পিডিএফ পড়.কম

আন্দালুসের ইতিহাস বই পিডিএফ | Andaluser Itihas Book PDF

লেখার সাইজA
A
4.4/5 - (16 votes)

আন্দালুসের ইতিহাস বই পিডিএফ ডাউনলোড করে অফলাইনে পড়তে চান? তাহলে আপনি সঠিক জায়গায় আসছেন ৷ মুসলিম আন্দালুস। বর্তমানের স্পেন ও পর্তুগাল। আমাদের গৌরব ও মর্যাদার এবং লাঞ্চনা ও লজ্জার ইতিহাস। প্রভাব ও দাপটের এবং হীনতা ও দুর্বলতার উপাখ্যান। ঐক্য ও সম্প্রীতির এবং বিভেদ ও বিসংবাদের আখ্যান। উত্থান ও বিজয়ের এবং পতন ও পরাজয়ের হিস্টোরি। অর্জন ও প্রাপ্তির এবং বিসর্জন ও অপ্রাপ্তির ডায়েরী। গড়ন ও বিনির্মানের এবং ভাঙন ও বিধ্বংসের ইতিকথা।

চমৎকার বর্ণনাশৈলী ও ভাষার মাধুর্যতা দিয়ে উপর্যুক্ত প্রতিটি বিষয়ের অল্প-বিস্তর লেকচার সমগ্রের গ্রন্থবদ্ধ রুপ “আন্দালুসের ইতিহাস”। আন্দালুসের ইতিহাস রাগিব হাসানের অনবদ্য সৃষ্টি। আমাদের গৌরব উজ্জল সেই সোনালী দিনগুলোর ইতিহাস সবারই জানা ঊচিত। কেননা ইতিহাস থেকে নেয়া শিক্ষা ভবিষতের পথ দেখায় ৷

আন্দালুস একসময় ছিল মুসলিমবিশ্বের প্রাণকেন্দ্র। জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-সংস্কৃতি, আবিষ্কার-উদ্ভাবন, স্থাপত্য-প্রকৌশলসহ সভ্যতার বিচিত্র সব অঙ্গনে মুসলিম আন্দালুসের অবদান এত অধিক যে, নিশ্চিত করেই বলা চলে, সভ্যতা ও পৃথিবী মুসলিম আন্দালুসের কাছে চির ঋণী হয়ে আছে। ইউরোপের মানচিত্রে মুসলিম আন্দালুসের অভ্যুদয় ছিল সভ্যতা ও সংস্কৃতির ইতিহাসে যুগান্তকারী এক ঘটনা।

আন্দালুসে ইসলামের আগমনের পূর্বে আজকের সভ্য ইউরোপ ছিল চিন্তা ও বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতি, জীবনাচার ও সামাজিক রীতি- সর্বক্ষেত্রে পশ্চাৎপদ একটি অঞ্চল। হানাহানি, অরাজকতা, মূর্খতা ও প্রবৃত্তি-পূজা-ই ছিল সমকালীন ইউরোপের বৈশিষ্ট্য। মুসলিম আন্দালুসই ইউরোপকে দেখিয়েছিল আলোকিত সভ্যতার পথ ও সমৃদ্ধির ঠিকানা। The Making of Humanity-গ্রন্থের লেখক রবার্ট ব্রিফল্ট (Robert Briffault)-এর মতে,

ইউরোপের উন্নতি ও অগ্রগতির এমন কোন অঙ্গন নেই, যেখানে নেই (আন্দালুসের) ইসলামী সভ্যতা ও সংস্কৃতির অসামান্য অবদান।

সেই আন্দালুস কীভাবে আমাদের হয়েছিল এবং কীভাবে হয়েছিল হাতছাড়া; কী কী কার্যকারণ সক্রিয় ছিল বিজয়ের ক্ষেত্রে এবং পতনের ক্ষেত্রে, একজন মুসলমান সে ইতিহাস জানবেন না, তাও কি মেনে নেওয়া যায়?! আন্দালুসের ইতিহাস জানতে বইটি পড়ুন ৷

আন্দালুসের ইতিহাস বই বিবরণ

মুসলিম স্পেন ও পর্তুগালের সুদীর্ঘ আট শ বছর ব্যাপ্ত মুসলিম শাসনামলের এক প্রামাণ্য ইতিহাস

ইতিহাসের শিক্ষা

ইতিহাসকে জাতির দর্পণ বলে আখ্যা দেওয়া হয়। ইতিহাসের মাধ্যমে মানুষ জানতে পারে অতীতের সাফল্য ও ব্যর্থতার ইতিকথা। ইতিহাসের মাধ্যমেই মানুষ বাস্তব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত ও অনুপ্রাণিত হতে পারে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে বিচক্ষণতার পরিচয় দিতে সহায়তা লাভ করতে পারে।

ইতিহাসের জ্ঞান ব্যক্তির স্মৃতি এবং চিন্তাকে প্রখর করার পাশাপাশি বিভিন্ন ঘটনা বিশ্লেষণে বিচারশক্তি প্রয়োগে দক্ষতা অর্জনে সাহায্য করে। ইতিহাস পাঠের আরো গুরুত্বপূর্ণ অবদান হল এমন দায়িত্ববোধসম্পন্ন নাগরিক গড়ে তোলা- যারা হবে খোদাভীরু এবং দেশপ্রেম ও মানবকল্যাণের চেতনায় বলীয়ান।

প্রকৃত ইতিহাস-চেতনা ব্যতীত যেমন বর্তমানকে উপলব্ধি করা যায় না, তেমনি ভবিষ্যতকেও বিনির্মাণ করা দুঃসাধ্য হয়ে পড়ে। তাই বর্তমানের বিভিন্ন সমস্যাকে অতীতের প্রেক্ষাপটে বিচার করে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করলে অনেক ক্ষেত্রেই তা ফলপ্রসূ হতে পারে।

কেন এই আন্দালুসের ইতিহাস?

আল্লাহ তাআলার শাশ্বত বিধান হচ্ছে- তিনি জাতি-বর্ণ ও গোষ্ঠীভেদে তাদের কৃতকর্মের কারণে বিভিন্ন প্রেক্ষাপটের পরিবর্তন করে থাকেন। একসময় যে জাতি থাকে প্রচণ্ড ক্ষমতাধর, ধীরে ধীরে সে জাতি হয়ে পড়ে দুর্বল; আবার পরবর্তীতে একসময় সে জাতি হয়ে ওঠে সবল ও শক্তিশালী। আর এ বিধান মুসলিম-অমুসলিম সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। ইতিহাসে বড় অদ্ভুতভাবে ঘটনার পুনরাবৃত্তি ঘটে; যদিও তার নাম ও ধরন ভিন্ন হয়। তাই তো দেখা যায়, আমরা যখন হাজার বছরের পুরনো কোন ইতিহাস পাঠ করি, তখন এমন অনুভূত হয় যে, এই একই ঘটনা যেন এ যুগেই ঘটতে যাচ্ছে।

প্রকৃতপক্ষে অতীতের ইতিহাস শুধু অতীত নয়, ভবিষ্যতেরও ইতিহাস!

আন্দালুসের ইতিহাস আট শ’ বছরের গৌরবজ্জ্বল এক ইতিহাস। ইতিহাসের এই বীরত্বগাথা অধ্যায়ে মহান আল্লাহ তাআলার এ বিধানটি এতটা সুস্পষ্ট হয়ে উঠেছে, যা অন্য কোন ইতিহাসের ক্ষেত্রে হয়নি। আন্দালুস ইতিহাসের প্রথম দিকটা ছিল গৌরবময় উত্থান ও জ্ঞানচর্চার উচ্চ শিখরে আরোহণের, আর শেষ দিকটা ছিল বেদনাবিধুর পতনের। অবশ্য একে পতন বলা যায় না, বলতে হবে পুনরুত্থানের প্রস্তুতি, প্রেরণা ও শিক্ষাগ্রহণ পর্ব।

আন্দালুসের এই দীর্ঘ ইতিহাস পরিক্রমায় অনেক ঘটনাই ঘটেছে; যার কিয়দাংশ তো ইতিহাসের পাতায় স্থান পেয়েছে, কিছু অংশ দুর্ভাগ্যক্রমে আলোচনায় আসেনি। যতটুকু ইতিহাসে স্থান পেয়েছে, তাও আবার সত্য-বিদ্বেষী ও কুচক্রীরা তা বিকৃত করে উপস্থাপন করেছে। সত্যকে মিথ্যা বানিয়ে আর মিথ্যাকে সত্যের প্রলেপ দিয়ে কাল্পনিক ও অবাস্তব ইতিহাস তৈরি করেছে।

আরবী ইতিহাসের বিদগ্ধ লেখক ড. রাগিব সারজানি বক্ষ্যমাণ গ্রন্থটিতে ইতিহাসের পাতা থেকে বিস্মৃতপ্রায় আন্দালুসের ইতিহাসকে যৌক্তিক আলোচনার মাধ্যমে সত্যিকার স্বরূপে তুলে ধরার প্রয়াস পেয়েছেন।

অনুবাদকও তার নিখুঁত হাতে মূল গ্রন্থের লেখকের সে ভাবধারাকে ফুটিয়ে তুলতে চেষ্টার কোন ত্রুটি করেননি। আশা করি, বাংলা ভাষাভাষী পাঠকমহল ‘আন্দালুসের ইতিহাস’ নামক এ গ্রন্থ থেকে আন্দালুসের বর্ণাঢ্য ও গৌরবময় ইতিহাস এবং আমাদের পূর্বপুরুষদের বীরত্বপূর্ণ কাহিনীর চিত্র উদ্ধারে প্রেরণা পাবেন।

আন্দালুসের পরিচিতি

বর্তমান বিশ্বমানচিত্রের স্পেন ও পর্তুগাল- এই দু’টি দেশ জুড়ে ছিল তৎকালীন আন্দালুস। এ ভূখণ্ডকে আইবেরিয়ান উপদ্বীপও (Iberian Peninsula) বলা হয়। উভয় দেশের সম্মিলিত আয়তন প্রায় ছয় লক্ষ বর্গকিলোমিটার। অর্থাৎ তৎকালীন আন্দালুস ছিল বর্তমান মিশরের দুই-তৃতীয়াংশের চেয়ে কিছুটা ছোট।’

আন্দালুস উপদ্বীপকে পার্শ্ববর্তী রাষ্ট্র মরক্কো হতে একটি প্রণালী বিভক্ত করে রেখেছে, যা মুসলমানদের আন্দালুস বিজয়ের সময় থেকেই জাবালে তারিক প্রণালী নামে পরিচিত। প্রণালীটির আয়তন প্রস্থে ১২.৮ কিলোমিটার; যার দক্ষিণ প্রান্তে আছে মরক্কোর সিউটা’ (Ceuta) নগরী আর উত্তর প্রান্তে আন্দালুসের ‘জাবালে তারিক’ বা তারিক পর্বত।

ভৌগোলিক অবস্থান

ত্রিভুজ – সদৃশ আইবেরিয়ান উপদ্বীপ ইউরোপের দক্ষিণ – পশ্চিম অংশে অবস্থিত । পূর্ব – পশ্চিমে প্রলম্বিত এ উপদ্বীপটি পূর্ব দিকে ধীরে ধীরে সংকীর্ণ হয়ে গেছে , আর পশ্চিমে যতই অগ্রসর হয়েছে , ততই প্রসারিত হয়েছে । আন্দালুসের উত্তর সীমানা ঘেঁষে প্রাকৃতিক প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে পিরেনিজ পর্বতমালা ( Pyrenees Mountains ) , যা এ ভূখণ্ডকে ফ্রান্স থেকে পৃথক করেছে ।

এই একটি দিক বাদে বাকি সব দিক থেকে আইবেরিয়ান উপদ্বীপটি জলভাগ দ্বারা বেষ্টিত । এ কারণেই রূপক অর্থে আরবগণ একে ‘ আন্দালুস দ্বীপ’১১ বলে থাকেন । পূর্ব ও দক্ষিণ – পূর্ব দিক থেকে আইবেরিয়ান উপদ্বীপকে ঘিরে আছে ভূমধ্যসাগর , আর দক্ষিণ – পশ্চিম , পশ্চিম ও উত্তর দিক থেকে ঘিরে আছে আটলান্টিক মহাসাগর ।

সুতরাং পিরেনিজ পর্বতমালাই একমাত্র স্থল প্রাচীর , যা ইউরোপের সঙ্গে উপদ্বীপটিকে সংযুক্ত করেছে । কেননা , উত্তর দিকে এটি আটলান্টিক মহাসাগরের সঙ্গে আর দক্ষিণ দিকে ভূমধ্যসাগরের সঙ্গে সংযুক্ত । অবাক করা বিষয় হল পিরেনিজ পর্বতমালা স্পেন ও ফ্রান্সের মাঝে এমনভাবে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে যে , মানচিত্রের দিকে তাকালে মনে হয় , স্পেন যেন ইউরোপ থেকে মুখ ফিরিয়ে মরক্কোর দিকে মুখ করে আছে !

এ কারণেই মুসলিম ভূগোলবিদগণ সর্বসম্মতভাবে আন্দালুসকে ইউরোপ মহাদেশের ভূখণ্ড গণ্য না করে আফ্রিকার বিস্তৃত অঞ্চলের অন্তর্ভুক্ত করেছেন । আর এ বিষয়টি তো সুবিদিত যে , জীববৈচিত্র্য , উদ্ভিদ – বিন্যাস ও প্রাকৃতিক দিক থেকে মরক্কোর সঙ্গে , বিশেষত সিউটা ও তানজা ( Tangier ) অঞ্চলের সঙ্গে আন্দালুসের যথেষ্ট সাদৃশ্য রয়েছে । ১২ আইবেরিয়ান উপদ্বীপের অভ্যন্তরে বিশাল এলাকা জুড়ে আছে সুবিস্তৃত মালভূমি , যা মেসেতা মালভূমি ( The Meseta Central Platea ) নামে পরিচিত । এই মালভূমি অঞ্চলকে সমান্তরালভাবে ভেদ করে আইবেরিয়ান

আন্দালুসের ইতিহাস বই পিডিএফ | Andaluser Itihas Book PDF

ইতিহাসকে জাতির দর্পণ বলা হয়। ইতিহাসের মাধ্যমে মানুষ জানতে পারে অতীতের সাফল্য ও ব্যর্থতার কথা। ইতিহাস জানার মাধ্যমে মানুষ বাস্তব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত ও অনুপ্রাণিত হতে পারে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে বিচক্ষণতার পরিচয় দিতে পারে।

আন্দালুসের ইতিহাস আটশ বছরের এক গৌরবোজ্জ্বল ইতিহাস। এর প্রথম দিকটা ছিল গৌরবময় উত্থান ও জ্ঞানচর্চার উচ্চ শিখরে আরোহণের, আর শেষ দিকটা ছিল বেদনাবিধুর পতনের। সভ্যতা ও সংস্কৃতির উন্নততর অবস্থানে পৌঁছে গিয়েছিল আমাদের ভালোবাসার আন্দালুস। সে পরিণত হয়েছিল অসভ্য ইউরোপের মহান শিক্ষকে। উন্নত সভ্যতার সকল উপাদান জমা হয়েছিল আন্দালুসের জমিতে। তার থেকে চারদিকে ছড়িয়ে পড়েছিল আলোকরশ্মি ও ফুলেল হাওয়া। জ্ঞানবিজ্ঞানের আধারে পরিণত হয়েছিল আমাদের হারানো ফিরদাউস-আন্দালুস।

ইতিহাসের বিদগ্ধ লেখক ড. রাগিব সারজানি গ্রন্থটিতে আন্দালুসের সেই মহান ইতিহাসকে জীবন্ত করে তুলেছেন।

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
  • আন্দালুসের ইতিহাস বইটির লেখক কে?

    উত্তরঃ ড. রাগিব সারজানি, আবু মুসআব ওসমান(অনুবাদক) ৷

  • বইটির প্রকাশনির নাম কি?

    উত্তরঃ মাকতাবাতুল হাসান ৷

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ