কৃষ্ণপক্ষ উপন্যাস PDF হুমায়ূন আহমেদ বই | krishnopokkho Book

4.3/5 - (24 votes)

কৃষ্ণপক্ষ” রোমান্টিক উপন্যাস বই ৷ বইটির লেখক হুমায়ূন আহমেদ ৷ বইটি প্রকাশিত হয়েছে সুবর্ণ প্রকাশন দ্বারা ৷ গল্পে অরু ও মুহিব দুই তরুণ তরুণী, যাদের হৃদয় জুড়ে আছে অকৃত্রিম ভালোলাগা ও ভালোবাসা। এই উপন্যাসে ওই সময়ের সামাজিক জীবন খুব ভালোভাবে ফুটে উঠেছে। একটা বেকার ছেলের জীবন আর তার ভালোবাসাকে কেন্দ্র করেই এই উপন্যাস।

কৃষ্ণপক্ষ উপন্যাস PDF হুমায়ূন আহমেদ বই | krishnopokkho Book

বই বিবরণ

  • বইয়ের নামঃ কৃষ্ণপক্ষ ৷
  • লেখকঃ হুমায়ূন আহমেদ ৷
  • প্রকাশনীঃ সুবর্ণ ৷
  • পেইজ সংখ্যাঃ ৮৪টি ৷
  • দামঃ ১৯৮ টাকা(হার্ডকপি রকমারিতে)
  • ক্যাটাগরিঃ রোমান্টিক উপন্যাস বই ৷

কৃষ্ণপক্ষ বইয়ের রিভিউ

” কৃষ্ণপক্ষ ” হুমায়ূন আহমেদ স্যার এর অসাধারণ একটি বই।এই উপন্যাস টি হুমায়ূন আহমেদ স্যার এর নিজের ও খুব পছন্দের আর কেন পছন্দ তা যে কোন পাঠক উপন্যাস টি পড়লেই বুঝতে পারবেন । অতি সাধারণ একটি গল্প যা পাঠকের অজান্তেই তাকে আবেগপ্রবণ করে দেয় । অরু আর মুহিব এর সেই অসাধারণ গল্পটি হুমায়ূন আহমেদ স্যার এর রােমান্টিক উপন্যাস গুলাের মধ্যে উপরের দিকেই থাকবে ।

” কৃষ্ণপক্ষ ” একটা রােমান্টিক উপন্যাস।বর্তমান প্রজন্মের দুই তরুণ তরুণীর ভালবাসাকে ঘিরে রচিত এটি।কুড়ি বছরের একটি মেয়ে অরু অপেক্ষা করছে তার ভাললাগা ভালবাসার মানুষ মুহিবের জন্য কারণ তারা সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করার।পরিবারকে না জানিয়েই তাদের এই সিদ্ধান্ত নেওয়া । শুরুটা অনেক মিষ্টি । হালকা মনমালিন্যর পর কয়েকজন বন্ধুর উপস্থিতিতে তারা শুভ কাজটা সেরে ফেলে।

কিন্তু এটা যে খুব বেশিদিন স্থায়ী ছিলনা 🙁 এক ভয়াবহ দূর্ঘটনায় কুড়ি বছরের মেয়েটির সব স্বপ্ন চোখের পলকেই কেমন ভেস্তে গেল 🙁 বইটি পড়ার পর দুই ঘন্টা কেঁদেছি।অরুর স্থানে নিজেকে কল্পনা করে খুব অসহায় লাগছিল । এতােদিনের পরিচিত মুখ যাকে চিরদিনের জন্য আপন করে নিয়েছি তাকে বিয়ের দুদিন পর হারিয়ে ফেলবাে এই শক্তিটা সত্যি আমার নেই ।

পরিস্থিতি যেন কখনাে কারাে সাথে এমন নিষ্ঠুর আচরণ না করে 🙁 এটি হুমায়ূন আহমেদ এর একটি প্রিয় লিখা তিনি নিজেই বলেছেন । তিনি সবসময় ভাল লিখেছেন । আমাদের প্রাত্যহিক জীবনে যা ঘটে তাই তিনি রূপক অর্থে প্রকাশ করেন।কী অসাধারণ ক্ষমতা তাঁর পাঠককে একদিকে হাসাতে পারেন অন্যদিকে কাঁদাতেও পারেন । আমার কাছে বইটি অনেক ভালো লেগেছে৷

আমি প্রায় সব বই পড়ে কান্না করি কিন্তু এটা এমন একটা হৃদয়স্পর্শী বই যেটা পড়ে , মনে করে এমনকি এখনাে আমার চোখ ভিজে আসছে । ২০১৬ সালে এটি নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয় কিন্তু বই পড়ার মত আনন্দ , ভাললাগা কি অন্য কোথাও আছে ?! বই এর পৃষ্ঠা উল্টানাের মধ্যে একটা অন্যরকম ঘ্রাণ পাওয়া যায়।মুভিটাও দেখেছি সেখানে পুরােটা নেই।পড়ার মধ্যে যে অনুভূতি অনুভব করতে পেরেছিলাম মুভি দেখে ঠিক ততটা পাইনি।বইটি সবার পড়া উচিৎ ।

কৃষ্ণপক্ষ উপন্যাস PDF হুমায়ূন আহমেদ বই | krishnopokkho Book

[ বইটির হার্ডকপি এবং পিডিএফ ]

Join Telegram Channels

PDFporo
PDFporo Join Now

ফ্রি পিডিএফ বইয়ের সমাহার