পিডিএফ পড়.কম

ময়ূরাক্ষী বই PDF – রিভিউ (হুমায়ূন আহমেদ) | Moyurakkhi Book

লেখার সাইজA
A
3.5/5 - (12 votes)

ময়ূরাক্ষী বই লেখক হুমায়ূন আহমেদ এবং বইটি প্রকাশিত হয়েছে অনন্যা প্রকাশনী থেকে ৷ আপনারা অনেকে ময়ূরাক্ষী PDF ও হার্ডকপি খুজছেন, আপনি সঠিক জায়গায় এসেছেন ৷

হিমু সিরিজের প্রথম বই “ময়ূরাক্ষী”, অসাধারণ একটি বই ৷ ময়ূরাক্ষী হিমুর কল্পনার এক নদীর নাম যাকে সে যখন খুশি আনতে ও ভেনিশ করতে পারে ৷ তার তীরে বসে বসে সে কল্পনায় হাজারো কিছু করে ফেলে ৷ হিমু স্বম্পর্কে ভালো করে জানতে হলে আপনাকে বইটি পড়তেই হবে ৷

ময়ূরাক্ষী বই বিবরণ

বইঃময়ূরাক্ষী
লেখকঃহুমায়ূন আহমেদ
প্রকাশনীঃঅনন্যা প্রকাশনী
ফরম্যাটঃপিডিএফ ফাইল
ক্যাটাগরিঃসমকালীন উপন্যাস বই

ময়ূরাক্ষী বই রিভিউ

হলুদ পাঞ্জাবী আর নীল শাড়ি পড়ে ময়ূরাক্ষী উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে আগমন ঘটে হিমু এবং রূপার । হুমায়ূন আহমেদের সৃষ্ট অমর চরিত্র এই হিমু – রূপা । যে কোন জটিল সমস্যার সহজ সমাধান এবং পরোপকারী কিন্তু রহস্যময় চরিত্রের বর্ণনায় ঘেরা হিমু । জন্মের পর যেমন কোন শিশুকে নাম – ধাম , বংশপরিচয় দেওয়া হয় তেমনি হিমুর বর্ণনায় বর্ণিত এই উপন্যাস । চৈত্রের ঝাঁঝালো রৌদ্দুর । একটা নোটবুক , দুইটা বলপয়েন্ট , শিশ ভাঙা পেনসিল আর পাঁচটাকা দামের চিপসে ভরা ব্যাগ নিয়ে তপ্ত পিচ ঢালা পথে হেঁটে চলেছে টুটুল ।

ইন্দিরা রোডে বড় ফুফুর বাসায় দুপুরের দাওয়াতের বদলে টুটুলের যায়গা হলো রমনা থানায় । জেলে বসে কোন কাজ থাকে না । কোন উপায়ন্তর না দেখে টুটুল ময়ূরাক্ষী নদীটা আবিষ্কার করে নিলো । একবার নদীটা আবিষ্কার করতে পারলে অলস সময় পার করা কোন ব্যাপার না । সমস্ত দুপুর ময়ূরাক্ষীতে ডুব দিয়ে সন্ধায় জেল থেকে ছাড়া পেয়ে টুটুল অথ্যাৎ বাদলের হিমু দা উপস্থিত বড় খালার বাসায় । বাদল হিমুর একনিষ্ঠ ভক্ত । বাদল হিমু মামার সাথে জ্যোৎস্না বিলাসের পর থেকে মাথায় তার ভূত লেগেছে ।

বাড়ি থেকে পরিক্ষা দিতে বের হয় তো পরিক্ষার হলে প্রবেশ করে না । বইয়ের এক পাতা পড়ে তো সেই পাতা আগুনে পুড়িয়ে ফেলে । মাথা ভর্তি উকুন নিয়ে আগুনের উপর মাথা ঝাকা দেয় । এই অদ্ভুত সব সমস্যার উপর বিষ ভোড়া রিংকি । বিয়ের জন্য পাত্র দেখা হলো । সেই থেকে পাত্রের সাথে রাজ্যের আলাপ । তারা নাকি দু দিন পর পূর্ণিমা দেখতে যাবে সমুদ্রে । অদ্ভুত সব সমস্যার সমাধান করে দেয় হিমু । বড় খালার বাসার সবাই তার ভক্ত হয়ে পড়ে । মানুষকে বিশেষ ভাবে আকর্ষণ করার এক বিশেষ ক্ষমতা আছে এই হিমুর মাঝে । ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরির জন্য যেমন মানুষকে গড়ে তুলতে হয় ।

মহাপুরুষ হওয়ার জন্যও মানুষকে তেমনি তৈরি করতে হয় । হিমুকে তৈরি করেছে তার বাবা । পৃথিবীর সব জটিল , রুক্ষ পরিস্থিতির মাঝে বড় করা হয়েছে হিমুকে । তার মধ্য কোন আবেগের জন্ম হতে দেননি তিনি । হিমু তার বাবার হাতে তৈরি যোগ্য ছাত্র । রূপা নীল শাড়ী পড়ে অপেক্ষা করছে । হিমু কথা দিয়েছে সে আসবে । কিন্তু যায় না । তাঁকে হাঁটতে হবে সারাদিন । গন্তব্যহীন সে যাত্রা – যার কোন শেষ নেই , কোন শেষ থাকার কথাও নয় । আমাদের সমাজে সকলের মাঝে বেড়ে উঠা সহজ সরল সাধারণ একটা যুবক । যার কোন গন্তব্য নেই । আমাদের ভাষায় যাকে বলে বাউণ্ডুলে । এমন একটা সাধারণ চরিত্রকে অসাধারণ করে চিত্রিত করাই একজন লেখকের লেখার সার্থকতা ।

হুমায়ূন আহমেদ এর বই

হুমায়ূন আহমেদ এর অন্যান্য বই গুলোর মধ্যে রয়েছে,,

ময়ূরাক্ষী বই PDF – রিভিউ (হুমায়ূন আহমেদ) | moyurakkhi Book

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram

FAQ

1. বইটির লেখক কে?

হুমায়ূন আহমেদ

2. বইটির প্রকাশনী?

অনন্যা প্রকাশনী

3. বইটির ক্যাটাগরি?

সমকালীন উপন্যাস PDF Book

4. বইটির দাম কত?

রকমারিতে বইটির দাম ১১৩ টাকা ৷

5. বইটির পেজ সংখ্যা?

৭৯ টি

সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ