বিশ্বনবীর জন্ম ইতিহাস ও মীলাদ শরীফের হুকুম PDF অনলাইনে অনেক পাঠক খুঁজে থাকেন ৷ বইটির লেখক মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুল হক এবং প্রকাশিত হয়েছে ছারছীনা লাইব্রেরী থেকে ৷
বক্ষমান “বিশ্বনবীর জন্ম ইতিহাস ও মীলাদ শরীফের হুকুম” নামক গ্রন্থখানা “আদ্ দুরুল মুনাজ্জাম ফী হুকমে আমলে মাওলাদিন নাবীয়ি্যল আজম” কিতাবের বাংলা অনুবাদ। কিতাবখানার পাঁচটি অধ্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম কাহিনী সম্বলিত দু’শতাধিক হাদীস সন্নেবেশিত হয়েছে। পরের অধ্যায়গুলোতে মীলাদ ও কিয়াম সম্পর্কে গভীর তাত্ত্বিক আলোচনা স্থান পেয়েছে। এ গ্রন্থখানা বর্তমান যুগের আলেম সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও অপরিহার্য গ্রন্থ।
বই বিবরণ
- বইঃ বিশ্বনবীর জন্ম ইতিহাস ও মীলাদ শরীফের হুকুম দলিল সহকারে ৷
- লেখকঃ মাওলানা হাফেজ মুহাম্মদ আব্দুল হক ৷
- প্রকাশনীঃ ছারছীনা লাইব্রেরী ৷
- ক্যাটাগরিঃ সীরাতে রাসূল (সাঃ), মিলাদ ও কিয়াম বই ৷
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের কালটি হচ্ছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত সমস্ত কালের মধ্যে সর্বোত্তম সময়। কেননা তিনি হচ্ছেন মহান আল্লাহ পাকের প্রিয় ‘পাত্র। তাঁর কারণেই সৃষ্টিকুলের সৃষ্টি। তিনি হলেন, সৃষ্টিকুলের জন্য করুণার আধার ও সর্বশেষ নবী।
যেহেতু সমস্ত মহত্ত্ব ও শ্রেষ্ঠত্বের প্রতিভূ রূপে তিনি দুনিয়াতে প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ পাকের নির্দেশ হয়েছিল। তাই তাঁর প্রকাশ কালটি এ সম্পর্কের কারণেই কালের মধ্যে সর্বোত্তম কালের মহত্ত্ব লাভ হয়। হয়ত কোন ব্যক্তি মনে করতে পারে যে, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঐ পুণ্য দিন প্রকাশ লাভ করার কারণে তিনি এ মহত্ত্ব লাভ করেছিলেন। মুলতঃ তা নয়। মানুষ যে দিনটিকে খুব সম্মানিত মনে করত সেদিনে তাঁকে মানুষরূপে এ দুনিয়ায় প্রকাশ করা হয়নি। (বই থেকে)
বিশ্বনবীর জন্ম ইতিহাস ও মীলাদ শরীফের হুকুম PDF ডাউনলোড
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

