পিডিএফ পড়.কম

সানজাক ই উসমান বই পিডিএফ ডাউনলোড (অটোমানদের দুনিয়ায়)

লেখার সাইজA
A
3.4/5 - (22 votes)

সানজাক ই উসমান বই পিডিএফ ডাউনলোড লিংক খুঁজছেন? ইতিহাসপ্রেমীদের জন্য ‘সানজাক-ই উসমান’ বইটি নিঃসন্দেহে এক অনন্য রত্ন। অটোমান সাম্রাজ্য, মঙ্গোল সাম্রাজ্য, ক্রুসেড, সেলজুকদের উত্থান-পতনসহ বহু ঐতিহাসিক ঘটনা এই বইয়ে এত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে যে একবার শুরু করলে থামা মুশকিল হয়ে পড়ে।

বইয়ের ভাষা ছিল খুবই প্রাঞ্জল এবং লেখার ধরন এতটাই প্রাণবন্ত যে কোথাও একটুও বিরক্তিকর লাগে না। যারা ইতিহাস ভালোবাসেন, কিংবা জানতে চান মুসলিম বিশ্বের গৌরবময় অতীত, তাদের জন্য এই বই অবশ্যপাঠ্য। প্রত্যেক ইতিহাসপ্রেমীর সংগ্রহে থাকা উচিত এই বইটি।

ত্রয়োদশ শতাব্দিতে চেঙ্গিজ খান ও তার মোঙ্গল বাহিনী তাদের হত্যাকাণ্ড এবং তাদের পতন নিয়ে রচিত

সানজাক ই উসমান বই বিবরণ

বইঃসানজাক-ই উসমান
লেখকঃপ্রিন্স মুহাম্মাদ সজল
প্রকাশনীঃগার্ডিয়ান পাবলিকেশনস
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃইসলামি ইতিহাস ও ঐতিহ্য বই ৷

সানজাক ই উসমান বই রিভিউ

“সিরিয়াল কিলার” শব্দটার সাথে আপনারা পরিচিত নিশ্চয়ই ? ” সানজাক – ই উসমান ” এই অনন্য সাধারণ বইটি আপনাকে পরিচয় করিয়ে দিবে ইতিহাসের কিছু কুখ্যাত ভয়ংকরতম খুনির সাথে।এর পাশাপাশি টাইম ট্রাভেলের সাহায্যে আপনাকে নিয়ে যাবে আট শ বছর আগের পৃথিবীতে ।

যেখানে আপনি মঙ্গোলিয়ান স্তেপের বর্বর মােঙ্গল জাতির নিষ্ঠুরতা ও হত্যাতাণ্ডব থেকে শুরু করে কনস্টান্টিনােপল বিজয়, উসমানী সালতানাতের স্বর্ণশিখরে আরােহণ , এর পতন এবং এর পরবর্তী শিল্পযুগের ঘটনাপ্রবাহের সাথে ভেসে যেতে পারবেন কালের যাত্রায় ।

নির্দেশিকাঃ যদি অনুসন্ধিৎসু হৃদয়ের অধিকারী হােন তবে আপনার অনুসন্ধান সহজ করে দিতেই এখানে রয়েছে একটি নির্দেশিকা।বিভিন্ন ভৌগলিক পরিভাষা , নৃতাত্ত্বিক পরিভাষা , রাজনৈতিক পরিভাষা , উপাধিসূচক পরিভাষা এই নির্দেশিকারই অংশবিশেষ ।

সংক্ষেপে বইকথনঃ গত্বাঁধা ইতিহাস ও নিছক উপন্যাস ছাড়াও যে দু’য়ের মিশেল ঘটিয়ে একটি ঘটনাপ্রবাহকে কত অসাধারণভাবে উপস্থাপন করা যায় তা লেখক এই বইটিতে প্রস্ফুটিত করেছেন । এই বইটিকে ৭ টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে ।

১ ম অধ্যায় : মৃত্যুর সম্রাট এ অধ্যায়ে মােঙ্গলিয়ান স্তেপের চিত্র , জাতি হিসেবে তাদের দূর্বলতা , চেঙ্গিস খানের জন্ম , বেড়ে ওঠা , খান – ই খানান নির্বাচন , মােঙ্গল জাতি যেভাবে শক্তি সঞ্চয় করে বহির্দেশে আক্রমণ শুরু করে এসব বিষয়ে আলােকপাত করা হয়েছে ।

২ য় অধ্যায় : জানবাজ মামলুক এ অধ্যায়ে মিসরের সিংহ সুলতান সাইফ উদ্দিন কুতুজের মােঙ্গলদের বিরুদ্ধে বিরত্ব প্রদর্শন , মােঙ্গল বংশধর বারকি খানের ইসলাম গ্রহণ ও মুসলিমদের সাহায্য , মাওলানা জালাল উদ্দিন রুমি সম্পর্কে , দ্যা লাস্ট ক্রুসেডার , মামলুক মােঙ্গলদের যুদ্ধ সম্পর্কে আলােচনা করা হয়েছে ।

৩ য় অধ্যায় : গাজির ঘােড়া আনাতােলিয়ার ক্ষুদ্র কায়ী গােষ্ঠীর উত্থান ও পরবর্তীতে উসমান বে – র সময়ে ছােটো একটি আমিরাত থেকে কিভাবে একটি সালতানাতের প্রতিষ্ঠা হলাে এ ঘটনা তুলে ধরা হয়েছে এখানে।এছাড়া আখি সংঘ , ইউরােপের প্লেগ রােগ , সুলতান মুরাদের স্বর্ণযুগ , জানিসারি বাহিনী , কসােভার যুদ্ধ এ বিষয়গুলাে তুলে ধরা হয়েছে ।

৪ র্থ অধ্যায় : চারিদিকে শত্রু ও সুলতান বায়েজিদ ইয়িলদিরিম বা থান্ডারবােল্ট এর ঘটনাসহ এ অধ্যায়ে রয়েছে নিকোপলিস যুদ্ধ , তৈমুর লং এর ক্ষমতা ও রাজ্য বিস্তারের কারণ , তৈমুর লং কর্তৃক আনাতােলিয়া আক্রমণ ও নৃশংসতা , সুলতান বায়েজিদের পরাজয় , সুলতান ২ য় মুরাদের সাহসিকতা , ভার্নার যুদ্ধসহ আরাে অনেক ঘটনা ।

৫ ম অধ্যায় : বারুদি সালতানাত কনস্টান্টিনােপল বিজয়ী বীর সুলতান মেহমেদ ( মুহাম্মদ ) আল ফাতিহর মসনদ লাভ , স্থলবাহিনীর উন্নতি সাধন , নৌ বাহিনী গঠন , উন্নত সমরাস্ত্রের ব্যবহার , প্রশাসনিক কাঠামাে মজবুতকরণ , তাঁর অত্যাধুনিক চিন্তাধারা , কনস্টান্টিনােপল বিজয়ের ঘটনা , হেরেম – ই হুমায়ুন এ ঘটনাগুলাে বিবৃত হয়েছে এ অংশে ।

৬ ষ্ঠ অধ্যায় : বীর মহাবীর আপনারা ইতিহাসে নরপিশাচ নামে খ্যাত ড্রাকুলার নাম শুনে থাকবেন নিশ্চয়ই । যে ১৪৫৬-১৪৫৬ এই ছয় বছরে প্রায় এক লাখ মানুষ মেরেছে।পান করেছে কত সহস্ৰ জনের রক্ত।আর এ অংশে রয়েছে ড্রাকুলার জন্ম , নৃশংসতা , সুলতান ফাতিহ কর্তৃক তাকে দমনের চেষ্টা , ড্রাকুলার দেহ নিখোঁজ রহস্য , সুলতান ফাতিহর মৃত্যু , আনাতােলিয়ার গৃহযুেদ্ধর বর্ণনা ।

৭ ম অধ্যায় : নয়া দুনিয়ায় পরিসমাপ্তিতে , উসমানী খিলাফতের পতনের প্রতি ইঙ্গিত , স্পেনে ইসলামী শাসনের প্রদীপের নিভু নিভু দশা , কলােনিয়াল দুনিয়া , গ্লোবালাইজেশন ও নয়া দুনিয়ায় স্বাগতম জানানাের পাশাপাশি চেঙ্গিস খান ও উসমানী সুলতানদের বংশতালিকা বিবৃত হয়েছে ।

সানজাক ই উসমান বই পিডিএফ ডাউনলোড (অটোমানদের দুনিয়ায়)

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ