পিডিএফ পড়.কম

মিলাদ ও কিয়ামের বিধান বই PDF | অধ্যক্ষ হাফেজ এম এ জলিল

লেখার সাইজA
A
Rate this post

মিলাদ ও কিয়ামের বিধান বই PDF কিছু পাঠক অনলাইনে খুঁজে থাকেন ৷ বইটিরর লেখক অধ্যক্ষ হাফেজ এম এ জলিল ৷ পাঠকের পড়ার সুবিধার্থে মিলাদ ও কিয়ামের বিধান পিডিএফ অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে ৷

মিলাদ ও কিয়ামের ইতিহাস (উক্ত বই থেকে)

সূচনা: প্রথম মিলাদ ও কেয়াম কে করেছিলেন?

পবিত্র মিলাদুন্নবীর ইতিহাস অতি প্রাচীন। মিলাদুন্নবীর সূচনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন। রোজে আজলে সমস্ত আম্বিয়ায়ে কেরামকে নিয়ে আল্লাহ এই মিলাদের আয়োজন করেছিলেন।

নবীগণের মহাসম্মেলন ডেকে মিলাদুন্নবী মাহফিলের আয়োজক স্বয়ং আল্লাহ। তিনি নিজে ছিলেন মীর মজলিশ ও সভাপতি। সকল নবীগণ ছিলেন শ্রোতা। ঐ মজলিশে একলক্ষ চব্বিশ হাজার বা মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর (আঃ) উপস্থিত ছিলেন। ঐ মজলিশের উদ্দেশ্য ছিল হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইতে ওয়া সাল্লামের বেলাদাত, শান ও মান অন্যান্য নবীগণের সামনে তুলে ধরা এবং তাঁদের থেকে তাঁর উপর ঈমান আনয়ন ও সাহায্য সমর্থনের প্রতিশ্রুতি আদায় করা।

কোরআন মজিদের ৩য় পারা সূরা আলে এমরান ৮১-৮২নং আয়াতের মধ্যে আল্লাহ তায়ালা ঐ মিলাদুন্নবী মাহফিলের কথা উল্লেখ করেছেন। নবীজীর সম্মানে এটাই ছিল প্রথম মিলাদ মাহফিল এবং মিলাদ মাহফিলের উদ্যোক্তা ছিলেন স্বয়ং আল্লাহ তায়ালা। সুতরাং মিলাদ মাহফিল অনুষ্ঠান হচ্ছে আল্লাহর সুন্নাত বা তরিকা। ঐ মজলিশে সমস্ত আম্বিয়ায়ে কেরামও উপস্থিত ছিলেন।

ঐ মজলিশে স্বয়ং আল্লাহ নবীজীর শুধু আবির্ভাব বা মিলাদের উপরই গুরুত্ব আরোপ করেছিলেন। সীরাতুন্নবীর উপর কোন আলোচনা সেদিন হয়নি। সমস্ত নবীগণ খোদার দরবারে দন্ডায়মান থেকে মিলাদ শুনেছিলেন এবং কিয়াম করেছিলেন। কেননা, খোদার দরবারে বসার কোন অবকাশ নেই। পরিবেশটি ছিল আদবের। মিলাদ পাঠকারী ছিলেন স্বয়ং আল্লাহ এবং কেয়ামকারীগণ ছিলেন আম্বিয়ায়ে কেরাম।

এই মিলাদ ও কেয়াম কোরআনের اقتضاء النص দ্বারা প্রমানিত হলো: উল্লেখ্য যে, কোরআন মজিদের নস্ (১) চার প্রকার। যথাঃ ইবারত, দালালাত, ইশারা ও ইক্কতিজা। উক্ত চার প্রকার দ্বারাই দলীল সাবেত হয়। (নূরুল আনওয়ার দেখুন) নিম্নে উল্লেখিত আয়াতের মধ্যে ইবারতের দ্বারা প্রমানিত হয়েছে অঙ্গীকার/দালালাতের দ্বারা নবীগণের মাহফিল, ইশারার দ্বারা মিলাদ বা আবির্ভার এবং ইক্তিজার দ্বারা কিয়াম প্রমানিত হয়েছে।

সুতরাং মিলাদুন্নবী মাহফিল কেয়ামসহ নবীগণের সম্মিলিত সুন্নাত ও ইজমায়ে আম্বিয়া দ্বারা প্রতিষ্ঠিত।

মিলাদ ও কিয়ামের বিধান বই PDF | অধ্যক্ষ হাফেজ এম এ জলিল

Not Found Get PDF
সাম্প্রতিক বই ইসলামিক বই উপন্যাস বই বইমেলা ২০২৬ সকল ক্যাটাগরি সম্মানিত লেখকগণ আমাদের সম্পর্কে যোগাযোগ