পিডিএফ পড়.কম

কালবেলা উপন্যাস PDF বই রিভিউ | সমরেশ মজুমদার

লেখার সাইজA
A
Rate this post

সমরেশ মজুমদারের কালবেলা উপন্যাস, যেখানে প্রেম এবং বিপ্লব একসাথে মিলেমিশে হয়েছে একাকার। পাঠকরা কালবেলা উপন্যাস PDF অনলাইনে খুঁজে থাকেন ৷ পড়ার সুবিধার্থে বইটি সংগ্রহ করা হয়েছে ৷ সমরেশ মজুমদারের সকল বই পিডিএফ ও হার্ডকপি পেতে আমাদের সাথেই থাকুন ৷

“কালবেলা”—যার মানে অশুভ সময়। সত্যিই “কালবেলা” একটি অশুভ সময়ের চিত্র উপস্থাপন করেছে। সেই চিত্রে আদর্শের পথে হাঁটতে গিয়ে বিপথগামী হয়েছে তৎকালীন অসংখ্য ভারতীয় তরুণ ৷ উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে অনিমেষ একজন। মূলত অনিমেষের হাত ধরেই সমগ্র উপন্যাসে সমরেশ মজুমদার তুলে ধরেছেন তৎকালীন সময়কে। আর অনিমেষের সঙ্গী হিসেবে জুড়ে দিয়েছেন মাধবীলতাকে।

আরও পড়ুনঃ সমরেশ মজুমদারের সাতকাহন উপন্যাস বই পিডিএফ

কালবেলা উপন্যাস বই বিবরণ

কালবেলা উপন্যাস রিভিউ

উপন্যাসের প্রধান চরিত্র অনিমেষ। জলপাইগুড়ি থেকে কলকাতায় এসে প্রথম দিনেই পুলিশের গুলিতে আহত হয় সে। এরপর ধীরে ধীরে জড়িয়ে পড়ে বামপন্থী ছাত্র রাজনীতিতে। নতুন একটি সমাজের স্বপ্ন দেখে। সাম্যের ভারতবর্ষ গড়ে তোলার আদর্শে বিপ্লবের পথে হাঁটতে শুরু করে।

কিন্তু রাজনীতির পথ যত গভীরে যায়, অনিমেষ ততই বুঝতে পারে আদর্শের পাশাপাশি রাজনীতির ভেতরেও রয়েছে কোন্দল, হানাহানি এবং বিষাক্ত নগ্নতা। একসময় সে আদর্শ বিবর্জিত নেতাদের ছেড়ে সশস্ত্র আন্দোলন ও নকশালবাদে জড়িয়ে পড়ে। তার জীবনে নেমে আসে গ্রেফতার, নির্যাতন, পঙ্গুত্ব এবং অসংখ্য উত্থান-পতন।

এই রাজনৈতিক জীবনের পাশাপাশি অনিমেষের জীবনে আসে মাধবীলতা।

মাধবীলতা এই উপন্যাসের সবচেয়ে শক্তিশালী চরিত্রগুলোর একটি। তার সারল্য, দৃঢ়তা এবং স্বাধীনচেতা মনোভাব সহজেই পাঠকের মনে জায়গা করে নেয়। সে জীবনের সবকিছু দিয়ে অনিমেষকে ভালোবেসে যায়। বিনিময়ে আশা করে না কিছুই।

অনিমেষ যখন বিপ্লবের আগুনে ঝাঁপিয়ে পড়ে, মাধবীলতা তখনও তার ভালোবাসা থেকে সরে যায় না। আন্দোলনে পাশে না থাকলেও ব্যক্তিজীবনে অনিমেষের জন্য সুখ ছড়িয়েছে সে। শত প্রতিকূলতার মাঝেও নিজের মাথা উঁচু রেখেছে। নিজের ভালোবাসাকে সমুন্নত রেখেছে।

এই জায়গাতেই “কালবেলা” শুধু রাজনৈতিক উপন্যাস হয়ে থাকে না। হয়ে ওঠে একটি গভীর প্রেমের উপন্যাস।

উপন্যাসে সত্তরের দশকের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক চিত্র খুব সুন্দরভাবে উঠে এসেছে। নকশালবাড়ি আন্দোলন, বামপন্থী রাজনীতি, রাজনৈতিক কোন্দল, পুলিশের নির্যাতন, শ্রেণীবৈষম্য এবং সমাজের নানা অসঙ্গতি—সবকিছুই অনিমেষের জীবনকে কেন্দ্র করে সামনে এসেছে।

তবে আমার কাছে বইটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো রাজনীতির ভেতরে প্রেমের উপস্থিতি। গভীর রাজনৈতিক প্রেক্ষাপটের মাঝেও অনিমেষ ও মাধবীলতার সম্পর্ক গল্পটিকে আলাদা মাত্রা দিয়েছে।

বিশেষ করে মাধবীলতা চরিত্রটি মনে দাগ কাটার মতো। ভালোবাসার জন্য নিজের অতীত, বন্ধন এবং সামাজিক প্রতিবন্ধকতা পেছনে ফেলে একজন নারী কীভাবে নিজের জায়গা তৈরি করতে পারে, মাধবীলতা তার জীবন্ত উদাহরণ।

অনিমেষের জীবন যেখানে বিপ্লব ও আদর্শের টানাপোড়েনে ভরা, সেখানে মাধবীলতার জীবন ভালোবাসা ও বিশ্বাসের শক্তিকে সামনে নিয়ে আসে। দুজনের এই ভিন্ন পথই শেষ পর্যন্ত “কালবেলা”-কে আরও পূর্ণাঙ্গ করে তুলেছে।

সমরেশ মজুমদারের লেখার আরেকটি বড় দিক হলো সময়কে তুলে ধরার ক্ষমতা। “কালবেলা”-য় তিনি শুধু অনিমেষ ও মাধবীলতার গল্প বলেননি। একই সঙ্গে তুলে ধরেছেন একটি অস্থির সময়ের মানুষ, সমাজ ও রাজনীতিকে।

আমার কাছে “কালবেলা” তাই শুধু একটি রাজনৈতিক উপন্যাস নয়। এটি আদর্শের গল্প, বিপ্লবের গল্প, ভালোবাসার গল্প এবং বিশ্বাসের গল্প।

রাজনীতি খুব বেশি পছন্দের না হলেও মাধবীলতার জন্য এই বইটি আলাদা করে ভালো লাগতে পারে। আর যারা প্রেমের পাশাপাশি সমাজ ও রাজনীতির বাস্তবতা নিয়ে লেখা উপন্যাস পড়তে পছন্দ করেন, তাদের জন্য “কালবেলা” নিঃসন্দেহে পড়ার মতো একটি বই।

কালবেলা উপন্যাস PDF সমরেশ মজুমদার বই

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ