ড. রাগিব সারজানি রচিত আরবি গ্রন্থ “খততুয যামান কিসসাতু ফিলান্তিন” এর বাংলা অনুবাদ “সময়ের পদরেখায় ফিলিস্তিনের ইতিহাস” এবং এটি অনুবাদ করেছেন নাজিবুল্লাহ সিদ্দিকী ৷ এ গ্রন্থটির বিষয়বস্তুর উপস্থাপনা, বস্তুনিষ্ঠতা, বস্তুনিষ্ঠতা, সূক্ষ্ম বিশ্লেষণ ও সমালোচনা অনুবাদককে খুবই আকর্ষণ করেছে। উদ্বুদ্ধ করেছে বইটি অনুবাদ করতে। ফিলিস্তিনের ইতিহাস বই PDF ডাউনলোড লিংক পাঠক খুঁজে থাকেন ৷
ফিলিস্তিনবিষয়ক সমাজে বহুল প্রচলিত কিছু ভুল তথ্য লেখক বইটিতে চিহ্নিত করেছেন। তুলে ধরেছেন ফিলিস্তিনের প্রাগৈতিহাসিক ইতিহাস। ইতিহাস বর্ণনায় ধারাবাহিকতা, পূর্ববর্তী ঘটনার সঙ্গে যোগসূত্রতা, ইতিহাসের শিক্ষা ও করণীয় ইত্যাদির মাধ্যমে লেখক অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছেন গ্রন্থটি। আশা করি সর্বস্তরের পাঠকই এ থেকে উপকৃত হবেন, ইনশাআল্লাহ।
অনুবাদক একান্ত আশাবাদী যে, অনূদিত গ্রন্থ সময়ের পদরেখায় ফিলিস্তিনের ইতিহাস পড়ে ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে, ফিলিস্তিনের জন্য হৃদয় প্রস্তুত হবে, অন্তর বিগলিত হবে। এমনকি নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের প্রতি আমাদের দায়িত্ববোধ জাগ্রত হবে এবং মুসলিম-ভ্রাতৃত্ববোধ তৈরি হবে।
ফিলিস্তিনের ইতিহাস বই বিবরণ
| বইঃ | ফিলিস্তিনের ইতিহাস |
| লেখকঃ | ড. রাগিব সারজানি |
| অনুবাদকঃ | নাজিবুল্লাহ সিদ্দিকী |
| প্রকাশনীঃ | মাকতাবাতুল হাসান |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইল(PDF) |
| ক্যাটাগরিঃ | ইতিহাস বিষয়ক বই ৷ |
📑 সূচিপত্র
ফিলিস্তিনের ইতিহাস বই রিভিউ
ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি ভূখণ্ডের নাম ফিলিস্তিন। এখানে শুয়ে আছেন অসংখ্য নবী-রাসুল। আল্লাহ তাআলা এ ভূখণ্ডকে বরকতময় করে দিয়েছেন। তিনি পবিত্র কুরআনে বলেন,
পবিত্র সেই সত্তা, যিনি তাঁর বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। ই নিদর্শন দেখ [সুরা বনি ইসরাইল: ১]
এ ভূখণ্ডেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীগণের ইমাম হওয়ার মর্যাদা লাভ করেন। এমনকি এ ভূখণ্ড থেকেই তিনি আপন প্রভুর সাক্ষাতের উদ্দেশ্যে মেরাজে যাত্রা করেন।
এ ভূখণ্ডের সঙ্গে মুসলিমদের হৃদয়ের সম্পর্ক জড়িয়ে আছে। জড়িয়ে আছে ঈমান ও আকিদা-বিশ্বাসের সম্পর্কও। কেননা মুসলিমদের প্রথম কেবলা মসজিদে আকসা এ ভূখণ্ডেই অবস্থিত।
এ কারণেই এ ভূখণ্ডের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও খোলাফায়ে রাশেদিনের বিশেষ আগ্রহ ছিল। কিন্তু এ ভূখণ্ড বিজয়ের পূর্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনসন্ধ্যা ঘনিয়ে আসে। রিদ্দার যুদ্ধে ব্যস্ত থাকার দরুন আবু বকর সিদ্দিক রা.-ও এ ভূখণ্ডের প্রতি দৃষ্টি দেওয়ার সুযোগ পাননি। অবশেষে ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রা.-এর খেলাফতকালে আবু উবাইদা ইবনুল জাররাহ রা.-এর হাতে বিজিত হয় পুন্যভূমি ফিলিস্তিন।
এর পর থেকে দীর্ঘ সময় ফিলিস্তিন মুসলিমদের শাসনাধীন ছিল। ৪৯২ হিজরিতে ক্রুসেডাররা ফিলিস্তিনের ওপর আধিপত্য বিস্তার করলেও ৫৮৩ হিজরিতে সুলতান সালাহুদ্দিন আইয়ুবি রহ. এই ভূমি পুনরুদ্ধার করেন এবং আবারও সেখানে তাওহিদের পতাকা উড্ডীন করেন।
কিন্তু এ উম্মাহর দুর্ভাগ্য, তারা তাদের এ ভূখণ্ডকে নিজেদের অধিকারে রাখতে পারেনি। আজ ফিলিস্তিন অভিশপ্ত ইহুদিদের দখলে। তারা উপনিবেশবাদীদের পৃষ্ঠপোষকায় ১৯৬৮ খ্রিস্টাব্দে এ অঞ্চলে ইসরায়েল নামক একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এখনো তারা থেমে নেই; বরং প্রতিনিয়ত তাদের রাষ্ট্রের সীমানা সম্প্রসারণ করে যাচ্ছে এবং ফিলিস্তিনি নাগরিকদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে এসব দেখেও মুসলিম শাসকগোষ্ঠী নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
ইহুদিরা শুধু ফিলিস্তিন ভূখণ্ড অধিকার করেই ক্ষান্ত হয়নি; বরং নিজেদের জবরদখলকে বৈধ প্রমাণের জন্য প্রোপাগান্ডা ও ইতিহাসবিকৃতির আশ্রয় নিচ্ছে। তারা বিশ্ববাসীকে এ কথা বিশ্বাস করাতে চাচ্ছে যে, তারাই ফিলিস্তিনের আদি বাসিন্দা। সুতরাং ফিলিস্তিন ভূখণ্ডে বসবাস ও রাজত্ব করার অধিকার কেবল তাদেরই।
তাই অভিশপ্ত ইহুদিদের প্রোপাগান্ডা ও বিকৃতির স্বরূপ উন্মোচণের জন্য প্রয়োজন ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস তুলে ধরা। এটি আমাদের দায়িত্বও বটে। সময়ের পদরেখায় ফিলিস্তিনের ইতিহাস গ্রন্থটি সে ধারারই একটি প্রয়াস। এতে মানব-ইতিহাসের শুরুলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত ফিলিস্তিনের ইতিহাস তুলে ধরা হয়েছে।
বক্ষমান গ্রন্থটি ড. রাগিব সারজানি রচিত এর অনুবাদ। চেষ্টা করা হয়েছে অনুবাদকে যথাসম্ভব মূলানুগ রাখার। ‘মাকতাবাতুল হাসান সম্পাদনাপর্ষদ’ গ্রন্থটিকে নির্ভুল ও সহজ-সাবলীল ভাষায় উপস্থাপনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে।
ফিলিস্তিনের ইতিহাস ড. রাগিব সারজানি বই
ফিলিস্তিন সমস্যা প্রথমত আমাদের আকিদা – বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত । তার অর্থ হলো , আকিদা ছাড়া যেমন মুসলমান বাঁচতে পারে না , তেমনই ফিলিস্তিন ছাড়াও মুসলমান বাঁচতে পারে না । আর এজন্যই ইহুদিরা দাবি করে যে , ফিলিস্তিন তাদের ভূমি ! তারা ফিলিস্তিনভূমিতেই জেঁকে বসে আছে , সবার বুদ্ধি ও চিন্তা – চেতনায় বেশ বড়সড় প্রভাব ফেলে ।
ইহুদি , মুসলমান , বরং মানব জাতির ইতিহাসের মধ্যে যেমন ইচ্ছা বিকৃতি সাধন করতে পারে । এমনকি শিশুতোষ প্রোগ্রাম ও ফিল্ম নির্মাতা ডিজনি ( Disney ) – ও এ কাজগুলো করে থাকে । আমি একবার এমন একটি মেলায় গেলাম , যেখানে বৈজ্ঞানিকভাবে পৃথিবীর পরিচিতি তুলে ধরে । সেখানে দেখলাম , তারা তুলে ধরছে কারা প্রথম বিজ্ঞানের প্রসার করেছে , কোত্থেকে বিজ্ঞানের ধারা শুরু হয়েছে ইত্যাদি !
এরপর যখন ইসলামি যুগে বিজ্ঞানচর্চার আলোচনা আসে , তখন যেহেতু বিজ্ঞানচর্চায় মুসলমানদের অস্বীকার করার জো নেই , সকলেই জানে যে , তৃতীয় কিংবা চতুর্থ হিজরি শতাব্দী মোতাবেক দশম খ্রিষ্ট শতাব্দী থেকে থেকে ষোড়শ খ্রিষ্ট শতাব্দী পর্যন্ত মুসলমানরাই বিজ্ঞানের ঝান্ডাবাহী ছিল , তাই ডিজনিও এই বাস্তবতা গোপন করতে সক্ষম হয়নি ।
ফলে তারা এটি স্বীকার করে নেয় যে , মুসলমানরাই বিজ্ঞানের ঝান্ডা উত্তোলন করেছে । কিন্তু তারা মুসলমানদের সঙ্গে ‘ ইহুদি ‘ শব্দটিও জুড়ে দেয় এবং ইহুদিদের কিছু চিত্র প্রতিস্থাপন করে , যদ্বারা মনে হচ্ছিল যে , ইহুদিরাও এই ছয় শতাব্দীজুড়ে বিজ্ঞানের মশাল বহন করেছে । ইহুদিরা এই ছয় শতাব্দী কোথায় ছিল ? হয়তো এ সময় কোনো একজন ইহুদি চিকিৎসক অথবা বিজ্ঞানি কিংবা ভূগোলবিদের কথা শুনতে পারেন ।
অন্যদিকে মুসলমানদের মধ্যে পাবেন এমন হাজারো ব্যক্তি । এভাবেই ছয়শ বছর যাবৎ বিজ্ঞানের মশালবাহীদের মধ্যে মুসলমানদের পাশাপাশি ইহুদিদের প্রতিস্থাপন করে ইতিহাসের বিকৃতি সাধন করা হচ্ছে । আর শিশুরা তা দেখছে । মুসলিম – অমুসলিম প্রাপ্তবয়স্করাও তা দেখছেন । সুস্পষ্টভাবে ইতিহাস বিকৃত করছে , আর পুরো পৃথিবী কোনো প্রতিক্রিয়া ছাড়া তা প্রত্যক্ষ করছে । এ কারণেই আমাদের জন্য ফিলিস্তিনের ইতিহাস বিশদ ব্যাখ্যা – বিশ্লেষণ করে অধ্যয়ন করা আবশ্যক হয়ে পড়েছে ।
ফিলিস্তিনের ইতিহাস ইত্যাদি নিয়ে যেসব ধুম্রজাল সৃষ্টি করা হয়েছে , তা আমরা এই গ্রন্থে উল্লেখ করব । বিশেষত , আমরা ইহুদিদের এ দাবি ‘ ফিলিস্তিনভূমিতে আমরাই অগ্রাধিকার পাওয়ার উপযুক্ত ’ — সম্পর্কে জানব । তাওরাতের যে প্রমাণাদির ভিত্তিতে তারা এই বক্তব্য প্রদান করে , সে সম্পর্কেও আমরা অবহিত হব । তাওরাতের মূলপাঠ কিছু বিকৃত , কিছু সঠিক । তারা তাওরাতের যেসব বক্তব্য উল্লেখ করে থাকে , তার খণ্ডন বহু পূর্বেই সম্পন্ন হয়েছে ।..সংগ্রীহিত
ফিলিস্তিনের ইতিহাস বই PDF ডাউনলোড | Filistiner Itihas Book
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

You Can Read this Book: ফিলিস্তিনের স্মৃতি পিডিএফ
ফিলিস্তিনের ইতিহাস বইটির লেখক কে?
উত্তরঃ ড. রাগিব সারজানি, নাজিবুল্লাহ সিদ্দিকী (অনুবাদক) ৷
বইটির প্রকাশনির নাম কি?
উত্তরঃ মাকতাবাতুল হাসান ৷
