পিডিএফ পড়.কম

মীলাদ শরীফের সংক্ষিপ্ত ইতিহাস বই PDF | আল্লামা হবিবুর রহমান

লেখার সাইজA
A
Rate this post

মীলাদ শরীফের সংক্ষিপ্ত ইতিহাস শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমানের উর্দু ভাষায় রচিত একটি কিতাব। মূল কিতাবটির নাম আলক্বাউলুল মাক্ববুল ফি মীলাদির রাসুল। বইটি বাংলায় অনুবাদ করেছেন মোঃ আব্দুর রব বিলাল। সংশোধন ও পরিমার্জন করেছেন মাওলানা শামছুল হুদা ছিরামপুরী। পরবর্তীতে রহমানিয়া বইঘর এন্ড পাবলিকেশন্স থেকে বইটি প্রকাশিত হয়।

মীলাদ শরীফের বৈধতা নিয়ে প্রচলিত ভ্রান্তি নিরসন এবং এ বিষয়ে আলেমদের বক্তব্য ও দালিলিক প্রমাণ তুলে ধরা হয়েছে বইটিতে ৷ লেখক মীলাদ শরীফের সংক্ষিপ্ত ইতিহাস বই PDF খুঁজে থাকেন অনেক পাঠক ৷ পাঠকের পড়ার সুবিধার্থে বইটি অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে ৷

বই বিবরণ

  • বইয়ের নাম: মীলাদ শরীফের সংক্ষিপ্ত ইতিহাস
  • মূল উর্দু নাম: আলক্বাউলুল মাক্ববুল ফি মীলাদির রাসুল
  • মূল লেখক: শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান
  • বঙ্গানুবাদক: মোঃ আব্দুর রব বিলাল
  • সংশোধন ও পরিমার্জন: মাওলানা শামছুল হুদা ছিরামপুরী
  • সংকলক: আল্লামা আব্দুল জব্বার গোটারগ্রামী (রহ.)
  • প্রকাশক: অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল আলীম
  • প্রকাশনী: রহমানিয়া বইঘর এন্ড পাবলিকেশন্স
  • ক্যাটাগরিঃ মিলাদ-কিয়াম বই ৷

মীলাদ শরীফের সংক্ষিপ্ত ইতিহাস বইটি সম্পর্কে

মীলাদ শরীফ নিয়ে একসময় সিলেট জেলার বিয়ানীবাজারে একটি বাহাছ অনুষ্ঠিত হয়। সেখানে সিলেটের প্রসিদ্ধ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। রাসুলের ওপর ঈমান বিষয়ে বক্তব্য দিতে গিয়ে মীলাদ শরীফ পড়া নাজায়েজ ও নিন্দনীয় বিদআত কি না, সেই প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান ছাহেব তথ্যনির্ভর দীর্ঘ বক্তব্য পেশ করেন। তিনি মীলাদ শরীফের সংক্ষিপ্ত অথচ সারগর্ভ ইতিহাস জনসমক্ষে তুলে ধরেন। পরবর্তীতে সেই বক্তব্যকে বই আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়, যাতে মীলাদ শরীফ সম্পর্কে প্রচলিত সংশয় নিরসনে সহায়তা পাওয়া যায়।

আল্লামা আব্দুল জব্বার মুহাদ্দিছ ছাহেব কিবলা গোটারগ্রামী রহ. উর্দু ভাষায় বক্তব্যটি সংকলন করেন। আলক্বাউলুল মাকুবুল ফি মীলাদির রাসুল নামে প্রকাশিত এই পুস্তকটি আলেমসমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তবে বইটি উর্দু ভাষায় রচিত হওয়ায় বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য বঙ্গানুবাদের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই প্রয়োজন বিবেচনা করে মোঃ আব্দুর রব বিলাল বইটি বাংলায় অনুবাদ করেন। মাওলানা শামছুল হুদা ছিরামপুরী অনূদিত পাণ্ডুলিপিটি নিরীক্ষণ করেন।

মীলাদ শরীফের সংক্ষিপ্ত ইতিহাস বই PDF | আল্লামা হবিবুর রহমান

বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।

15

একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...

একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

BoiLover

Boi𝗟𝗼𝘃𝗲𝗿~বইলাভার

Join Telegram
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ