কার হাতে?

📖 পাঠকের জন্য কিছু কথা

এই রিভিউটি শুধুমাত্র বইটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দেওয়ার উদ্দেশ্যে লেখা। একটি পূর্ণাঙ্গ বই পড়ার আনন্দ, অনুভূতি ও গভীরতা কখনোই একটি রিভিউ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তাই অনুরোধ থাকবে—রিভিউ পড়ে সীমাবদ্ধ না থেকে পুরোটা বই পড়ে দেখুন। বই পড়ার প্রকৃত অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। এছাড়া, রিভিউতে ভুল বা অনির্ভুল তথ্য থাকতে পারে; সেই ক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

ড্যান ব্রাউন এর অন্যান্য বই সমূহঃ

  1. দ্য দা ভিঞ্চি কোড পিডিএফ ৷
  2. ইনফার্নো বই ৷
  3. অরিজিন বই ৷
  4. দ্য লস্ট সিম্বল বই ৷

দ্য সিক্রেট অফ সিক্রেটস PDF ড্যান ব্রাউন বই | The Secret of Secrets Book Bangla

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। তাছাড়া বইটির হার্ডকপি কোথা থেকে সংগ্রহ করবেন বুঝতে পারছেন না—তাদের জন্যই এই পোস্ট। আমি বলবো, একবার হলেও বইটি পড়া উচিত। পাঠকদের বলবো বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের সেরা বন্ধু এবং নিঃসঙ্গতায় সবচেয়ে ভালো সঙ্গী।

       

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার