পিডিএফ পড়.কম

তাতারীদের ইতিহাস বই PDF ডাউনলোড | ড. রাগেব সারজানী

লেখার সাইজA
A
4.8/5 - (9 votes)

তাতারীদের ইতিহাস গ্রন্থটি মুসলিম সাম্রাজ্যের উপর ধেয়ে আসা তাতারী আগ্রাসনের ইতিহাস নিয়ে রচিত একটি অনবদ্য গ্রন্থ। বিখ্যাত ইতিহাসবিদ ড. রাগেব সারজানির অনন্য সৃষ্টি এই গ্রন্থটির আলোচ্য বিষয় বর্বর তাতারীদের ঘৃন্য জঘন্য ইতিহাস। তাতারীদের ইতিহাস বই PDF অনলাইনে অনেক পাঠক খুঁজে থাকেন ৷

পবিত্র কুরআন-হাদীসের আলোকে মুসলিম সাম্রজ্যের পতন ও উত্থান এর সূক্ষ্ম বিশ্লেষণ, তাতারী তথা চেঙ্গিস খানের আক্রমন, তাদের পরাজয় বরণ এবং সাইফুদ্দিন কুতয রা. এর অসাধারণ নেতৃত্ব প্রত্যেক মুসলমানের পড়ে দেখা উচিত।

তাতারীদের ইতিহাস বই বিবরণ

  • বইঃ তাতারীদের ইতিহাস ৷
  • লেখকঃ ড. রাগিব সারজানি, মুহাম্মদ যাইনুল আবিদীন ৷
  • অনুবাদকঃ মাওলানা মুহাম্মাদ আবদুল আলীম, মানসূর আহমাদ ৷
  • প্রকাশনীঃ মাকতাবাতুল হাসান ৷
  • ক্যাটাগরিঃ ইসলামি ইতিহাস বই ৷

তাতারীদের ইতিহাস বইয়ের রিভিউ

গ্রন্থটিতে হিজরী সপ্তম শতাব্দীতে মুসলিম সম্রাজ্যের উপর তাতারীদের যে আক্রমণ হয়েছিল তার বিস্তারিত ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে।

এই পুস্তকে তাতারীদের হামলার সময় মুসলিম বিশ্বের অবস্থা , হামলার কারণ , ফলাফল ও মুসলমানদের ঘুরে দাঁড়াবার বিস্তারিত ইতিহাস তুলে ধরা হয়েছে।তাই তাতারী ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ এই পুস্তক থেকে উপকৃত হতে পারেন ৷

এই বই পড়ে আমি যা জেনেছি । কেন কুতুজ কে এতাে সন্মান দেয়া হয় এই বই পড়েই জানলাম দল মত নির্বিশেষে সবাইকে এক করা ছিল তার সব চাইতে বড় অবদান । জালালুদ্দিন একজন মুজাহিদ হয়েও পাশাপাশি স্বার্থ সংশ্লিষ্ট ভ্রাতৃত্ব সংঘাতে জড়িয়ে ছিলেন এবং অনেক মুসলিম হত্যায় জড়িত ছিলেন ।

চেঙ্গিস খান কোন এলাকা দিয়ে মুসলিম সাম্রাজ্যে ঢুকেছিলেন এবং কি হয়েছিল সে শহর গুলির তার বিস্তারিত বিবরণ জেনেছি এই বই পড়ে । পতনের সেই সময় ও যে কিছু মুসলিম জিহাদের পতাকা তুলে ধরেছিলাে এবং চেঙ্গিসের মতাে মানুষ ও তাদের মােকাবেলা করতে সাহস পায়নি এইটা জেনে খুব ভালাে লাগলাে কারণ বর্তমান এই সময়ে ও সেরূপ কিছু নমুনা দেখি ইরাক ও সিরিয়াতে ।

শেষ আয়ুবী সুলতানদের কুকীর্তি । সবচাইতে যেটা বেশি ভালাে লেগেছে তা হলাে আমার অনেক সময় মনে হয়েছে এটা কেন হলাে কিভাবে হলাে ওটা কেন হলাে কিভাবে হলাে তখন কার মুসলমানরা কেমন করে এই গুলি সহ্য করলাে৷

লেখক তার বিশদ বিবরণ দিয়েছেন ঈমানের আলােকে ধর্মের আলােকে যদিও বর্তমান পৃথিবীর বাসিন্দা হয়ে এবং সারা পৃথিবীতে মুসলমান্দের মার খাওয়ার পর ও পশ্চিমের গােলামী মানসিকতার মদ্ধে জীবন কাটানাের পর তা আর বুঝতে বাকি নেই তবুও লেখকের মাধ্যমে আরাে অনুধাবন করতে পেরেছি ।

ধন্যবাদ লেখক অনুবাদক ও প্রকাশককে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিক ও আমাদেরকে এই ইতিহাস থেকে সঠিক শিক্ষা নেয়ার তৌফিক দান করুন ।

তাতারীদের ইতিহাস বই PDF ডাউনলোড | ড. রাগেব সারজানী

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ