মাওলানা মুহাম্মাদ হামিদুর রহমান লেখা প্রিয় নবী সাঃ এর স্মরণে মিলাদ শরীফে কিয়ামের বাস্তবতা বই PDF অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷ এমন পাঠকের পড়ার সুবিধার্থে বইটি সংগ্রহ করা হয়েছে ৷
মিলাদ শরীফে কিয়ামের মাসয়ালা নিয়ে কুরআন, হাদীছ, ইজমা, কিয়াস সহ পাক ভারত উপমহাদেশ ও আরব জাহানের প্রখ্যাত আলেম ওলামা ও মুফতীগণের ফাতওয়ার মতামত উল্লেখ করে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তাদের সুস্পষ্ট রায় এই কিতাবে সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে। কাহারো প্রতি কোন বিদ্রূপ পোষণ বা কটাক্ষ করা উদ্দেশ্য নহে বরং সৃষ্ট বিষয়ে ওলামায়ে কেরামের ভুল বুঝাবুঝি দূর করাই এই কিতাব প্রণয়নের উদ্দেশ্যে।
কোন কোন আলেম মিলাদ শরীফের মাঝে কিয়ামের কারণ বা আবশ্যকতা কুরআন হাদীছে খুঁজে পান না বলে উহাকে স্বীকার করতে চান না। আবার কেউ কেউ মহব্বতের নামে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এমন পর্যায় নিয়ে যান যাতে আল্লাহ্ পাক এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মধ্যে কোন পার্থক্য থাকে না। অথচ দুইটি বিষয়ই ঈমান-আক্বিদার ক্ষেত্রে জঘণ্য অপরাধ।
এই কিতাব লিখার আরেকটি অন্যতম কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিচয় প্রদান করে মানুষকে রাছুল প্রেমের দিকে আকৃষ্ট করা এবং আল্লাহ্ তা’য়ালা ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিপূর্ণ রেজামন্দি ও মহব্বত হাসিল করা।
এই কিতাবের মধ্যে অকাট্য দলিল ছাড়া মন গড়া কোন উক্তি সংযোজন করা হয়নি। প্রতিটি মাসয়ালা মাসায়েলের বিষয়াদীর ব্যাপারে সুন্দরভাবে ফায়সালা দেয়ার চেষ্টা করা হয়েছে। শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম বিষয়গুলো উদার ভাবে দেখবেন।(লেখাগুলো বই থেকে)
মিলাদ শরীফে কিয়ামের বাস্তবতা বই বিবরণ
- বইঃ প্রিয় নবী সাঃ এর স্মরণে মিলাদ শরীফে কিয়ামের বাস্তবতা ৷
- লেখকঃ মাওলানা মুহাম্মাদ হামিদুর রহমান ৷
- প্রকাশনীঃ সোনাকান্দা দারুল হুদা পাবলিকেশন্স ৷
- ক্যাটাগরিঃ মিলাদ ও কিয়াম বই ৷
লেখকের কথা
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উম্মতের এই যুগ সন্ধিক্ষণে যুগ যুগ ধরে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, তৎকালীন যুগ বরেণ্য ওলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, গাউছ, কুতুব, মুজতাহেদীন, ছলফে ছালেহীন, আয়েম্মাগণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেছেন।
পরবর্তী বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম মুজতাহেদ আয়েম্মাগণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবায়ে কেরামের ঈমান, আকায়েদ যা ছিল তাহা কোরআনুল কারীম, হাদীছে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইজমা ও কিয়াসের মাধ্যমে নিরীক্ষণ করে এগুলো মানব সমাজের সামনে রেখে গেছেন। যারা উহার অনুসারী তারাই বেহেশতী। আর এ দলের নাম আহলে সুন্নাত-ওয়াল জামায়াত। এ দলের মুখপাত্রগণ ঈমান, আক্বিদা ও তৎসংশ্লিষ্ট বিষয়াবলির মীমাংসা করেন আদ্দিলায়ে আরবা এর মাধ্যমে। তাই আমাদের এ মূলনীতির দিকে সর্বদা স্মরণ রাখতে হবে।
বর্তমানে কিছু সংখ্যক লোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শান, মান, মর্যাদা ও মিলাদ শরীফে কিয়াম করণ বিষয় নিয়ে সাধারণের মাঝে বাজে মন্তব্য করতঃ বিভ্রান্তকর আলোচনা উপস্থাপন করে ফেৎনা, ফাসাদ সৃষ্টি করেন। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শানে মিলাদ শরীফে কিয়াম করণ বিদয়াতে সায়্যিয়াহ, শিরক ও কুফরীর অন্তর্ভুক্ত বলে ফাতওয়া দেন।
এ জটিল মুহূর্তে একজন মুসলমান হিসেবে দায়িত্ব পালনের তাগিদে উল্লেখিত বিষয়টির সমঝোতা ও সমাধান দানে একটি কিতাব লিখে জন সমাজের মাঝে পেশ করা দায়িত্ব বলে মনে করছি। যাতে সাধারণ মুসলমানগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না হয় এবং উল্লেখিত প্রতিটি বিষয়ে একটি গ্রহণযোগ্য সুন্দর ফায়সালা পান।
যেহেতু মিলাদ ও কিয়ামে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম বৃত্তান্ত, শান, মান, মর্যাদা এর উপর আলোচনা হয় এবং জন সমাজে মিলাদ ও কিয়ামের প্রচলন শত শত বৎসর যাবৎ উদ্যাপিত হয়ে আসতেছে এবং ইহার দ্বারা হুব্বে রাসূলের প্রমাণ পাওয়া যায়, তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মিলাদের মাধ্যমে তাঁর শান, মান, তুলে ধরার সাথে সাথে তাঁর সিরাত ও সুন্নাত আলোচনা হলে জন মনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি ভক্তি সম্মান ও তাঁর রেখে যাওয়া আদর্শ কায়েমের প্রেরণা জাগবে। তাই এ মিলাদ ও কিয়ামের মাহফীল অনুষ্ঠান আরো অধিক পরিমাণে উদ্যাপন করা মুসলিম সমাজের জন্য কল্যাণবয়ে আনবে।
এই ব্যাপারে আমি আমার পীর ও মুর্শিদ আবু বকর মুহাম্মাদ সামছুল হুদা (রাহঃ) এর নিকট মিলাদ শরীফে কিয়াম করণ বিষয়ে একটা কিতাব লেখার অনুমতি চাই। হুজুর কেবলা সঠিক দলিল আদ্দিলার মাধ্যমে মিলাদ কিয়ামের উপর একটি কিতাব লেখার নির্দেশ দেন। নিরলস দুই বৎসর পরিশ্রমের মাধ্যমে কোরআন, হাদীস, ইজমা, কিয়াস ও বিশ্ব বিখ্যাত ওলামায়ে কেরাম, মুজতাহেদ, ছলফে ছালেহীনদের লিখিত কিতাবাদীর প্রদত্ত দালায়েল দ্বারা হাওয়ালার মাধ্যমে পাণ্ডু লিপি তৈরী করে اِثْبَاتُ الْقِيَامِ فِي الْمَبْلَادِ بِذِكْرِ النَّبِيِّ ﷺ কেবলার হাতে দেই। হুজুর কেবলা কিতাবের পাণ্ডুলিপি দেখেন ও পড়েন এবং ছাপানোর অনুমতি প্রদান করেন।
মিলাদ শরীফে কিয়ামের বাস্তবতা বই PDF ডাউনলোড | মুহাম্মদ হামিদুর রহমান
বইটির পিডিএফ অনেক পাঠক অনলাইনে খুঁজে থাকেন। সম্ভব হলে নিচ থেকে হার্ডকপি অর্ডার করতে পারেন। এতে লেখক ও প্রকাশকদের নতুন বই প্রকাশে উৎসাহ বাড়ে। আমি বলবো একবার হলেও বইটি পড়ুন। বেশি বেশি বই কিনুন, বই পড়ুন। বই মানুষের নিঃস্বার্থ বন্ধু এবং অজানাকে জানার সেরা মাধ্যম।
একটু অপেক্ষা করুন, পিডিএফ খোঁজা হচ্ছে...
একটু অপেক্ষা করুন, অর্ডার লিংক তৈরি হচ্ছে...

