যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা বইটির লেখক হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী এবং বাংলা অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম রহ. ৷ নবীজি মুহাম্মদ (সা.)-এর জীবনচরিত ও তাঁর কর্ম-আদর্শ বিষয়ক সিরাত গন্থ এটি ৷ যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা বই PDF অনেক পাঠক পড়তে ইচ্ছুক এবং কিভাবে বইটির হার্ডকপি অর্ডার দিবেন বুজতে পারেন না ৷ তাছাড়া রয়েছে বই বিবরণ, রিভিউ, বইটি কেন পড়বেন বিস্তারিত ৷
বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সঃ) এর জিবনীর উপর ভিত্তি করে বইটি রচিত। তিনি ঐশী গ্রন্থ কোরআনুল কারীম এর মধ্যমে যে সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন তাকে ফুলের খুশবুর সাথে তুলনা করা হয়েছে। রাসূল (সঃ) এর জীবনের বিশেষ বিশেষ ঘটনা নিয়ে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সীরাতে নবী মুহাম্মদ (সাঃ) নিয়ে বই, জীবনী পেতে ফলো রাখুন পিডিএফপড়.কম ৷ পড়ুন, রাসুল (সাঃ) এর জীবনী সেরা বই(১০টি) ৷ রাসূলের জীবনী নিয়ে লেখা পড়তে পারেন বিখ্যাত আর রাহীকুল মাখতুম বই অথবা এক নজরে রাসূল সাঃ এর জীবনী পিডিএফ ৷
বই বিবরণ
- বইয়ের নামঃ যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা ৷
- লেখকঃ মাওলানা আশরাফ আলী থানভী ৷
- অনুবাদকঃ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম রহ. ৷
- প্রকাশনীঃ গাউসিয়া পাবলিকেশন্স ৷
- প্রকাশকালঃ ২০১৩ সাল ৷
- পেইজ সংখ্যাঃ ৩২০ টি ৷
- ক্যাটাগরিঃ সীরাতে রাসূল (সাঃ) বই ৷
📑 সূচিপত্র
রিভিউ
‘যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা’ হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মওলানা আশরাফ আলী থানবী (রহঃ) কর্তৃক লিখিত হুযুর পাক সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের জীবনী-গ্রন্থ ‘নশরুত্-তীব ফীযিকরিন্না-বিয়্যীল হাবীব (স.)’ শীর্ষক কিতাবের বাংলা তরজমা। তরজমা করেছেন বাংলাদেশের বিশিষ্ট আলেম লেখক আলহাজ্ব মওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।
বাংলা ভাষায় ইতিমধ্যেই বেশ কয়েকখানি মৌলিক ও তরজমা সীরাত-গ্রন্থ প্রকাশিত হয়েছে। অনুদিত সীরাত-গ্রন্থসমূহের মধ্যে বর্তমান গ্রন্থখানি বিশেষ মরতবা ও মর্যাদার দাবীদার এ কারণে যে, এর লেখক হযরত থানবী (রহঃ) ৷ এমনিতে যে কোন সীরাত-গ্রন্থের মর্যাদা যথেষ্ট অধিক, তদুপরি মরহুম হযরত থানবী (রহঃ)-এর মত এক সর্বজন পরিচিত বুযুর্গের হাত থেকে আসায় স্বভাবতই এই সীরাত-গ্রন্থের মর্যাদা বৃদ্ধি পেয়ে এ কিতাবখানিকে অনন্য মহিমায় অধিষ্ঠিত করেছে।
রসূলে করীম (স.)-এর জীবনী-গ্রন্থের ‘যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা’ নামকরণের মধ্যেও অনুবাদকের রসূল-প্রীতির গভীরতা ফুটে উঠেছে সুন্দরভাবে। আসলে হুযূর পাক (স.) তো সারা দুনিয়াকে তাঁর শিক্ষার সুরভিতে সুরভিত ও সুবাসিতই করে গেছেন, যা সত্যসন্ধ মানুষ কখনও ভুলতে পারে না।
প্রিয় পাঠক আপনি যদি সীরাত গ্রন্থ খুঁজে থাকেন তাহলে পড়তে পারেন যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা বই PDF অথবা হার্ডকপি ৷
যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা বই PDF (ডাউনলোড) | সীরাত গ্রন্থ
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

