মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস PDF | Muktijuddho Vittik Uponnash Book

5/5 - (1 vote)

Muktijuddho Vittik Uponnash Book PDF (মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বই) and Follow Me.

মুক্তিযুদ্ধ আমাদের জাতির সবচেয়ে গৌরবময় ইতিহাস, আর সেই ইতিহাসকে জীবন্তভাবে তুলে ধরেছে অসংখ্য কালজয়ী উপন্যাস। বাংলা সাহিত্যে Muktijuddho Vittik Uponnash শুধু যুদ্ধের গল্প নয়, বরং বাঙালির আত্মত্যাগ, সাহস, ভালোবাসা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার এক অনন্য দলিল।

এসব উপন্যাসে কখনো উঠে এসেছে যুদ্ধের বিভীষিকা, কখনো মুক্তিযোদ্ধাদের বীরত্ব, আবার কখনো সাধারণ মানুষের অসহায় জীবনসংগ্রামের বাস্তব চিত্র। তাই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস পড়া মানে শুধু সাহিত্য উপভোগ করা নয়, বরং স্বাধীন বাংলাদেশের জন্ম ইতিহাসকে নতুনভাবে অনুভব করা।

মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস PDF | Muktijuddho Vittik Uponnash Book

মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস (জনপ্রিয় পাঁচটি বই) | Muktijuddho Vittik Uponnash Book

এই পোস্টে জনপ্রিয় কয়েকটি সেরা Muktijuddho Vittik Uponnash Book সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে।

এখানে রয়েছে সেলিনা হোসেন এর “হাঙর নদী গ্রেনেড”, আনোয়ার পাশা এর “রাইফেল রোটি আওরাত”, এবং হুমায়ূন আহমেদ এর বিখ্যাত “আগুনের পরশমণি” ও “জোছনা ও জননীর গল্প”-এর মতো অসাধারণ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। মুক্তিযুদ্ধ নিয়ে যাদের জানার আগ্রহ রয়েছে কিংবা বাংলা সাহিত্যের সেরা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস খুজছেন তাদের জন্য ভালো হবে ৷

১. হাঙর নদী গ্রেনেড

  • লেখকঃ সেলিনা হোসেন ৷
  • প্রকাশঃ ১৯৭৬ সালে ৷
  • বিষয়বস্তুঃ

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের অন্যতম জনপ্রিয় ও হৃদয়গ্রাহী মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস “হাঙর নদী গ্রেণেড”। এক সহজ সরল গ্রাম্য সাধারণ মেয়ের বড় হয়ে ওঠা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তার অবদানের গল্প বিস্তৃত করে এই উপন্যাসটি।

২. রাইফেল রোটি আওরাত

  • লেখকঃ আনোয়ার পাশা ৷
  • প্রকাশঃ ১৯৭৩ সালে ৷
  • বিষয়বস্তুঃ

“অধ্যাপক আনোয়ার পাশার” রচিত ‘রাইফেল রোটি আওরাত‘ মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। কালজয়ী এই উপন্যাসটি রচিত হয়েছে ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। এই উপন্যাসে তৎকালীন সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট, পাকিস্তানী সৈন্যবাহিনী দ্বারা ২৫-মার্চের গণহত্যা, নির্বিচারে লুটপাট, অমানবিক পৈশাচিকতা, নারী নির্যাতনের ভয়াবহতা, সাহসী গণমানুষের যোদ্ধা-রূপ, মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ, স্বাধীনতার পক্ষে বুদ্ধিজীবীদের ভূমিকা সবই উঠে এসেছে!

৩. আগুনের পরশমণি

  • লেখকঃ হুমায়ূন আহমেদ ৷
  • প্রকাশকালঃ ১৯৮৬ সালে ৷

আগুনের পরশমণি” স্যার হুমায়ূন আহমেদের একটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ১৯৯৪ সালে এ উপন্যাসের উপর হুমায়ুন স্যার প্রথম একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।

এই উপন্যাসের নায়ক স্বাধীনতাকামী বদিউল আলম বদি। সে গেরিলা বাহিনীর সদস্য। এ উপন্যাসের বিশেষ চরিত্র হল মতিন সাহেব এবং তার পরিবার। তিনি ঐ সময় সরকারি স্বল্প বেতনের চাকরিজীবী ।

মুক্তিযুদ্ধের বিভীষিকার মধ্যে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে নিদারুন আতঙ্কে দিন কাটে তার। কিন্তু, এই বিপদের মধ্যেও তিনি নিজ বাড়িতে ঠাই দেন এক তরুণ মুক্তিযোদ্ধার। সে হল তার এক বন্ধুর ছেলে বদি। বদিকে আশ্রয় দেওয়া নিয়ে পরিবারের অন্য সদস্যদের প্রবল আপত্তি থাকা সত্ত্বেও পরবর্তীতে এই বদিই হয়ে উঠে এই পরিবারের এক অতি আপনজন। বদির নেতৃত্বে মুক্তিযোদ্ধারা একের পর এক অভিযান করে সফলতা লাভ করে।

কিন্তু এক এক করে তারা পাক বাহিনীর হাতে বন্ধী হয়। ধরা পড়ার পর গেরিলাযোদ্ধা রাশেদুল করিমকে জিজ্ঞাসাবাদের সময় থু থু ছিটিয়েছেন পাকিস্তানী মেজরের মুখে। হাতের আঙুল কেটে ফেলা হয়েছে তাঁর। তবুও পাকবাহিনীর কাছে মাথা নোয়াননি। অবশেষে বদি গুলি খান। তাকে সুস্থ করার মত ডাক্তার ও ঔষধের এর জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তিনি কি পারবেন সকাল পর্যন্ত বাঁচতে? তিনি কি আরেকটি সূর্যালোক দেখতে পাবেন? এভাবেই শেষ হয় উপন্যাসটির কাহিনী।

৪. জোছনা ও জননীর গল্প

  • লেখকঃ হুমায়ূন আহমেদ ৷
  • প্রকাশকালঃ ২০০৪ সালে ৷

জোছনা ও জননীর গল্প‘ বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস । লেখক হুমায়ুন আহমেদ এর একটা কালজয়ী উপন্যাস বলা যেতে পারে । তিনি মুক্তিযুদ্ধের বাস্তবিক চিত্রই ফুটিয়ে তুলেছেন তার এই উপন্যাসের। মুক্তিযুদ্ধের দিনগুলো কেমন ছিল তার একটা সম্যক ধারণা পাওয়া যায় উপন্যাসটি পড়ে। আর শেষের দিকটায় একজন পাঠক নিশ্চিতভাবেই চমকিত হবেন। তরুণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ে যাদের জানার আগ্রহ আছে তারা এই উপন্যাসটি পড়তে পারেন। এটি নিঃসন্দেহেই আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক জ্ঞানকে বাড়িয়ে দিবে।

৫. জাহান্নম হইতে বিদায়

  • লেখকঃ শওকত ওসমান ৷
  • প্রকাশঃ ১৯৭১ সালে ৷

জাহান্নাম হইতে বিদায়” উপন্যাসের পটভূমি ১৯৭১ সাল, যা শওকত ওসমানের প্রথম মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস। ৷ প্রত্যক্ষ ঘটনার উপর ভিত্তি করে এটিই মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। “জাহান্নম হইতে বিদায়” উপন্যাসটি মূলত পোড় খাওয়া এক স্কুল শিক্ষকের বিমর্ষ চোখে দেখা এদেশের মুক্তিযুদ্ধের কিছু খন্ডচিত্র। পুরো বইটি পড়ুন ৷

Muktijuddho Vittik Uponnash Book PDF (মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বই)

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
প্রয়োজনে শেয়ার করুনঃ