Himu Somogro By Humayun Ahmed Book pdf download from Pdfporo.
হিমু সমগ্র বই নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর সৃষ্ট জনপ্রিয় চরিত্র হিমুকে নিয়ে লেখা ১৪টি উপন্যাসের সংকলন। এই বইটিকে বলা যায় হুমায়ুন আহমেদের অন্যতম সেরা সৃষ্টি। বইটির মূল চরিত্র হিমু। সে একজন ভবঘুরে। রাস্তায় রাস্তায় ‘হন্টন’ করাই যার কাজ। এতে তার পরিচিত মানুষজন তার এমন ভ্যাগাবন্ড আচরণে বিরক্ত হয়। আপনারা ভাবতে পারেন সে এমন কেন?… তার কারণ যে তার বাবা। তার বাবা চায় সে মহাপুরুষ হোক। তাকে ছোট থেকে প্রশিক্ষণ দেয়া শুরু করে। চেষ্টা করে তার মধ্য থেকে মায়া, মমতা, ভালবাসা দূর করে দিতে। কিন্তু তার বাবা কি পুত্রকে মহাপুরুষ বানানোর এ-ই মিশনে সফল হয়?… সমগ্রখন্ডটির প্রথম বই ময়ূরাক্ষী।
বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা।
হিমু সমগ্র বই বিবরণ
| বইঃ | হিমু সমগ্র (১ম ও ২য় খণ্ড) |
| লেখকঃ | হুমায়ূন আহমেদ |
| প্রকাশনীঃ | অনন্যা |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
| ক্যাটাগরিঃ | উপন্যাস সমগ্র বই ৷ |
হিমু সিরিজ লিস্ট
| বই/তারিখ |
|---|
| 1. ময়ূরাক্ষী (হিমু সিরিজের ১ম বই) মে ১৯৯০ |
| 2. দরজার ওপাশে-মে ১৯৯২ |
| 3. হিমু -ফেব্রুয়ারি ১৯৯৩ |
| 4. পারাপার -১৯৯৪ |
| 5. এবং হিমু -১৯৯৫ |
| 6. হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম -১৯৯৬ |
| 7. হিমুর দ্বিতীয় প্রহর -১৯৯৭ |
| 8. হিমুর রূপালী রাত্রি -১৯৯৮ |
| 9. একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা -১৯৯৯ |
| 10. তোমাদের এই নগরে -২০০০ |
| 11. চলে যায় বসন্তের দিন -২০০২ |
হিমু সমগ্র বইয়ের কাহিনী
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ এর সৃষ্ট জনপ্রিয় ও কাল্পনিক চরিত্র হিমু। হিমু মূলত একজন বেকার যুবক যার আচরণ কিছুটা অস্বাভাবিক। চাকরির সুযোগ থাকলেও সে চাকরি কখনো করে না বলেই সে বেকার। তার আস্বাভাবিক চরিত্রের মধ্যে সে হলুদ পাঞ্জাবী পড়ে খালি পায়ে রাস্তাঘাটে দিন রাত ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝে ভবিষ্যৎ বলে দিতে পারে।
হিমু চরিত্রের আসল নাম হিমালয়। এ নামটি রেখেছিলেন তার বাবা। লেখক হিমুর বাবাকে বর্ণনা করেছেন একজন বিকারগ্রস্ত মানুষ হিসেবে; যার বিশ্বাস ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার যদি প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যায় তবে একইভাবে মহাপুরুষও তৈরি করা সম্ভব। তার মহাপুরুষ তৈরির বিদ্যালয় ছিল যার একমাত্র ছাত্র ছিল তার সন্তান হিমু। হিমুর পোশাক হল পকেটবিহীন হলুদ পাঞ্জাবী। ঢাকা শহরের পথে-পথে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো তার কর্মকাণ্ডের মধ্যে অন্যতম।
উপন্যাসে প্রায়ই তার মধ্যে আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশ দেখা যায়। যদিও হিমু নিজে তার কোন আধ্যাত্মিক ক্ষমতার কথা স্বীকার করে না। হিমুর আচার-আচরণ বিভ্রান্তিকর। বিভিন্ন পরিস্থিতিতে তার প্রতিক্রিয়া অন্যদেরকে বিভ্রান্ত করে, এবং এই বিভ্রান্ত সৃষ্টি করা হিমুর অত্যন্ত প্রিয় একটি কাজ। হিমু উপন্যাসে সাধারণত হিমুর কিছু ভক্তশ্রেণীর মানুষ থাকে যারা হিমুকে মহাপুরুষ মনে করে। এদের মধ্যে হিমুর খালাতো ভাই বাদল অন্যতম। মেস ম্যানেজার বা হোটেল মালিক- এরকম আরও কিছু ভক্ত চরিত্র প্রায় সব উপন্যাসেই দেখা যায়। এছাড়াও কিছু বইয়ে বিভিন্ন সন্ত্রাস সৃষ্টিকারী ও খুনি ব্যক্তিদের সাথেও তার সু-সম্পর্ক ঘটতে দেখা যায়।
হিমুর একজন বান্ধবী রয়েছে, যার নাম রূপা; যাকে ঘিরে হিমুর প্রায় উপন্যাসে রহস্য আবর্তিত হয়। নিরপরাধী হওয়া সত্ত্বেও সন্দেহভাজন হওয়ায় হিমু অনেকবার হাজতবাস করেছে এবং বিভিন্ন থানার ওসি ও সেকেন্ড অফিসারের সাথে তার বন্ধুত্বপুর্ণ সম্পর্ক গড়ে উঠে। হুমায়ুন আহমেদ এর এক অনবদ্য সৃষ্টি এই হিমু চরিত্র ৷
দুঃসময় আর দুঃখভারাক্রান্ত জীবনকে ঠিক কিভাবে উপভোগ্য করে তোলা যায়, দুঃখের মাঝেও জীবনের মাহাত্ম্য খুঁজে বেড়ানো যায়, তা হিমুর উপন্যাসগুলি পড়লে বোঝা যায়। হিমুর কাহিনীগুলো পড়লে আপনি এর ভেতরে ডুবে যাবেন। নিজেকে ওখানে বসিয়ে অনুভব করবেন, কেমন লাগে জীবনের গূঢ় আর কঠিন বাস্তবতা।
হিমু আসলে শুধু একটা উপন্যাস না, এটা এক ধরনের অনুভূতি। বইটার মূল চরিত্র হিমু—একজন অদ্ভুত মানুষ, যে সমাজের সাধারণ নিয়ম মানে না। তার কোনো fixed goal নেই, career নিয়ে tension নেই। সে রাতের শহরে হেঁটে বেড়ায়, মানুষের সাথে কথা বলে, আর ছোট ছোট ঘটনার মধ্যে গভীরতা খুঁজে পায়। বইটি না পড়লে কিছুই বুঝবেন না ৷
হিমু সমগ্র বই ১ ২ ৩ PDF ডাউনলোড | Himu Somogro By Humayun Ahmed
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

FAQ
1. হিমু নামের অর্থ কি?
হিমু নামের আরবি অর্থ হচ্ছে সুন্দরী।
2. হিমু সিরিজের প্রথম বই?
হিমু সিরিজের প্রথম বই ময়ূরাক্ষী ৷ বইটি প্রকাশিত হয় মে ১৯৯০ সালে ৷

