পীরে কামিল উপন্যাসের লেখক উমেরা আহমেদ একজন প্রখ্যাত ঔপন্যাসিক এবং চিত্রনাট্যকার। পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নেওয়া এই লেখক তাঁর গভীর জীবনধর্মী ও আধ্যাত্মিক লেখনীর জন্য পাকিস্তানসহ সর্বমহলে পরিচিত। তাঁর জনপ্রিয় উপন্যাসের মধ্যে রয়েছে ‘পীর-এ-কামিল’, ‘আবে-হায়াত’, ‘আমার বাইল’, ‘লা-হাসিল’, ‘আলিফ’ এবং ‘জিন্দেগি গুলজার হ্যায়’। বাংলা ভাষায় পীরে কামিল উপন্যাস অনুবাদ করেছেন সাদমান সিদ্দীক। অনেকে পীরে কামিল উপন্যাস PDF খুঁজে থাকেন ৷
আপনি কি কখনো এমন কোনো মোড়ে এসে দাঁড়িয়েছেন, যখন মনে হয়েছে আপনার ঠোঁট ও হৃদয় থেকে নির্গত দোয়া নিষ্কিয় হয়ে গিয়েছে? আপনি কি এমন কোনো সম্পর্কের কথা ভেবেছেন, যা ছিল অথচ ভেঙে গিয়েছে? আপনি কি জানতে চান, অন্ধকারে পা রাখার পর কীভাবে মানুষ আবার সেই মোড়ে ফিরে যেতে পারে, যেখান থেকে যাত্রা শুরু করেছিল? পীরে কামিল উপন্যাস মানুষের জীবনের এমনই এক মুহূর্তের কথা বলে, যখন আলো ও অন্ধকারের মধ্য থেকে কোনো একটি বেছে নেওয়ার সিদ্ধান্ত নিজের হাতেই এসে পড়ে।
আপনি কি ভেবে দেখেছেন, ভালোবাসা কখনো মানুষের জন্য অকল্যাণ হয়ে উঠতে পারে? আবার যা অপছন্দ করি, তার মধ্যেই কি লুকিয়ে থাকতে পারে কল্যাণ? পীরে কামিল উপন্যাস পড়লে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়ার মতো কিছু প্রশ্ন সামনে আসে। ভালোবাসা, আনুগত্য, অনুতাপ, হেদায়ত এবং আলোর পথে ফিরে আসার আকুতি । অন্ধকারে হোঁচট খাওয়ার আগেই অনুতাপের দরজা খুলে গেলে একটি কণ্ঠস্বর কীভাবে পথনির্দেশের কাজ করে, সেই ভাবনাও এখানে উঠে আসে।
পীরে কামিল বই বিবরণ
- বইঃ পীরে কামিল ৷
- লেখকঃ উমেরা আহমেদ ৷
- অনুবাদকঃ সাদমান সিদ্দীক ৷
- প্রকাশনীঃ ইজরা পাবলিকেশন্স ৷
- পেইজ সংখ্যাঃ ৫৬০টি ৷
- ক্যাটাগরিঃ অনুবাদ উপন্যাস, ইসলামিক উপন্যাস বই ৷
পীরে কামিল উপন্যাস বাংলা অনুবাদ PDF বই ডাউনলোড
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

