বিদআত ও এর মন্দ প্রভাব বই PDF অনেক পাঠক পড়তে ইচ্ছুক ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাতকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন এবং বিদ’আত সৃষ্টি করা থেকে নিষেধ করেছেন। কারণ ইসলাম একটি পরিপূর্ণ দ্বীন, আল্লাহ তা’আলা এবং তার রাসূল যা শরীয়ত হিসাবে দিয়েছেন এবং যা আহলে সুন্নাত ও জামা’আত তথা সাহাবা ও তাবে’ঈগণ গ্রহণ করেছেন তা-ই স্বয়ংসম্পূর্ণ।
রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এবং অন্য যে কারো জন্ম দিবস পালন করা জায়েয নেই বরং তা নিষেধ করা ওয়াজিব, কারণ তা দ্বীনের মধ্যে একটি নব আবিষ্কৃত বিদ’আত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, তিনি তাঁর নিজের জন্য বা তাঁর পূর্বে মৃত্যুবরণকারী কোনো নবী, তাঁর মেয়েগণ বা স্ত্রীগণ বা তাঁর কোনো আত্মীয়-স্বজন অথবা কোনো সাহাবীর জন্ম দিবস পালন করার নির্দেশ দেননি।
এমনকি তাঁর কোনো খালীফায়ে রাশেদ বা সাহাবী রাদিয়াল্লাহু ‘আনহুম অথবা কোনো তাবে’ঈ এবং স্বর্ণযুগে সুন্নাতে মুহাম্মাদিয়ার কোনো আলেম তা করেননি। অথচ তারাই সুন্নাত সম্পর্কে সকলের চেয়ে বেশী অবগত এবং রাসূলের মহব্বতের ক্ষেত্রে সর্বাগ্রে এবং তাদের পরবর্তী লোকদের চেয়ে তাঁর বেশী অনুসরণকারী। যদি তা পালন করা ভালো হতো, তাহলে অবশ্যই তারা আমাদের চেয়ে আগে পালন করতেন।
বিদআত ও এর মন্দ প্রভাব বই বিবরণ
- বইয়ের নামঃ বিদআত ও এর মন্দ প্রভাব ৷
- লেখকঃ শাইখ আবদুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায ৷
- অনুবাদকঃ মোহাম্মাদ ইদরীস আলী মাদানী ৷
- সম্পাদকঃ উবাইদুল্লাহ ইবন সোনা মিয়া, ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া ৷
- ক্যাটাগরিঃ বিদআত নিয়ে বই ৷
