পিডিএফ পড়.কম

কালপুরুষ সমরেশ মজুমদার বই PDF | Kalpurush Uponnash

লেখার সাইজA
A
Rate this post

কালপুরুষ সমরেশ মজুমদার তাঁর অনিমেষ সিরিজের তৃতীয় ও শেষ বই। সমরেশ মজুমদারের অনন্য সৃষ্টি এই ‘কালপুরুষ’ উপন্যাস। ‘উত্তরাধিকার’ ও ‘কালবেলা’ উপন্যাসের ধারাবাহিকতায় লেখা হলেও এর প্রেক্ষাপট একদম ভিন্ন। অনিমেষ ও মাধবীলতার ছেলে অর্কের জীবনবোধের কাহিনী ও স্বতন্ত্র আদর্শ বহন করে কালপুরুষ। অনেক পাঠক কালপুরুষ সমরেশ মজুমদার PDF খুঁজে থাকন ৷ আপনাদের পড়ার সুবিধার্থে বইটি সংগ্রহ করা হয়েছে ৷ আশা করি উপন্যাসটি পড়ে ভালো লাগবে ৷

অর্কের পুরো কাহিনী জানতে অবশ্যই আপনাকে কালপুরুষ উপন্যাসটি পড়তে হবে ৷ অর্কের বয়স মাত্র ১৫-১৬ বছর। কিন্তু তার অভিজ্ঞতার খাতাটা এরই মধ্যে বেশ ভারী। তিন নম্বর ঈশ্বরপুকুর লেনের বস্তিতে বেড়ে ওঠা অর্ক ধীরে ধীরে নিজের চারপাশ, সমাজ এবং মানুষের জীবনকে নতুনভাবে দেখতে শেখে। এই উপন্যাস সহ সমরেশ মজুমদারের সকল বই পেতে আমাদের সাথেই থাকুন ৷

কালপুরুষ বই বিবরণ

কালপুরুষ উপন্যাস রিভিউ

সমরেশ মজুমদারের ‘কালপুরুষ’ অনিমেষ সিরিজের তৃতীয় ও শেষ বই। গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্ক—অনিমেষ ও মাধবীলতার ১৫-১৬ বছরের ছেলে। তিন নম্বর ঈশ্বরপুকুর লেনের বস্তিতে বড় হতে হতে অর্কও ধীরে ধীরে সেই পরিবেশে বড় হতে থাকে ৷

বস্তির মদ, গাঁজা, মাস্তানি, সিনেমার টিকিট ব্ল্যাক করা আর খিস্তি-খেউড় তার কাছে স্বাভাবিক হয়ে উঠেছিল। পড়াশোনায়ও তার তেমন মন ছিল না। কিন্তু বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে অর্ক সমাজের নানা শ্রেণির মানুষের জীবন খুব কাছ থেকে দেখতে শুরু করে। তখন সে বুঝতে পারে, মানুষের আসল পরিচয় শুধু তার পরিবেশ দিয়ে নির্ধারিত হয় না।

জলপাইগুড়িতে গিয়ে অর্কের চিন্তাভাবনায় বড় পরিবর্তন আসে। সে নিজের জীবন ও চারপাশের মানুষকে নতুনভাবে দেখতে শেখে। ফিরে এসে ঈশ্বরপুকুর লেনের মানুষের অভাব ও কষ্ট দূর করার জন্য নিজেই উদ্যোগ নেয়। কোনো রাজনৈতিক দলের সাহায্য ছাড়াই সবাইকে একজোট করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে।

অর্কের চরিত্রের সবচেয়ে সুন্দর দিক হলো, সে শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে না। আশেপাশের মানুষের জীবনও কীভাবে একটু ভালো করা যায়, সেটাই ভাবতে শুরু করে। ধীরে ধীরে সে বস্তির মানুষের কাছে আপন হয়ে ওঠে।

কিন্তু অর্কের এই পরিবর্তন সবাই ভালোভাবে নেয় না। স্বার্থপর মানুষের ষড়যন্ত্রে তাকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়। তখনই বোঝা যায়, অর্ক কতটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

‘কালপুরুষ’ মূলত একজন কিশোরের বেড়ে ওঠা, নিজের ভুল বুঝতে পারা এবং চারপাশের মানুষকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখার গল্প। অর্কের জীবনের মধ্য দিয়ে লেখক দেখিয়েছেন, খারাপ পরিবেশের মধ্যেও একজন মানুষ চাইলে নিজের পথ নিজেই তৈরি করতে পারে।

কালপুরুষ সমরেশ মজুমদার বই PDF | Kalpurush Uponnash

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ