একমাত্র আল্লাহ তায়ালার ইবাদত করার জন্যই জিন ও ইনসানকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীতে অসংখ্য জিন ও মানুষ আন্তরিকতার সঙ্গে মহান আল্লাহর ইবাদতে মশগুল রয়েছে। কিন্তু শয়তান যেহেতু মানুষের চিরশত্রু, তাই সে যুগে যুগে মানুষকে নানাভাবে প্রতারিত করে এমন পথে পরিচালিত করার চেষ্টা করেছে, যাতে তারা শিরক ও বিদ’আতমুক্ত ইবাদত করতে না পারে। এ উদ্দেশ্যে শয়তান অনেক ভালো কাজের মধ্যেও শিরক ও বিদ’আতের উপাদান যুক্ত করে দিয়েছে, ফলে অনেক মানুষ অজান্তেই এমন কাজকে সওয়াবের কাজ মনে করে পালন করছে, যা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অপছন্দনীয় এবং ইসলামে নিষিদ্ধ।
উদাহরণস্বরূপ, কবর যিয়ারত করা সুন্নাত হলেও কবরবাসীর নিকট সাহায্য প্রার্থনা করা, তাদের কাছে কোনো কিছু চাওয়া বা তাদের উদ্দেশ্যে মানত করা শিরকের অন্তর্ভুক্ত। একইভাবে কবরের তাওয়াফ করা বিদ’আত, কবরবাসীর সম্মানে পশু যবেহ করা হারাম এবং নবী, ওলী, পীর-দরবেশ কিংবা অন্যান্য নেককার ব্যক্তিদের নামে মানত করা বা মানত পূরণের জন্য তাদের মাযারে গমন করাও ইসলামে নিষিদ্ধ। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের অনেক মানুষ এসব কাজকে নেক আমল ও সওয়াবের কাজ মনে করে পালন করে আসছেন।
প্রফেসর আব্দুল মুন’এম আল-জাদাভীর রচিত “إعترافات كنت قبوريا” (ই’তিরাফাত কুনতু কুবুরিয়ান), যার বাংলা নাম “মাযার ভক্তের জবানবন্দি”, একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এতে তিনি অত্যন্ত সহজ ভাষায় ও সাহিত্যিক ভঙ্গিতে সমাজে প্রচলিত বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের আলোচনা করেছেন। মুসলিম সমাজে শিরক, বিদ’আত, কবরপূজা, পীরপূজা ও মাযারকেন্দ্রিক বিভিন্ন ভুল বিশ্বাস সম্পর্কে সচেতনতা তৈরিতে এ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মাযার ভক্তের জবানবন্দি বই বিবরণ
- বইয়ের নামঃ মাযার ভক্তের জবানবন্দি ৷
- লেখকঃ প্রফেসর আব্দুল মুন’এম আল-জাদাভী ৷
- অনুবাদকঃ মুহাম্মদ আফলাতুন হুসাইন ৷
- সম্পাদকঃ মুহাম্মদ মুকাম্মাল হক ৷
মাযার ভক্তের জবানবন্দি বই PDF (আমি একজন কবর পূজারী ছিলাম)
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

